ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানিয়ে ডুডল প্রকাশ করল গুগল

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 13 এপ্রিল 2020 17:28 IST
হাইলাইট
  • ডাক্তার, নার্স ও স্বাস্থ্য কর্মীদের ধন্যবাদ জানিয়েছে গুগল
  • ধন্যবাদ জানিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে ইউটিউব
  • প্রতিদিন নতুন ডুডল প্রকাশ করে গুগল

13 এপ্রিলের গুগল ডুডল

মহামারীতে দিনরাত এক করে যাঁরা সেবা করছেন করোনা রোগীদের, সুস্থ করছেন বা সুস্থ রাখার চেষ্টা করছেন সবাইকে সেই সমস্ত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের এবার একরাশ ভালোবাসা, ধন্যবাদ উপহার দিল গুগল। ডুডলে হার্ট ইমোজি দিয়ে। এভাবেই দেশের দুর্দিনে অতন্দ্র প্রহররীর মতো জেগে থাকা চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত সমস্ত কর্মীদের সংস্থার কুর্নিশ। কারণ, সেবা ধর্মে দিক্ষীত এই মানুষগুলি কিন্তু নিজেদের প্রাণ সংশয়ের কথা একবারের জন্যেও এই সময়ে ভাবছেন না।

সোমবারের ডুডলে দেশের ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানিয়েছে গুগল। এছাড়াও সার্চ বারের নীচে লিঙ্কে ক্লিক করলে একটি ভিডিও ওপেন হবে। সেখানে সব ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানিয়ে একটি  ভিডিও প্রকাশ করেছে ইউটিউব।

যদিও নিঃস্বার্থ কাজ সত্ত্বেও, অনেক স্বাস্থ্যসেবা কর্মী ভাইরাসের বাহক হওয়ার অভিযোগে নির্যাতন ও সামাজিক নির্যাতনের মুখোমুখি হয়েছেন। এমন সময়ে গুগল একাধিক ডুডল বানিয়ে চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের মনোবল বাড়িয়ে তুলছে। নতুন ডুডলে গুগল মানব সমাজের হয়ে প্রশংসা ও সম্মান জানিয়েছে তাঁদের।

গুগল লিখেছে, "COVID-19 বিশ্বব্যাপী মানব সম্প্রদায়ের উপর যেমন প্রভাব ফেলছে, লোকেরা একে অপরকে এখনকার চেয়ে আরও বেশি পরিমাণে সাহায্য করতে এগিয়ে আসছে। আমরা তাই যাঁরা আমাদের প্রাণ বাঁচাচ্ছেন তাঁদের নতুন রে চিনতে, জানতে ও সম্মান জানাতে একটি ডুডল সিরিজ চালু করছি।" এই সিরিজটি চিকিৎসক, বিজ্ঞানী, শিক্ষক, সমাজকর্মী এবং যারা প্রয়োজনীয় জিনিসপত্র এবং পরিষেবা দিচ্ছেন তাঁদের সম্মান জানাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Google, Google Doodle, Coronavirus, Covid 19
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  2. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  3. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  4. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  5. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  6. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  7. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  8. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  9. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  10. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.