iPhone 18-এর আগেই বড় চমক আনল Apple, লঞ্চ হল নতুন Mac Mini ও Mac Studio

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 25 অগাস্ট 2026 20:59 IST
হাইলাইট
  • Apple শক্তিশালী চিপসেটের সঙ্গে নতুন Mac Mini ও Mac Studio লঞ্চ করেছে
  • নতুন Mac ফাস্ট পারফরম্যান্স, উন্নত গ্রাফিক্স, ও AI ক্ষমতা অফার করে
  • Mac Studio M5 Ultra-তে বড় মাপের লোকাল AI মডেল সহজে চালানো যাবে

Mac Mini is powered by the all-new Apple M6 chipset

Photo Credit: Apple

Apple জল্পনা সত্যি করে iPhone 18 সিরিজ লঞ্চের আগে নতুন Mac ডিভাইস প্রকাশ করেছে। মার্কিন টেক জায়ান্টটি নতুন Mac Mini এবং Mac Studio বাজারে নিয়ে এসেছে। Mac Mini কম্পিউটার M6 ও M5 Pro চিপসেটের মধ্যে বেছে নিতে পারবে ক্রেতারা। নতুন প্রজন্মের Mac Studio-তে M5 Max এবং M5 Ultra প্রসেসর অপশন রয়েছে। M6 হল Apple-এর প্রথম 2 ন্যানোমিটার চিপ। এটি সিপিইউ, জিপিইউ, ও নিউরাল ইঞ্জিনে আপগ্রেড পেয়েছে। M5 Ultra মূলত পেশাদার ইউজারদের জন্য তৈরি। এতে ভিডিও এডিটিং, 3D রেন্ডারিং, বৈজ্ঞানিক গবেষণা, এবং ডিভাইসে সরাসরি বড় AI মডেল চালানোর মতো ক্ষমতা যুক্ত করা হয়েছে।

Mac Mini ও Mac Studio দাম

Mac Mini M5 Pro ভারতে 2,09,900 টাকায় লঞ্চ হয়েছে। তবে স্টুডেন্ট ডিসকাউন্ট অফারে দাম নেমে আসবে 1,97,900 টাকায়। এই ডেস্কটপের M6 মডেল 99,900 টাকায় উপলব্ধ হবে। এটি স্টুডেন্টরা কিনতে পারবে 88,990 টাকায়।

অন্য দিকে, Mac Studio M5 Max ভারতে 2,79,900 টাকায় লঞ্চ হয়েছে। এটি স্টুডেন্ট অফারে 2,56,900 টাকায় কেনা সম্ভব হবে। ডিভাইসটির M5 Ultra চিপ ভ্যারিয়েন্টের মূল্য 6,29,900 টাকা রাখা হয়েছে। তবে স্টুডেন্ট ডিসকাউন্টে 5,84,900 টাকায় কেনা যাবে। Apple আগামী সেপ্টেম্বর 22 থেকে কম্পিউটারগুলির শিপিং শুরু করবে।

Mac Mini স্পেসিফিকেশন

নতুন ম্যাক মিনি-র এম6 চিপসেট 12টি কোরযুক্ত CPU নিয়ে গঠিত। এর মধ্যে ছয়টি এফিশিয়েন্সি কোর, দুটি সুপার কোর, ও চারটি পারফরম্যান্স কোর আছে। সংস্থা দাবি করছে, এটি M5 প্রসেসরের তুলনায় 1.2 গুণ বেশি দ্রুত মাল্টিথ্রেডেড পারফরম্যান্স অফার করবে। এতে সর্বোচ্চ 32 জিবি ইউনিফায়েড মেমোরি এবং 170 জিবি/সেকেন্ড মেমোরি ব্যান্ডউইথ পাওয়া যাবে। লোকাল লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এমন কনফিগারেশনে সহজে চালানো যাবে।

যাদের আরও বেশি পারফরম্যান্স প্রয়োজন ও বড় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল চালাতে চাইছেন, তাদের জন্য M5 Pro চিপসেট ভার্সন আছে। এটি 64 জিবি মেমোরি সাপোর্ট করে এবং থান্ডারবোল্ট 5.0 দেওয়া হয়েছে। দুই মডেলেই Wi-Fi 7 এবং ব্লুটুথ 5.0 আছে।

Advertisement

Mac Studio স্পেসিফিকেশন

ম্যাক স্টুডিও এখন এম5 ম্যাক্স ও এম5 আল্ট্রা চিপসেট অপশনে পাওয়া যাবে। এদের মধ্যে এম5 আল্ট্রা সবচেয়ে শক্তিশালী৷ এতে 36টি কোরের সিপিইউ ও 80টি কোরের জিপিইউ আছে। আবার 512 জিবি পর্যন্ত ইউনিফায়েড মেমোরি ও 1.2 টিবি/সেকেন্ড মেমোরি ব্যান্ডইউথ সাপোর্ট থাকার ফলে ম্যাক স্টুডিও বড় বড় অন-ডিভাইস এআই মডেল চালাতে পারবে।

প্রসঙ্গত, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার রকেটগতিতে বৃদ্ধি পাচ্ছে।  তাই Apple তাদের Mac লাইনআপকে লোকাল AI ডেভেলপমেন্ট এবং AI অ্যাপ্লিকেশন চালানোর জন্য গুরুত্বপূর্ণ কম্পিউটিং প্ল্যাটফর্ম হিসেবে তুলে ধরছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  2. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  3. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  4. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  5. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  6. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  7. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  8. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  9. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  10. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.