Windows

Windows - ख़बरें

  • কম্পিউটার স্লো হওয়ার কারণ এই ফাইল, Windows 11-এ কীভাবে খুঁজে বার করে মুছবেন দেখুন
    প্রয়োজনীয় ফাইল অক্ষত রেখে উইন্ডোজের নিজস্ব কয়েকটি পদ্ধতির সাহায্যে অস্থায়ী ফাইলগুলো সরিয়ে স্টোরেজ খালি করা যায়। অস্থায়ী ফাইল মুছে ফেলার সবথেকে সহজ উপায় হল উইন্ডোজ 11-এর সেটিংস বিভাগ। সেটিংস খুলে বাঁদিকের মেনু থেকে সিস্টেমস অপশনে যান। স্টোরেজে ক্লিক করে দেখা যাবে যে PC-র স্টোরেজ কীভাবে ব্যবহার হচ্ছে। তারপর টেম্পোরারি ফাইলস নির্বাচন করে বিভিন্ন ধরনের অস্থায়ী ফাইলের লিস্ট না আসা পর্যন্ত অপেক্ষা করুন। তালিকা দেখে যে ধরনের ফাইল ডিলিট করতে চান, তা সিলেক্ট করুন। রিমুভ ফাইলস অপশনে ক্লিক করে নির্বাচিত ফাইলগুলি মুছে ফেলুন। এছাড়াও, ডিস্ক ক্লিনআপ দিয়ে ও ম্যানুয়ালি অস্থায়ী ফাইল মোছা যায়।
  • Windows-এর জন্য Gemini অ্যাপ আনল Google, Alt + Space চাপলেই হাজির AI
    Google এবার Windows অপারেটিং সিস্টেমের জন্য জন্য তৈরি আলাদা Gemini অ্যাপ লঞ্চ করেছে। নতুন অ্যাপের মাধ্যমে ব্রাউজারে আলাদা ট্যাব না খুলেই AI চ্যাটবট ব্যবহার করা যাবে। পিসি-তে কাজ করার সময় Alt + Space একসঙ্গে চাপলেই সক্রিয় কাজের উপর জেমিনাই খুলে যাবে। এতে আলাদা ওয়ার্কস্পেসও থাকছে। জিমেল বা গুগল ড্রাইভের সঙ্গে সংযোগ করে সেখান থাকা ফাইল থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা যাবে। উইন্ডোজের জন্য Gemini অ্যাপে AI ইমেজ ও ভিডিও তৈরির টুল সরাসরি ডেস্কটপে ব্যবহার করা যাবে। এটি Windows 10 ও Windows 11 চালিত কম্পিউটার বা ল্যাপটপে ইনস্টল করা যাচ্ছে।
  • Nvidia RTX Spark: উইন্ডোজ ল্যাপটপে মিলবে ম্যাকবুকের মতো স্পিড ও ব্যাটারি লাইফ, AI PC-র নতুন যুগ শুরু
    এনভিডিয়া আরটিএক্স স্পার্ক চিপে 20 কোরের Grace CPU ও Blackwell RTX GPU রয়েছে৷ এটি 1 পেটাফ্লপ AI পারফরম্যান্স প্রদান করতে সক্ষম৷ চিপটি 90 জিবি আকারের 3D দৃশ্য রেন্ডার করতে, 12K রেজোলিউশন ভিডিও এডিট করতে, ও 1440 পিক্সেল রেজোলিউশনে প্রতি সেকেন্ডে 100-এর বেশি ফ্রেম রেটে AAA গেম চালাতে সক্ষম। এতে RTX Ray Tracing, DLSS 4.5 আপস্কেলিং প্রযুক্তি, AI ওয়ার্কলোডের জন্য TensorRT, CUDA কোর-ভিত্তিক উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিং, ও উন্নত রেন্ডারিংয়ের জন্য OptiX রয়েছে। ফলে ল্যাপটপ নির্মাতারা হালকা ও পাতলা ডিভাইসে শক্তিশালী AI এবং গ্রাফিক্স পারফরম্যান্স দিতে পারবে।
  • Nothing Warp: এক ক্লিকেই ফোন থেকে PC-তে ছবি, ভিডিও, সমস্ত ফাইল পাঠাবে নাথিং-এর নতুন অ্যাপ
