Apple-এর বড় চমক, স্বাধীনতা দিবসের আগে 15,000 টাকা ক্যাশব্যাক অফার একাধিক মডেলে

Apple India-র ওয়েবসাইট MacBook Neo, MacBook Air, ও MacBook Pro-সহ নির্বাচিত Mac মডেলে সর্বোচ্চ 15,000 টাকা ক্যাশব্যাক দিচ্ছে।

Apple-এর বড় চমক, স্বাধীনতা দিবসের আগে 15,000 টাকা ক্যাশব্যাক অফার একাধিক মডেলে

Photo Credit: Apple

Apple is now offering cashback on MacBook models in India

হাইলাইট
  • Apple নির্বাচিত Mac মডেলের উপর সর্বোচ্চ 15,000 টাকা ডিসকাউন্ট দিচ্ছে
  • Apple ছয় মাস পর্যন্ত নো-কস্ট EMI অফার করছে
  • ক্রেতারা তিন মাসের Apple TV+ ও Apple Arcade বিনামূল্যে পাবেন
বিজ্ঞাপন

Apple গত মাসে ভারতে MacBook ও iPad মডেলের দাম বাড়িয়েছিল। মার্কিন টেক জায়ান্টটি দাবি করেছিল যে, তারা মূল্যবৃদ্ধি যতটা সম্ভব দেরিতে কার্যকর করার চেষ্টা করেছিল। তবে বিশ্বজুড়ে র‍্যাম এবং মেমরি চিপের সরবরাহে ঘাটতির কারণে তা শেষ পর্যন্ত এড়ানো সম্ভব হয়ে ওঠেনি। কিন্তু দাম বৃদ্ধির কয়েক সপ্তাহের মধ্যেই Apple যে আবার ছাড় দিতে শুরু করেছে, তা অনেকের কাছেই শুনতে অবাক লাগবে। এখন Apple India-র অফিসিয়াল ওয়েবসাইট MacBook Neo, MacBook Air, MacBook Pro, Mac Studio, এবং নির্বাচিত Mac মডেলের উপর সর্বোচ্চ 15,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে।

Apple নির্বাচিত Mac মডেলে 15,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে

Apple বর্তমানে 13 ইঞ্চির নতুন MacBook Air M5 মডেলের ক্ষেত্রে 9,000 টাকা ক্যাশব্যাক অফার করছে। ল্যাপটপটি 1,19,000 টাকায় লঞ্চ হলেও জুনে দাম বেড়ে 1,49,900 টাকা হয়েছে। ক্যাশব্যাক যোগ করার পর দাম 1,40,900 টাকায় নেমে আসবে।

14 ইঞ্চির নতুন MacBook Pro M5 মডেলের ক্ষেত্রে 15,000 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দিচ্ছে কোম্পানি। তবে অফার আকর্ষণীয় মনে হলেও, ল্যাপটপের শুরুর দামই হল 2,39,900 টাকা। ফলে 15,000 টাকা ছাড় মিললেও দাম অনেকটাই বেশি। মনে রাখবেন, এগুলি ফ্ল্যাট ডিসকাউন্ট নয়। অফারের সুবিধা শুধু American Express, Axis, ও ICICI ব্যাঙ্কের যোগ্য কার্ডধারীরাই পাবেন।

এছাড়াও, Apple-এর সবচেয়ে সস্তা ল্যাপটপ MacBook Neo মডেলে 5,000 টাকা ক্যাশব্যাক থাকছে। গত মাসে ডিভাইসটির দাম 10,000 টাকা বেড়ে 79,900 টাকা হয়েছে। অন্য দিকে, Mac Studio-এর উপর 10,000 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দেওয়া হচ্ছে। iMac ও Mac Mini-এ 5,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে।

Apple ছয় মাস পর্যন্ত নো-কস্ট EMI অফার করছে। গ্রাহকরা কেনাকাটার সঙ্গে 3 মাসের Apple TV+ ও Apple Arcade বিনামূল্যে পাবেন। নতুন অফার আসন্ন স্বাধীনতা দিবসের সেলের অংশ কিনা, সে বিষয়ে সংস্থা আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

উল্লেখ্য, ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে একাধিক অনলাইন এবং অফলাইন রিটেল প্ল্যাটফর্ম বিশেষ সেল আয়োজন করতে চলেছে। Flipkart Freedom Sale ভারতে আগস্ট 8 থেকে শুরু হবে। প্লাস ও ব্ল্যাক মেম্বারশিপ ও ফ্লিপকার্ট কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড থাকলে সেলের 24 ঘন্টা আগে, অর্থাৎ আগস্ট 7 আর্লি অ্যাক্সেস পাওয়া যাবে। প্রতিদ্বন্দ্বী Amazon-ও তাদের Great Freedom Sale আগস্ট 7 আয়োজন করার প্রস্তুতি নিচ্ছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  2. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  3. পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে
  4. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  5. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  6. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  7. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  8. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  9. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  10. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »