আপডেটের পরে স্লো হয়ে যাচ্ছে Windows 10, সমাধানের প্রতিশ্রুতি দিল Microsoft

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 9 মার্চ 2019 14:42 IST
হাইলাইট
  • 1 মার্চ KB4482887 নামের Windows 10 আপডেট পাঠাতে শুরু করে Microsoft
  • গেমিং ও পারফর্মেন্সের উপর তার প্রভাব পড়ছিল
  • শিঘ্রই নতুন আপডেটের মাধ্যমে এই সমস্যার সমাধান করা হবে

সম্প্রতি Windows 10 অপারেটিং সিস্টেমে নতুন আপডেট পাঠিয়েছে Microsoft। এর পর থেকেই বিশ্বব্যাপী Windows 10 গ্রাহকের কম্পিউটার স্লো হয়ে যাওয়ার অভিযোগ উঠতে শুরু করেছিল। গেমিং ও পারফর্মেন্সের উপর তার প্রভাব পড়ছিল। এবার এই খবরের সস্ত্যতা স্বীকার করল Microsoft। আপডেটের পরে যে সব গ্রাহকের কম্পিউটার স্লো হয়েছে সেই গ্রাহকদের আপডেট আনইন্সটল করে দেওয়ার পরামর্শ করেছে কোম্পানি।

1 মার্চ KB4482887 নামের Windows 10 আপডেট পাঠাতে শুরু করে Microsoft। একাধিক বাগ ফিক্স ও নতুন ফিচার সহ এই আপডেট পৌঁছেছিল। এক বিবৃতিতে Microsoft জানিয়েছে, “KB4482887 আপডেট ইন্সটলের পরে কিছু গ্রাহক গ্রাফিক্স ও মাউস পারফর্ম্মসে ঘাটতি চোখে পরেছে। বিশেষ করে Destiny 2 গেম খেলার সময় এই সমস্যা দেখা যাচ্ছে। শিঘ্রই নতুন আপডেটের মাধ্যমে এই সমস্যার সমাধান করা হবে। আপাতত KB4482887 আপডেট আনইন্সটল করতে পারেন গ্রাহকরা।”

Advertisement

সোশ্যাল মিডিয়াল একাধিক গ্রাহক অভিযোগ করেছেন Destiny 2 গেম খেলার সময় এই গেম ক্র্যাশ করে যাচ্ছে। এছাড়াও প্রসেসার 100 শতাংশ ব্যাস্ত হয়েছে। মাউস ইনপুটেও বিশাল দেরি চোখে পরেছে গ্রাহকদের। কিছু গ্রাহক শুরুতে জানিয়েছিলের Windows 10 আপডেটের পর থেকেই এই সমস্যার সূত্রপাত। এই সমস্যা Nvidia GeForce RTX গ্রাফিক্স কার্ডের কম্পিউটারে বেশি করে দেখা যাচ্ছে।  

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. AI বাড়াচ্ছে সাইবার হামলার ঝুঁকি, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে অনলাইনে সুরক্ষিত থাকার উপায় জানুন
  2. Apple-এর প্রথম ফোল্ডেবল আইফোনের খামতি মেটাতে আসছে iPhone Duo 2
  3. 36,999 টাকার দুর্দান্ত Samsung ফোন 24,999 টাকায় কেনার সুযোগ, অফার বারবার আসবে না
  4. Airtel ফ্রি-তে YouTube Premium দিচ্ছে, বিজ্ঞাপন ছাড়াই ভিডিও দেখুন ইউটিউবে
  5. Oppo Reno 17 সিরিজ ভারতে লঞ্চের আগেই প্রসেসর ফাঁস, Snapdragon ও Dimensity দুটোই থাকছে
  6. Oppo আনল অত্যাধুনিক 10,000mAh পাওয়ার ব্যাঙ্ক, একসঙ্গে তিনটি ডিভাইস চার্জ হবে
  7. iPhone Duo: 3 লাখি আইফোনের বিক্রি শুরু, টপ মডেল গাড়ির থেকেও দামি
  8. SIM Binding: 1 জানুয়ারি থেকেই চালু হচ্ছে সিম বাইন্ডিং, সমস্যায় পড়তে পারে লক্ষ লক্ষ মানুষ
  9. প্রিমিয়াম ফিচার্সের Oppo Pad Mini ও Enco X4 লঞ্চ হল ভারতে, জানুন দাম
  10. Oppo Find X10 Pro Max তিনটি 200 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে ভারতে এল, DSLR-এর ছবি এবার ফোনে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.