এখনও Windows 7 ব্যবহার করেন? জেনে নিন কী বলছে Microsoft

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 23 এপ্রিল 2019 13:16 IST
হাইলাইট
  • 2020 সালের জানুয়ারি মাসে Windows 7 সাপোর্ট বন্ধ করবে Microsoft
  • তার আগে সব গ্রাহককে Windows 10 আপগ্রেড করার পরামর্শ দেওয়া হচ্ছে
  • 2020 সালের 14 জানুয়ারি Windows 7 এ শেষ সিকিউরিটি আপডেট পৌঁছাবে

Windows 7 গ্রাহকদের অপারেটিং সিস্টেম আপগ্রেড করার পরামর্শ দিচ্ছে Microsoft

যত কম্পিউটারে এখনও Windows 7 চলে সব কম্পিউটারে গত মাসে নোটিফিকেশন দেওয়ার ঘোষণা করেছিল Microsoft। এই নোটিফিকেশনে গ্রাহককে Windows 10 আপগ্রেড করার পরামর্শ দেওয়া হবে। কোম্পানি জানিয়েছে 2020 সালের জানুয়ারি মাসে Windows 7 বন্ধ করে দেওয়া হবে। তার আগেই গ্রাহকদের Windows 10 আপগ্রেডের পরামর্শ দিয়েছে মার্কিন সফটওয়্যার কোম্পানিটি। সাপোর্ট বন্ধ হয়ে যাওয়ার পরেও চাইলে গ্রাহক Windows 7 ব্যবহার করতে পারবেন। সেই ক্ষেত্রে গ্রাহককে কম্পিউটারের সুরক্ষার দায় নিতে হবে।

Windows 7 কম্পিউটার বট করার সময় এই পপ আপ নোটিফিকেশন দেখা যাবে। এই মেসেজে জানানো হয়েছে, “10 বছর চলার পরে অবশেষে Windows 7 সাপোর্ট বন্ধের সময় এগিয়ে আসছে।” 18 এপ্রিল থেকে এই পপ-আপ মেসেজ আসা শুরু হয়েছে। রেডিটে পোস্ট করে এই খবর জানিয়েছেন এক গ্রাহক।

আপাতত Windows 7 Home Premium আর Windows 7 Ultimate গ্রাহকদের এই নোটিফিকেশন পাঠাচ্ছে Microsoft। তবে ব্যবসায়ীরা 2023 সাল পর্যন্ত Windows 7 ব্যবহার করতে পারবেন।

তবে প্রত্যেক বার কম্পিউটার চালালে এই নোটিফিকেশন বন্ধের জন্য একটি বিশেষ বাটন রেখেছে Microsoft। এই পপ আপ নোটিফিকেশনের উপরে ক্লিক করলে Microsoft সাপোর্ট পেজ ওপেন হয়ে যাবে। সেখানে জানানো হয়েছে 2020 সালের 14 জানুয়ারি Windows 7 অপারেটিং সিস্টেমে শেষ সিকিউরিটি আপডেট পৌঁছাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Microsoft, Windows 7, Windows 10
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.