    Nothing Warp ফাইল ট্রান্সফারের জন্য গুগল ড্রাইভকে মাধ্যম হিসেবে ব্যবহার করে। এটি অ্যাপ অথবা ব্রাউজার এক্সটেনশন হিসেবে ডাউনলোড করা যাবে। Android স্মার্টফোন থেকে ম্যাকওএস, উইন্ডোজ, ও লিনাক্স চালিত ডেস্কটপ বা ল্যাপটপের মধ্যে ফাইল শেয়ার করার সুবিধা মিলবে। এটি নাথিং ছাড়াও অন্যান্য ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড ফোনে কাজ করবে। ফোন থেকে ম্যাকে ফাইল পাঠাতে হলে শুধু ফাইল সিলেক্ট করে শেয়ার বাটনে "নাথিং ওয়ার্প" অপশন বেছে নিতে হবে। একইভাবে ম্যাক বা উইন্ডোজ পিসি থেকে এক্সটেনশনের মাধ্যমে ফাইল আপলোড করে অ্যান্ড্রয়েড ফোনে পাঠানো যাবে।
  • NexPhone: এক ফোনে চলবে উইন্ডোজ ও অ্যান্ড্রয়েড, বাজারে এল পকেট কম্পিউটার!
    নেক্সফোন মাল্টি-বুট সাপোর্টের সাথে এসেছে। যখন প্রথমবার ফোন চালু করবেন, তখন এটি Android 16-এ রান করবে। ফোনটি একইসাথে Debian Linux এবং Widows 11 সাপোর্ট করে। উইন্ডোজে চালাতে গেলে রিবুট করতে হবে। অর্থাৎ স্মার্টফোন উইন্ডোজ পিসি-তে পরিণত হবে। একে এক্সটার্নাল মনিটরের সাথে কানেক্ট করে কাজ করা যাবে।
  • Apple এবার সস্তায় MacBook আনছে, ধস নামতে পারে উইন্ডোজ ল্যাপটপের বিক্রিতে
    Apple এর বাজেট ম্যাকবুকে LCD ডিসপ্লে ও আইফোনের প্রসেসর ব্যবহার করা হবে। ল্যাপটপটিতে 13.6 ইঞ্চির চেয়ে সামান্য ছোট ডিসপ্লে থাকতে পারে। এটি মূলত পড়ুয়া, ছোট ব্যবসায়ী, ও সাধারণ ক্রেতাদের জন্য তৈরি করা হচ্ছে। যারা মূলত ইন্টারনেট ঘাটাঘাটি, ডকুমেন্ট এডিট, এবং সোশ্যাল মিডিয়া সম্পর্কিত কাজে ল্যাপটপ ব্যবহার করেন।
  • আজ থেকে বন্ধ Windows 10, বিনামূল্যে কম্পিউটার Windows 11-এ আপগ্রেডের পদ্ধতি শিখে নিন
    Windows 11 ইনস্টল করতে গেলে কম্পিউটারে ডুয়াল বা ততোধিক কোর সহ একটি প্রসেসর প্রয়োজন হবে, যা 1 গিগাহার্টজ বা তার চেয়ে দ্রুত গতিতে রান করে। এর পাশাপাশি, ন্যূনতম 4 জিবি র‍্যাম, 64 জিবি স্টোরেজ ও টিপিএম 2.0 সিকিউরিটি চিপ থাকতে হবে।
  • Amazon Prime Day Sale-এ শেষ সুযোগ, Windows ল্যাপটপের দামে বিক্রি হচ্ছে Apple Macbook
    অ্যামাজন প্রাইম ডে 2025 সেলে ল্যাপটপের উপর 65 শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-এর ক্রেডিট কার্ড বা ICICI-এর ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে অতিরিক্ত 10 শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক (সর্বোচ্চ 6,250 টাকা) মিলবে।
