স্মার্টফোন, ল্যাপটপ-সহ বিভিন্ন প্রোডাক্টে বড় ছাড় নিয়ে শুরু হচ্ছে Amazon Great Freedom Sale

Amazon Great Freedom Sale-এ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট, অতিরিক্ত এক্সচেঞ্জ অফার, ও নো-কস্ট EMI সুবিধা পাওয়া যাবে।

স্মার্টফোন, ল্যাপটপ-সহ বিভিন্ন প্রোডাক্টে বড় ছাড় নিয়ে শুরু হচ্ছে Amazon Great Freedom Sale

Photo Credit: Amazon

Amazon Great Freedom Sale will begin on August 7

হাইলাইট
  • Amazon Great Freedom Sale আগস্ট 7 শুরু হচ্ছে
  • HDFC ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনা পণ্যে 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট
  • বৈদ্যুতিন পণ্যের বাইরেও বিভিন্ন ক্যাটাগরিতে সাশ্রয়ের সুযোগ মিলবে
বিজ্ঞাপন

Amazon Great Freedom Sale আগামী সপ্তাহে ভারতে শুরু হতে চলেছে। স্বাধীনতা দিবস উপলক্ষে এ দেশে আয়োজিত মার্কিন ই-কমার্স সংস্থাটির এই বার্ষিক সেল ইভেন্টে স্মার্টফোন, ল্যাপটপ, হোম অ্যাপ্লায়েন্স, স্মার্ট ডিভাইস, Amazon-এর নিজস্ব প্রোডাক্ট, এবং বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজের উপর বাম্পার ডিসকাউন্ট মিলবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও, Amazon ব্যাঙ্কের সঙ্গে হাত মিলিয়েছে৷ ফলে যোগ্য কার্ডে কেনাকাটা করলে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট, অতিরিক্ত এক্সচেঞ্জ অফার, ও নো-কস্ট EMI সুবিধা পাওয়া যাবে। কোম্পানি ঘোষণা করেছে যে, নির্বাচিত ব্যাঙ্কের কার্ডে 10 শতাংশ পর্যন্ত তাৎক্ষণিক ছাড় পাওয়া যাবে।

Amazon Great Freedom Sale তারিখ ও অফার

অ্যামাজন গ্রেট ফ্রিডম সেল আগস্ট 7 শুরু হচ্ছে। তবে এই সেল কতদিন চলবে বা প্রাইম মেম্বারদের জন্য কবে আর্লি অ্যাক্সেস চালু হবে, তা এখনও প্রকাশ করেনি। অ্যামাজন গ্রেট ফ্রিডম সেলে একাধিক জনপ্রিয় কনজিউমার ইলেকট্রনিক্স বিভাগে আকর্ষণীয় অফার পাওয়া যাবে। ক্রেতারা টপ ব্র্যান্ডের স্মার্টফোন, ট্যাবলেট, স্মার্টওয়াচ, এবং ওয়্যারলেস ইয়ারবাডে ছাড় পাবেন।

Amazon সেলের অফার লিস্টে গেমিং প্রোডাক্টকেও রেখেছে। হোম এন্টারটেইনমেন্ট ও হোম অ্যাপ্লায়েন্স বিভাগেও আকর্ষণীয় ডিসকাউন্ট পাওয়া যাবে। ব্র্যান্ডের প্রোমোশনাল পেজ অনুসারে, স্মার্ট টিভি, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, এয়ার কন্ডিশনার, মাইক্রোওয়েভ ওভেন, ও ভ্যাকুয়াম ক্লিনারের মতো প্রোডাক্টে সাশ্রয় করা যাবে।

Amazon Great Freedom Sale-এ ফার্নিচার, ম্যাট্রেস, কিচেন অ্যাপ্লায়েন্স, স্টোরেজ সলিউশন, এবং দৈনন্দিন প্রয়োজনীয় গৃহস্থালী দ্রব্যের বিভাগও দেখা গিয়েছে। এর ফলে স্পষ্ট, এবারের সেল বৈদ্যুতিন পণ্যের বাইরে বিভিন্ন ক্যাটাগরিতে সাশ্রয়ের সুযোগ দেবে। সেল চলাকালীন HDFC ক্রেডিট কার্ড এবং EasyEMI-এর মাধ্যমে কেনা পণ্যে 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে।

এছাড়াও, Amazon Pay ICICI কার্ড ব্যবহারকারীরা 5 শতাংশ আনলিমিটেড ক্যাশব্যাক পাবেন। গ্রাহকরা Amazon Pay সংক্রান্ত একাধিক অফারের সুবিধা নিতে পারবেন। অফারগুলির মধ্যে রয়েছে মোবাইল রিচার্জে 50 টাকা পর্যন্ত সাশ্রয়, সেন্ড মানি অফারের মাধ্যমে করা শপিংয়ে 50 টাকা ছাড়।

এছাড়াও, Amazon-এর মাধ্যমে গাড়ির বিমা করলেও সর্বাধিক 999 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। আর কোন পণ্যে কী ধরনের ডিল ও অফার মিলবে, তা সেল শুরুর দিন কাছে এলে ধাপে ধাপে প্রকাশ করা হবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy F70 5G লঞ্চ হল, 20,000 টাকার মধ্যে অবিশ্বাস্য ফিচার্স
  2. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  3. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  4. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  5. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  6. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  7. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  8. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  9. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  10. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে,সপ্তমীতে লঞ্চ
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »