একদম নতুন M4 pro-চিপসেটের বৈশিষ্ট্যর সমন্বয়ে পাওয়া যাচ্ছে অ্যাপেলের নতুন Mac Mini

অ্যাপেলের নতুন Mac Mini পূর্ববর্তী মডেলের তুলনায় উন্নতমানের কার্যক্ষমতা সম্পন্ন

একদম নতুন M4 pro-চিপসেটের বৈশিষ্ট্যর সমন্বয়ে পাওয়া যাচ্ছে অ্যাপেলের নতুন Mac Mini

Photo Credit: Apple

The new Mac Mini with M4 chip comes in a much smaller 5x5 inches form factor

হাইলাইট
  • অ্যাপলের নতুন Mac Mini,M4 এবং M4 Pro চিপসেটের সাথে সজ্জিত হয়ে আছে
  • উভয় মডেলেই গিগাবাইট ইথার্নেট এবং থান্ডারবোল্ট পোর্ট আছে
  • অ্যাপেল কোম্পানী বলেছে,এটি তাদের প্রথম কার্বন-নিউট্রাল Mac মডেল
বিজ্ঞাপন

Apple,কোম্পানী বিগত মঙ্গলবার Mac Mini,যেটি একটি কম্প্যাক্ট ডেস্কটপ কম্পিউটার-এর একটি নতুন সংস্করণ লঞ্চ করেছে। নতুন Mac Miniটি দুটি চিপসেটের বিকল্পে পাওয়া যাচ্ছে: M4 এবং M4 pro, যেখানে M4 Proটি একদম নতুন।M4 বিকল্পটি Mac Mini M1-এর থেকে 1.7 গুণ বেশি দ্রুত কার্যক্ষমতার দাবি করে।অন্যদিকে যেসমস্ত ডেস্কটপ কম্পিউটার M4 Pro-এর মাধ্যমে চলে সেগুলিতে,ব্লেন্ডারে 2.9 গুন বেশি দ্রুততার সাথে 3D রেন্ডার সম্পূর্ণ করতে পারবে।

ভারতে M4 চিপ সমন্বিত Mac Mini-র দাম:

ভারতে M4 চিপ সহ,Mac Mini-র দাম 59,900টাকা। এই বেস মডেলটি একটি 10 কোরCPU, 10 কোর GPU,16জিবি সমন্বিত মেমোরি এবং 256জিবি অন বোর্ড এসএসডি স্টোরেজ দ্বারা সজ্জিত।মডেলটিতে
24জিবি পর্যন্ত RAM এবং 512জিবি পর্যন্ত স্টোরেজ কনফিগার করা যাবে।

অন্যদিকে M4 Pro চিপের সাথে Mac Mini-র দাম 1,49,900 টাকা।যেটিতে 12 কোরCPU, 16 কোর GPU 24জিবি মেমোরি এবং 512জিবি অনবোর্ড স্টোরেজ যুক্তকরা আছে।কোম্পানীটি বলেছে, ব্যাবহারকারীরা Mac Mini-টি 14 কোরCPU,20কোর পর্যন্ত GPU,64জিবি পর্যন্ত সমন্বিত মেমোরি এবং 8 টিবি পর্যন্ত এসএসডি স্টোরেজ কাস্টোমাইজ করতে পারবে।

এছাড়াও মডেল দুটিতেই 10বিট গিগাবাইট ইথার্নেট যোগ করার ব্যবস্থা আছে,যার দাম আরো10000টাকা। নতুন Mac Mini-টি আজ থেকেই Appleস্টোর এবং কোম্পানির অনুমোদিত বিক্রেতাদের কাছে প্রী-অর্ডার করা যাবে,এবং 8ই নভেম্বর থেকে শিপিং শুরু হবে।

M4-চিপ সমন্বিত Mac Mini-র স্পেসিফিকেশন:

