পিন অতীত, আজ থেকে মুখ দেখালেই বা আঙুলের ছাপেই করা যাবে UPI পেমেন্ট

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 8 অক্টোবর 2025 11:57 IST
হাইলাইট
  • UPI লেনদেনে চালু হল বায়োমেট্রিক পদ্ধতি
  • পিন ভুলে গেলেও আঙুলের ছাপ দিয়ে টাকা পাঠানো যাবে
  • বায়োমেট্রিক তথ্য ইউজারের ডিভাইসে এনক্রিপ্ট থাকবে

পিন ছাড়াই আঙুলের ছাপ ও মুখ দেখিয়ে UPI পেমেন্ট করা যাবে

UPI লেনদেন করতে গিয়ে মাঝেমধ্যেই পিন ভুলে যান? এবার আর মনে করারও প্রয়োজন হবে না। কারণ আজ থেকেই ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় আসছে বড় পরিবর্তন। অক্টোবর 8, বুধবার থেকে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এনপিসিআই (NPCI) বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করে ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস' বা ইউপিআই-এর মাধ্যমে টাকা পাঠানোর ব্যবস্থা চালু করছে। গ্রাহকরা চাইলে পিন ছাড়াও, আঙুলের ছাপ এবং ফেসিয়াল রিকগনিশন বা মুখমন্ডলগত পরিচয় দিয়ে আর্থিক লেনদেন করতে পারবে। স্মার্টফোন আনলক করতে যেমন ফিঙ্গারপ্রিন্ট লাগে বা ফোন মুখের সামনে ধরতে হয়, UPI-তে একই পদ্ধতিতে প্রচলিত পিনের পরিবর্তে টাকা দেওয়ার সুবিধা মিলবে।

UPI পেমেন্টে বায়োমেট্রিক ব্যবস্থা চালু হল

মুখ দেখিয়ে ও আঙুলের ছাপের মাধ্যমে পেমেন্ট করার বায়োমেট্রিক ব্যবস্থা আধার দ্বারা পরিচালিত হবে। এটি মুখ স্ক্যান করে বা আঙুলের ছাপ যাচাই করে তবেই টাকা পাঠানোর অনুমতি দেবে। প্রথাগত পিনের পরিবর্তে নতুন পদ্ধতিতে টাকা দিতে আপনার বায়োমেট্রিক ডেটাকে আধার সিস্টেমের সঙ্গে যুক্ত ডেটাকে একত্রিত করা হবে। UPI ব্যবহারকারীরা পেমেন্ট করার জন্য ফোনেই তাদের পরিচয় সাবমিট করতে পারবেন।

UPI লেনদেনে বায়োমেট্রিক কীভাবে কাজ করবে

নতুন ব্যবস্থায় টাকা পাঠানোর সময় আপনি যখনই বায়োমেট্রিক অপশন বেছে নেবেন, তখনই আপনার ফোনের ক্যামেরা ও আঙুলের ছাপ নেওয়ার স্ক্যানার (পাওয়ার বাটন, ব্যাক প্যানেল, বা ইন-ডিসপ্লে) সক্রিয় হয়ে যাবে। আপনার মুখ বা আঙুলের স্ক্যান করা তথ্য আধার ডেটাবেসের সঙ্গে মিলিয়ে দেখা হবে। যদি সমস্ত তথ্য সঠিক হয় বা আপনার সঙ্গে মিলে যায়, তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে লেনদেন সম্পন্ন হবে। উল্লেখ্য, বায়োমেট্রিক তথ্য ব্যবহারকারীর ডিভাইসেই এনক্রিপ্ট করা থাকবে।

রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা বড় ভূমিকা নিয়েছে

রিজার্ভ ব্যাঙ্কের নতুন নীতি বায়োমেট্রিক পদ্ধতিতে UPI লেনদেন চালু করার পিছনে বড় ভূমিকা নিয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রচলিত পিন ব্যবহারের পাশাপাশি বিকল্প প্রমাণীকরণ বা ভেরিফিকেশন পদ্ধতি ব্যবহারের অনুমতি দিয়েছে। এর ফলে অনলাইনে লেনদেন করার আগে ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানগুলি গ্রাহকের পরিচয় যাচাই করতে ফিঙ্গারপ্রিন্ট ও ফেসিয়াল রিকগনিশনের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে পারবে।

অনলাইনে জালিয়াতি কমতে পারে

UPI পিন হাতিয়ে নিয়ে জালিয়াতির ঘটনা নিত্যদিনের খবর। বিশেষজ্ঞরা মনে করছেন যে, নতুন পদ্ধতি UPI লেনদেনের সাথে সম্পর্কিত জালিয়াতি কমতে পারে। পিন চুরি করা যেতে পারে, কিন্তু আঙুলের ছাপ এবং মুখের চেহারার মতো বায়োমেট্রিক ডেটা নকল করা প্রায় অসম্ভব। তাও যেহেতু আধার ডেটা এই সিস্টেমের মূলে রয়েছে, তাই অপব্যবহার রোধে নিরাপদ এনক্রিপশন অপরিহার্য হবে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 13 বছরে সর্বনিম্ন স্মার্টফোন বিক্রি, দাম বাড়তেই মুখ ফেরাচ্ছে ক্রেতারা, মন্দার বাজারেও উজ্জ্বল Samsung
  2. StepX Neo: বিশ্বের প্রথম এজেন্টিক AI ফোন প্রকাশ হল, স্মার্টফোনের ভবিষ্যত এটাই?
  3. Pixel 11 লঞ্চ হওয়ার আগে 12,200 টাকা দাম কমল Google Pixel 10 স্মার্টফোনের
  4. একলাফে 8,000 টাকা বাড়ল Samsung Galaxy M47 5G-এর দাম, মাথায় হাত ক্রেতাদের
  5. Redmi Turbo 6 সিরিজ 10,000mAh ব্যাটারি ও 7 ইঞ্চি ডিসপ্লের সঙ্গে লঞ্চ হতে পারে
  6. 2000 টাকা ছাড়ে 32MP সেলফি ক্যামেরা, 7000mAh ব্যাটারি-সহ Moto G77 Power ফোনের সেল শুরু
  7. OnePlus-এর ফের ধাক্কা, জুনের পর দাম বাড়ল জুলাইতেও, কত টাকা বেশি লাগবে দেখুন
  8. Acer ডুয়াল স্ক্রিনের চমকপ্রদ Android স্মার্টফোন লঞ্চ করল, রয়েছে 64MP AI ক্যামেরা
  9. Vivo Y05e চুপিসারে কম দামে লঞ্চ হল, আমজনতার জন্য বাজেট ফোন, ফিচার্স দেখে নিন
  10. Instagram-এর নতুন AI ফিচার নিয়ে ক্ষোভ বিশ্বজুড়ে, বিতর্কের মুখে শেষমেষ পিছু হঠল Meta
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.