Samsung Diwali Sale: স্মার্টফোন, টিভি ও অন্যান্য প্রোডাক্টে মিলছে দেদার ছাড়

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 17 অক্টোবর 2019 20:51 IST
হাইলাইট
  • Samsung ওয়েবসাইট থেকে দীপাবলির সেল শুরু হল
  • এই সেলে সস্তা হয়েছে Samsung Galaxy Note 9 আর Galaxy M10s।
  • 25 অক্টোবর পর্যন্ত এই সেল চলবে

Samsung Galaxy Note 10 সিরিজের ফোন কিনলে 6,000 টাকার সুবিধা পাওয়া যাবে

শুরু হয়েছে Samsung Diwali Sale। কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকে বিভিন্ন প্রোডাক্টে অবিশ্বাস্য ছাড় দিচ্ছে Samsung। এই সেলে সস্তা হয়েছে Samsung Galaxy Note 9 আর Galaxy M10s। এছাড়াও বিভিন্ন টিভি মডেলের থাকছে ক্যাশব্যাক অফার। সস্তা হয়েছে 46 মিমি Samsung Galaxy Watch। 25 অক্টোবর পর্যন্ত চলবে Samsung Diwali Sale। কোম্পানির অনলাইন স্টোর ছারাও অন্যান্য ই-কমার্স ওয়েবসাইট থেকে Galaxy Note 10 আর Galaxy S10 সিরিজের স্মার্টফোন কিনলে অফারের সুবিধা পাওয়া যাবে।

এই সেলে 8,999 টাকার পরিবর্তে 7,999 টাকায় পাওয়া যাচ্ছে Samsung Galaxy M10s। 51,990 তাকার পরিবর্তে 42,999 টাকায় পাওয়া যাচ্ছে Samsung Galaxy Note 9 128GB ভেরিয়েন্ট।

Advertisement

শেষ সুযোগ ফস্কে যাওয়ার আগে Flipkart সেলের সেরা অফারগুলি দেখে নিন

এই সেলে এইচডিএফসি ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক ও আইসিআইসিআই ব্যাঙ্ক কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে 10 শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করলে মিলবে অতিরিক্ত ছাড়।

23,990 টাকায় পাওয়া যাবে 46 মিমি Samsung Galaxy Watch। কোম্পানি জানিয়েছে বিভিন্ন টিভিতে 50 শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এছাড়াও AKG, JBL আর Harman Kardon অডিও প্রোডাক্টে থাকছে 50 শতাংশ পর্যন্ত ছাড়।

Advertisement

চলতি বছর লঞ্চ হওয়া Samsung Galaxy Note 10 আর Samsung Galaxy S10 সিরিজের ফোনে বিশেষ অফার পাওয়া যাবে। Samsung Galaxy S10 সিরিজ স্মার্টফোনের সাথে 5,000 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। SBI ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটায় থাকছে 5 শতাংশ ছাড়।

মাত্র 101 টাকা দিলেই হাতে আসবে নতুন Vivo স্মার্টফোন, কীভাবে?

এই সেলে SBI কার্ড ব্যবহার করে Samsung Galaxy Note 10 কিনলে 6,000 টাকার সুবিধা পাওয়া যাবে। পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে এই ফোন কিনলে অতিরিক্ত 6,000 টাকা ছাড় পাওয়া যাবে।

Advertisement

Samsung Galaxy S10 আর Samsung Galaxy Note 10 ফোনের সাথে 6,990 টাকায় Galaxy Buds আর 13,990 টাকায়  Galaxy Watch Active কেনা যাবে।

31 অক্টোবর পর্যন্ত গোটা দেশে কোম্পানির আউটলেট থেকে Galaxy S10 সিরিজ আর Galaxy Note 10 সিরিজের অফার চলবে। যদিও Galaxy Buds আর  Galaxy Watch Active বান্ডেল অফার শুধুমাত্র কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট, Amazon.in, Flipkart, Paytm, Snapdeal আর Tata CLiQ থেকে পাওয়া যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iQOO 16R ফোনের ভারতে আসা নিশ্চিত, 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  2. দীপাবলিতেও মুখ থুবড়ে পড়ল স্মার্টফোন বিক্রি, মন্দার বাজারেও মুচকি হাসি অ্যাপলের
  3. Vivo X500 সিরিজ নভেম্বর 26 ভারতে লঞ্চ হচ্ছে, ক্যামেরায় বাজার কাঁপাবে
  4. Google বানাচ্ছে Hydrogen AI মডেল, গতি ও দক্ষতায় চ্যাটজিপিটিকে টেক্কা?
  5. WhatsApp-এ দারুণ ফিচার, একবার পড়লে নিজে থেকে মুছে যাবে মেসেজ
  6. ভারতে বড় ছাঁটাইয়ের পথে Qualcomm, চাকরি হারালেও মোটা টাকা ক্ষতিপূরণ
  7. ভারতে Vivo X500 সিরিজ লঞ্চের তারিখ ফাঁস, থাকবে Zeiss-এর 200MP ক্যামেরা
  8. Jio-কে পিছনে ফেলে Airtel ব্রডব্যান্ড পরিষেবায় সেরার খেতাব দখল করল
  9. 1Gbps স্পিডে মিলবে 5G, নেটওয়ার্ক উন্নত করতে হাজির Jio Pico Small Cell
  10. Samsung Galaxy S27+ ভারতের BIS ওয়েবসাইটে লিস্টেড হল, লঞ্চ শীঘ্রই
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.