Nvidia RTX Spark: উইন্ডোজ ল্যাপটপে মিলবে ম্যাকবুকের মতো স্পিড ও ব্যাটারি লাইফ, AI PC-র নতুন যুগ শুরু

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 1 জুন 2026 17:37 IST
হাইলাইট
  • Nvidia RTX Spark স্লিম উইন্ডোজ PC ও ল্যাপটপে দুর্ধর্ষ পারফরম্যান্স আনবে
  • Nvidia RTX Spark চিপ 128 জিবি পর্যন্ত র‍্যামের সঙ্গে কনফিগার করা যাবে
  • এটি লোকাল AI চালাতে ও হাই-রেজোলিউশন ক্রিয়েটিভ ওয়ার্কলোড নিতে সক্ষম

Nvidia RTX Spark chip comes with a 20-core Grace CPU

Photo Credit: Nvidia

Computex 2026-এ আত্মপ্রকাশ করল Nvidia RTX Spark সুপারচিপ। এটি সংস্থার প্রথম প্রসেসর যা বিশেষত Windows ল্যাপটপ ও কম্পিউটারে ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে। এই নয়া চিপসেটের মাধ্যমে সরাসরি ডিভাইসে AI এজেন্ট চালানো সম্ভব হবে। অর্থাৎ, অনেক কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর ফিচার্স ইন্টারনেট সংযোগ ছাড়াই অ্যাক্সেস করা যাবে। বিশেষজ্ঞদের দাবি, RTX Spark মূলত Nvidia-এর তরফ থেকে Apple Silicon চিপের যোগ্য জবাব। এটি ম্যাকবুকের পারফরম্যান্স ও ব্যাটারি লাইফকে টেক্কা দেবে। এছাড়াও, Snapdragon X সিরিজের জন্যও বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে, যা গত এক বছর উইন্ডোজ ল্যাপটপের মার্কেটে উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করেছে।

Nvidia RTX Spark স্পেসিফিকেশন, ফিচার্স

এনভিডিয়া আরটিএক্স স্পার্ক চিপে 20 কোরের Grace CPU রয়েছে, যা মিডিয়াটেকের সহযোগিতায় নির্মিত। এতে Blackwell RTX GPU আছে, যা 6,144টি CUDA কোর নিয়ে গঠিত৷ সংস্থা দাবি করছে, এটি সর্বোচ্চ 1 পেটাফ্লপ AI পারফরম্যান্স প্রদান করতে সক্ষম৷ চিপটির অন্যতম বিশেষত্ব হল মেমোরি আর্কিটেকচার।

আরটিক্স স্পার্ক চিপের সিপিইউ এবং জিপিইউ একই LPDDR5X মেমোরি পুল ব্যবহার করে। র‍্যাম সর্বাধিক 128 জিবি পর্যন্ত হতে পারে ও এর ব্যান্ডউইথ প্রায় 270 থেকে 300 জিবি/সেকেন্ড। ফলে CPU ও GPU-এর মধ্যে দ্রুত ডেটা আদান-প্রদান সম্ভব হয়।

Nvidia জানিয়েছে, তাদের নতুন চিপসেট 90 জিবি আকারের 3D দৃশ্য রেন্ডার করতে, 12K রেজোলিউশন ভিডিও এডিট করতে, 4K AI ভিডিও জেনারেট করতে, এবং 1440 পিক্সেল রেজোলিউশনে প্রতি সেকেন্ডে 100-এর বেশি ফ্রেম রেটে AAA গেম চালাতে সক্ষম। RTX Spark এক মিলিয়ন পর্যন্ত কনটেক্সট উইন্ডো ও 120 বিলিয়ন প্যারামিটার বিশিষ্ট LLM চালানোর ক্ষমতা রাখে বলেও দাবি করা হচ্ছে।

আরটিএক্স স্পার্ক এনভিডিয়ার দীর্ঘদিনের বিভিন্ন প্রযুক্তিকে একটি চিপের মধ্যে প্রসারিত করেছে। এতে CUDA কোর-ভিত্তিক উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিং, RTX Ray Tracing, DLSS 4.5 আপস্কেলিং প্রযুক্তি, AI ওয়ার্কলোডের জন্য TensorRT ও উন্নত রেন্ডারিংয়ের জন্য OptiX রয়েছে। যার ফলে ল্যাপটপ নির্মাতারা তুলনামূলক হালকা ও পাতলা ডিভাইসে শক্তিশালী AI এবং গ্রাফিক্স পারফরম্যান্স দিতে সক্ষম হবে।

চিপের ঘোষণার পরেই Mircosoft  তাদের প্রথম RTX Spark চালিত Surface Laptop Ultra ঘোষণা করেছে। এই চিপসেট চালিত ল্যাপটপ এবং ডেস্কটপ প্রিমিয়াম ডিভাইস হিসেবে বাজারে আসবে। এটি প্রযুক্তিপ্রেমী, কনটেন্ট ক্রিয়েটর, AI ব্যবহারকারী, ও গেমারদের লক্ষ্য করে আনা হচ্ছে।

রিপোর্ট অনুসারে, Nvidia RTX Spark প্ল্যাটফর্মে নির্মিত ল্যাপটপ ও পিসি সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে বিক্রি শুরু হবে। এই ডিভাইসগুলো প্রাথমিকভাবে Asus, Dell, HP, Lenovo, Microsoft, ও MSI-এর মতো সংস্থাদের থেকে পাওয়া যাবে। এছাড়াও, Acer এবং Gigabyte পরবর্তীতে ওই চিপ চালিত ল্যাপটপ লঞ্চ করবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. WhatsApp-এর নতুন গ্লোবাল হেড হলেন ভারতীয় ব্যবসায়ী কুণাল শাহ, বড় ঘোষণা মেটার
  2. Oppo Find N7: মনে হবে হাতে বই ধরে আছেন, ওপ্পোর প্রথম ওয়াইড-ফোল্ডিং ফোন আসছে
  3. ক্রেতাদের জন্য বড় ধাক্কা, এবার 5G ফোন কিনতে খরচ হতে পারে 25 হাজারের বেশি
  4. Tecno Camon Slim আইফোন এয়ারের স্টাইলে পাতলা ডিজাইনের সঙ্গে লঞ্চ হল, ক্যামেরায় বিরাট চমক
  5. JioBharat V4 5G: 799 টাকায় 4G ফোন, UPI পেমেন্ট, ক্যামেরা, দেখা যাবে সিনেমা, ডিজিটাল ইন্ডিয়ার সমস্ত সুবিধা
  6. Nothing Phone 4b: সবাই যখন ক্যামেরা বাড়াচ্ছে, নাথিং বিপরীত পথে, একটিতেই বাজিমাতেই ইঙ্গিত নতুন ফোনের
  7. Oppo Reno 16 সিরিজের টিজার ভারতে প্রকাশ হল, সেলফির জন্য আলাদা স্ক্রিন!
  8. 24 জুন ভারতে আসছে Infinix Note 60 Pro 5G Pininfarina Edition, স্মার্টফোনে এবার সুপারকারের ছোঁয়া
  9. 2,000 টাকা ছাড়ে Redmi Turbo 5-এর সেল শুরু, মিড-রেঞ্জে সবচেয়ে ভাল ফোন?
  10. RIL AGM 2026: কনটেন্ট বানিয়ে টাকা রোজগারের ইচ্ছা? AI-এর উপর সব ছেড়ে দিন, রিলায়েন্সের বড় চমক
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.