M4 চিপ সমৃদ্ধ Mac Mini-টি একটি 10 কোর CPU, 10 কোর GPU,24জিবি পর্যন্ত ঐক্যবদ্ধ মেমরি এবং 512জিবি পর্যন্ত সমন্বিত স্টোরেজ দ্বারা সজ্জিত হয়ে আছে।কোম্পানীর মতে এতে M1 মডেলের তুলনায় 1.8গুণ পর্যন্ত বেশি CPU,2.2গুন বেশি GPU-এর কার্যক্ষমতার উন্নতি ঘটেছে।আগের প্রজন্মের তুলনায় এটি 5.5ইঞ্চিতে আরো ছোটো আকারে তৈরি করা হয়েছে।কোম্পানী অনুযায়ী,এটি কৃত্রিম বুদ্ধিমত্তার(AI) সাহায্যে Mac Whisper দিয়ে দ্বিগুণ স্পিডে যেকোনো স্পীচ থেকে টেক্সটে পরিবর্তন করতে পারা যাবে।

এছাড়াও কোম্পানী আরো শক্তিশালী বিকল্পের Mac Mini-র পরিচয় দিয়েছে,যেটি একদম নতুন M4 pro চিপসেট দ্বারা চালিত।এটি 14কোর পর্যন্ত CPU, 20কোর পর্যন্তGPU, 64জিবি পর্যন্ত সমন্বিত মেমোরি, এবং 8টিবি পর্যন্ত এসএসডি স্টোরেজ দ্বারা সজ্জিত। এই মডেলটি M2 Pro Mac Mini-র তুলনায় দ্বিগুন তাড়াতাড়ি RAM-এর সাহায্যে মোশন গ্রাফিক্সটি রেন্ডার করতে পারে।

উভয় Mac Mini-মডেলগুলি Apple Inteligenceeকে সমর্থন করে।সংযোগের ক্ষেত্রে এটিতে USB 3স্পিডের সাথে দুটি USB Type-Cপোর্ট এবং সামনে একটি 3.5মিমির হেডফোন জ্যাক আছে।Mac Mini M4টির পিছনের দিকে তিনটি থান্ডারবোল্ড 4 পোর্ট এবং M4 Pro বিকল্পটিতে তিনটি থান্ডারবোল্ড 5 পোর্ট আছে। উভয়মডেলই গিগাবাইট ইথার্নেট এবং একটি HDMI পোর্ট আছে।

কোম্পানী দাবি করে যে,এটি তাদের প্রথম কার্বন-নিউট্রাল Mac Mini,যেটি 50% পুনর্ব্যবহৃত সামগ্রী দিয়ে তৈরি,যারমধ্যে 100% পুনর্ব্যবহারযোগ্য অ্যালুমিনিয়াম,সমস্ত অ্যাপেলের ডিজাইন করা প্রিন্টেড সার্কিট বোর্ডে 100% পুনর্ব্যবহৃত সোনার প্রলেপ দেওয়া এবং সমস্ত চুম্বকের মধ্যে 100% পুনর্ব্যবহারযোগ্য দূর্লভ ভূ-ধাতু ব্যবহার করা হয়েছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 15 অক্টোবর থেকে UPI পেমেন্টে চালু হবে মাশুল, 2,000 টাকার বেশি লেনদেনে কত টাকা জানাল কেন্দ্র
  2. Vivo V80 দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে ভারতে আসছে, আজ প্রথম টিজার প্রকাশ হল
  3. 15 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন Dr. Quirk সেট
  4. OnePlus N6 Lite: ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন 22 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে
  5. Airtel গ্রাহকদের জন্য সুখবর, 150 জিবি অতিরিক্ত ডেটা মিলছে সম্পূর্ণ বিনামূল্যে
  6. Redmi Note 17 Pro সিরিজ ভারতে লঞ্চ হল 10,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিংয়ের সঙ্গে
  7. iPhone 18 Pro ও Pro Max পেতে অপেক্ষা বাড়ল, সেপ্টেম্বরে মিলবে না?
  8. 14 সেপ্টেম্বরের 50টি BGMI রিডিম কোড প্রকাশ, জিতুন Cobalt Storm ব্যাকপ্যাক
  9. iPhone 17 Pro Max হাফ দামে কিনুন! স্টক শেষ হওয়ার আগে বাম্পার অফার
  10. Samsung Galaxy S26 FE লঞ্চ হয়েছে ভারতে, রয়েছে ট্রিপল ফ্ল্যাগশিপ ক্যামেরা
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »