13 ইঞ্চি ডিসপ্লে, শক্তিশালী প্রসেসর সহ লঞ্চ হল RedmiBook 13

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 10 ডিসেম্বর 2019 16:46 IST
হাইলাইট
  • 12 ডিসেম্বর বিক্রি শুরু হবে RedmiBook 13
  • এক চার্জে 11 ঘণ্টা চলবে এই ল্যাপটপ
  • আপাতত চিনে এই ল্যাপটপ লঞ্চ করেছে Xiaomi

RedmiBook 13 ল্যাপটপে থাকছে 13 ইঞ্চি ডিসপ্লে

Photo Credit: Weibo

13 ইঞ্চি ডিসপ্লে সহ লঞ্চ হল RedmiBook 13। মঙ্গলবার চিনে এই ল্যাপটপ লঞ্চ করেছে Xiaomi। এই ল্যাপটপে ডিসপ্লের চারপাশে পাতলা বেজেল থাকছে। নতুন ল্যাপটপের ভিতরে থাকছে 10th Gen Inter Core প্রসেসর, 8GB DDR4 RAM আর Nvidia GeForce MX250 গ্রাফিক্স। এছাড়াও RedmiBook 13 এ একটি কাস্টম ফ্যান ব্যবহার হয়েছে, যা আগের থেকে 25 শতাংশ বেশি হাওয়া চলাচল করতে সাহায্য করবে।

RedmiBook 13 এর দাম

চিনে RedmiBook 13 এর দাম শুরু হচ্ছে 4,199 ইউয়ান (প্রায় 42,300 টাকা) থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে Core i5 প্রসেসর, 8GB RAM আর 512GB SSD স্টোরেজ। Core i7 প্রসেসর, 8GB RAM আর 512GB স্টোরেজে এই ল্যাপটপের দাম 5,199 ইউয়ান। চিনের বাইরে কবে এই ল্যাপটপ লঞ্চ হবে জানা যায়নি।

RedmiBook 13 স্পেসিফিকেশন

RedmiBook 13 এ থাকছে একটি 13.3 ইঞ্চি ডিসপ্লে। এই ল্যাপটপে স্ক্রিন টু বডি রেশিও 89 শতাংশ। ল্যাপটপের ভিতরে থাকছে 10th Gen Intel Core i5 অথবা Core i7 প্রসেসর। সাথে থাকছে Nvidia GeForce MX250 গ্রাফিক্স, 8GB DDR4 RAM আর 512GB SSD স্টোরেজ।

RedmiBook 13 ল্যাপটপে 6 মিমি ব্যাসার্ধের দুটি হিট পাইপ ব্যবহার করেছে Xiaomi। থাকছে মেটাল বডি। চিকলেট স্টাইল কি-বোর্ড ছাড়াও এই ল্যাপটপে থাকছে ডিটিএস সারাউন্ড সাউন্ড।

Xiaomi জানিয়েছে এক চার্জে 11 ঘণ্টা চলবে RedmiBook 13। মাত্র 35 মিনিটে এই ল্যাপটপের ব্যাটারি 50 শতাংশ চার্জ হবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung-এর অ্যামোলেড ডিসপ্লে ও চার ক্যামেরার 5G স্মার্টফোন 8,400 টাকা সস্তা হয়ে গেল
  2. 96 জিবি র‍্যাম, 6 টেরাবাইট স্টোরেজ, ও টাচস্ক্রিনের সাথে লঞ্চ হল Asus-এর দুর্ধর্ষ ল্যাপটপ
  3. Realme 15 5G: ভারতের প্রথম সেলফি মিরর ফোনের দাম লঞ্চের আগেই ফাঁস হল, সঙ্গে দুর্দান্ত অফার
  4. 10,000 টাকা ছাড় Motorola-এর 50MP সেলফি ক্যামেরা ও 125W ফাস্ট চার্জের দুর্দান্ত ফোনে
  5. Vivo T5 Pro: ভিভোর প্রথম 9,020mAh ব্যাটারির ফোনের দাম কত হবে, কবে আসবে ভারতে, জানা গেল অবশেষে
  6. 6,300mAh ব্যাটারি সহ Redmi 15A 5G সস্তায় ভারতে লঞ্চ হল, 6 বছর সফটওয়্যার আপডেট পাবে
  7. আইফোনে প্রথমবার 200 মেগাপিক্সেল ক্যামেরা! কবে লঞ্চ করবে Apple, কী বলছে রিপোর্ট
  8. iQOO Z11 লঞ্চ হল 9,020mAh ব্যাটারি, 16GB র‍্যাম, ও 165Hz গেমিং স্ক্রিনের সাথে
  9. Oppo K15 Pro সিরিজ পয়লা এপ্রিল লঞ্চ হচ্ছে, ফোনের ভিতরে থাকবে আস্ত ফ্যান ও 8,000mAh ব্যাটারি
  10. 200MP ক্যামেরার সাথে Vivo V70 FE আগামী সপ্তাহে ভারতে আসছে, অন্ধকারে জ্বলে উঠবে ফোন!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.