  • খুব শীঘ্রই গ্রাহকদের কাছে উপলব্ধ হবে স্যামসাং কোম্পানীর Copilot + PC, Samsung Galaxy Book 4 Edge
    স্যামসাং কোম্পানী তাদের পক্ষ থেকে নতুন একটি Copilot + PC উন্মোচন করেছে। এটিSnapdragon X Plus 8 core CPU দ্বারা এবং Windows 11 দ্বারা চালিত। এছাড়াও এটিতে বিভিন্ন AI বৈশিষ্ট্যগুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ল্যাপটপটি অসাধারণ ব্যাটারী লাইফ প্রদান করে থাকে। একবার চার্জের বিনিময়ে সীমাহীন ভিডিও চালানোর মাধম্যে এটি 26 ঘন্টা চলতে পারে
  • ভারতের বাজারে আসছে চলেছে প্রথম থেকেই Windows 11 দ্বারা চালিত এবং অসাধারণ ডিজাইন যুক্ত Asus কোম্পানীর একগুচ্ছ ল্যাপটপ
    খুব শীঘ্রই ভারতে Asus কোম্পানী নিয়ে আসবে তাদের কিছু নতুন ল্যাপটপ। Asus এর Zephyrus, TUF Gaming A14, ProArt, এবং Zenbook S সিরিজের S 16 এবং S14। Asus কোম্পানীর এই সমস্ত নতুন ল্যাপটপগুলি AMD এর Zen 5 'Strix Point' Ryzen APU প্রসেসর যুক্ত এবং Nvidia এর GeForce RTX 40 GPU গ্রাফিক্সের বৈশিষ্ট্যসম্পন্ন হতে চলেছে । ল্যাপটপগুলি কৃত্রিম বুদ্ধিমত্তার বৈশিষ্ট্যটি বহন করতে চলেছে। এছাড়াও এগুলি উন্নতমানের ডিসপ্লে দ্বারা সজ্জিত হতে চলেছে। বিভিন্ন ধরনের আধুনিক সংস্করণের মাধ্যমে এই ল্যাপটপগুলি খুব শীঘ্রই উৎসাহিত গ্রাহকদের কাছে উপলব্ধ হতে চলেছে
  • 14 ই আগস্ট লঞ্চ হয়েছে ইনফিনিক্স কোম্পানীর নতুন ল্যাপটপ -Infinix InBook Y3 Max
    ভারতে এবার লঞ্চ হয়ে গেলো আধুনিক প্রযুক্তি যুক্ত এক নতুন ল্যাপটপ
  • Zoom, Google Meet-কে টক্কর দিতে নতুন ভিডিও কনফারেন্সিং অ্যাপ আনছে Jio
    Android ও iOS মোবাইল গ্রাহকরা JioMeet ব্যবহার করে স্মার্টফোন থেকেই ভিডিও কনফারেন্স করতে পারবেন। এছাড়াও কম্পিউটারে Windows ও macOS থেকে JioMeet ব্যবহার করা যাবে।
  • ডেক্সটপ কম্পিউটারে হাজির হল Facebook Messenger
    এবার ডেক্সটপ কম্পিউটারের জন্য পৃথক Messenger অ্যাপ নিয়ে এল Facebook। এর ফলে Windows ও Mac কম্পিউটার থেকে Messenger ব্যবহার করেই ভিডিও কনফারেন্স করা যাবে।
  • 2020 সালে ভারতে ল্যাপটপ লঞ্চ করবে Honor
    ভারতের কম্পিউটার বাজারে প্রবেশ করতে চলেছে Honor। আগামী বছর ভারতে একাধিক ল্যাপটপ লঞ্চ করতে পারে চিনের কোম্পানিটি। Honor ল্যাপটপে চলবে Windows অপারেটিং সিস্টেম।
  • আগামী বছর থেকে বিশ্বব্যাপী বিভিন্ন ফোনে বন্ধ হয়ে যাবে WhatsApp
    2019 সালের 31 ডিসেম্বরের পরে উইন্ডোজ ফোনে WhatsApp সাপোর্ট বন্ধ হচ্ছে।

Windows - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »