OLED Copilot এবং Snapdragon x Elite chip যুক্ত এসে গেলো Asus কোম্পানীর নতুন ল্যাপটপ: Asus Vivobook S15.

বিজ্ঞাপন
Gadgets 360 Staff, আপডেট: 13 অগাস্ট 2024 11:55 IST
হাইলাইট
  • Asus ভারতের প্রথম কোম্পানী যা OLED এর সাথে Copilot+ PC দিয়ে তৈরি। ল্যাপ
  • Asus Zenbook 14X OLED স্পেস সংস্করণ ভারতে চালু হয়েছে; Zenbook 14 OLED আত
  • আসুস ভিভোবুক, জেনবুক ল্যাপটপ লাইনআপ আপডেটেড ইন্টেল, এএমডি প্রসেসরের সাথে

Photo Credit: Asus India

মঙ্গলবার ভারতে লঞ্চ করা হয়েছে নতুন Asus Vivobook S 15 OLED। কোম্পানির প্রথম Copilot+ PC হিসাবে এই ল্যাপটপ স্মার্ট ব্যবহারকারীদের প্রভাবিত করবে।এটি Qualcomm এর Snapdragon X Elite চিপসেট দ্বারা চালিত এবং  Windows 11 এ আপডেটের সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI)-র সমর্থনের পদ্ধতি আসছে। Asus Vivobook S15 Copilot+ PC এই জুন মাসে গ্লোবাল মার্কেটে introduce করা হয়েছিল।


ফিচার:

Asus Vivobook S 15 OLED ল্যাপটপটি Windows 11 Home দ্বারা চালিত এবং Microsoft Office এর Home এবং Student 2021 ও আছে। এটিতে একটি 15-ইঞ্চি 3K (2,880 x 1,620 পিক্সেল) OLED ডিসপ্লে এবং একটি 89 শতাংশ স্ক্রিন-টু-বডি অনুপাতের একটি 120Hz রিফ্রেশ রেটএর সাথেই সর্বোচ্চ 600 nits পর্যন্ত উজ্জ্বলতা বহন করতে পারে।  এটিতে একটি প্রাইভেসি শাটার এবং ইনফ্রারেড (IR) ক্ষমতা সহ একটি 1080p ওয়েবক্যাম রয়েছে উইন্ডোজ হ্যালো লগইন সাপোর্ট এর সাথে।

Asus Vivobook S 15 OLED এ Qualcomm Snapdragon X Elite চিপসেট এর সাথে Qualcomm AI Engine, Adreno GPU এবং Qualcomm এর Hexagon নিউরাল প্রসেসিং ইউনিট (NPU) এর সুবিধা ও আছে। এই চিপসেট এর সাথে 16 GB LPDDR5X RAM এবং 1TB NVMe SSD দেওয়া আছে। 
ল্যাপটপটিতে অ্যালুমিনিয়ামের ঢাকনা (লিড) আছে,1-জোন আরজিবি সংখ্যাসূচক ব্যাকলিট চিকলেট কীবোর্ড রয়েছে। এটি একটি AI ল্যাপটপ হওয়ার সুবাদে এটিতে একটি ডেডিকেটেড Co-Pilot কী ও রয়েছে। উপরন্তু, এটিতে হারমান কার্ডন দ্বারা সার্টিফাইড করা ইনবিল্ট স্পিকার এবং একটি মাইক্রোফোন অ্যারে সংযুক্ত আছে। 
এটি 352.6×227×15.9 mm পাতলা ও ওজন 1.42 কেজি  এর জন্য এটি যে কোনো জায়গায় বহন করা অতি সহজ।


Connectivity:

ল্যাপটপটি ব্লুটুথ 5.4 এবং Wi-Fi 7 er সুবিধা আছে। এটিতে দুটি USB 3.2 Gen 1 Type-A পোর্ট, দুটি USB 4.0 Type-C পোর্ট, একটি HDMI 2.1 পোর্ট এবং একটি 3.5mm হেডফোন জ্যাক আছে। এটিতে একটি ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড রিডারও আছে।


ব্যাটারি:

70Whr Li-ion উচ্চ ক্ষমতা সহ  ব্যাটারি যা 17 ঘন্টারও বেশি বিরতিহীন বিনোদন এবং উৎপাদনশীলতা সরবরাহ করে এবং রোজকার কর্মক্ষেত্রে নতুন ভূমিকা পালন করবে। এছাড়াও এটিতে দ্রুত চার্জিংয়ের জন্য একটি 90W AC এডাপ্টার দেওয়া আছে।

দাম :

ভারতে Asus Vivobook S 15 OLED (S5507) এর দাম শুরু হচ্ছে Rs.1,24,990। এটির কুল সিলভার রঙের এবং 16GB RAM+1TB SSD স্টোরেজ কনফিগারেশনে কেনা যাবে। কোম্পানির মতে , Vivobook S 15 OLED ল্যাপটপটি Flipkart, Asus ই-শপ, Asus এক্সক্লুসিভ স্টোর এবং পেগাসাস স্টোরের মাধ্যমে পাওয়া যাচ্ছে 

হাইলাইট:

প্রসেসর: Snapdragon® X Elite X1E 78 100 Processor 3.4GHz (42MB Cache, up to 3.4GHz, 12 cores, 12 Threads) || Qualcomm® AI Engine up to 75 total TOPs
গ্রাফিক্স:Qualcomm® Adreno™ GPU
ডিসপ্লে:39.62 cms (15.6) 3K (2880 x 1620) OLED Glossy display with 16:09 Aspect Ratio || 0.2ms Response Time || 120Hz Refresh rate || 600nits HDR Peak Brightness.
মেমোরি: 16GB LPDDR5X on board RAM
Storage: 1TB M.2 NVMe™ PCIe® 4.0 SSD
কালার:  Cool Silver 
অপারেটইং সিস্টেম: Windows 11 Home
 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme P4R 5G: 2,000 টাকার বেশি ছাড়, দেশের সবচেয়ে সস্তা 8,000mAh ব্যাটারির ফোনের বিক্রি শুরু হল
  2. OnePlus N6: কম দামের স্মার্টফোনেও এবার 8,000mAh ব্যাটারি, মাসশেষে বড় চমক আনছে ওয়ানপ্লাস
  3. আইফোনের কুড়িতম জন্মদিনে Apple-এর চমক, ক্যামেরাযুক্ত AirPods ও স্পেশাল iPhone আসতে পারে
  4. Android 17: অ্যান্ড্রয়েড 17 ফোনে ঢুকতে শুরু করল, নতুন আপডেটে কী কী সুবিধা মিলবে দেখুন
  5. Specs AR Smart Glasses: চশমার মধ্যে কম্পিউটার! চোখের সামনে ভাসবে ভিডিও, খুলবে ম্যাপ, Snap-এর বড় চমক
  6. ট্যাবলেটের ভিতরে নয়টি JBL স্পিকার, ঘোরে 360 ডিগ্রি, Lenovo-র নতুন মডেল ঘিরে শোরগোল
  7. Vivo T5 Lite 5G সস্তায় 50MP ক্যামেরা ও 6,500mAh ব্যাটারির সঙ্গে ভারতে আসছে
  8. OnePlus Buds 4 ভারতে আসছে 25 জুন, কম দামে 52db ANC ও 54 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ মিলবে
  9. Tecno Spark 50 লঞ্চ হল, জল-কাদা তো বটেই, আছাড় খেলেও ক্ষতি হবে না
  10. 200MP মিনি DSLR ক্যামেরা-সহ আসছে Vivo X Fold 6 স্মার্টফোন, লঞ্চ 26 জুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.