এবার ভারতে ল্যাপটপ লঞ্চ করবে Xiaomi

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 6 জানুয়ারী 2020 18:19 IST
হাইলাইট
  • গত বছর চিনে লঞ্চ হয়েছিল RedmiBook
  • এবার ভারতে আসছে এই ল্যাপটপ
  • কবে লঞ্চ হবে জানা যায়নি

ইতিমধ্যেই চিনে RedmiBook ল্যাপটপ বিক্রি শুরু হয়েছে

2019 সালে Redmi ব্র্যান্ডের অধীনে একাধিক ল্যাপটপ লঞ্চ করেছিল Xiaomi। শুরুতে চিনের বাজারে এই ল্যাপটপগুলি লঞ্চ হয়েছিল। এবার ভারতে আসছে RedmiBook। সম্প্রতি ভারতে RedmiBook ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের খবর সামনে এসেছে। গত বছর এপ্রিল মাসে এই ট্রেডমার্কের আবেদন জানিয়েছিল চিনের কোম্পানিটি। 2029 সালের এপ্রিল মাস পর্যন্ত RedmiBook ট্রেডমার্ক বৈধ থাকবে।

RedmiBook ট্রেডমার্কে রেজিস্টার করেছে Xiaomi 

Advertisement

সম্প্রতি চিনে 13 ইঞ্চি ডিসপ্লে সহ লঞ্চ হল RedmiBook 13। মঙ্গলবার চিনে এই ল্যাপটপ লঞ্চ করেছে Xiaomi। এই ল্যাপটপে ডিসপ্লের চারপাশে পাতলা বেজেল থাকছে। নতুন ল্যাপটপের ভিতরে থাকছে 10th Gen Inter Core প্রসেসর, 8GB DDR4 RAM আর Nvidia GeForce MX250 গ্রাফিক্স। এছাড়াও RedmiBook 13 এ একটি কাস্টম ফ্যান ব্যবহার হয়েছে, যা আগের থেকে 25 শতাংশ বেশি হাওয়া চলাচল করতে সাহায্য করবে।

চিনে RedmiBook 13 এর দাম শুরু হচ্ছে 4,199 ইউয়ান (প্রায় 42,300 টাকা) থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে Core i5 প্রসেসর, 8GB RAM আর 512GB SSD স্টোরেজ। Core i7 প্রসেসর, 8GB RAM আর 512GB স্টোরেজে এই ল্যাপটপের দাম 5,199 ইউয়ান। এবার ভারতে RedmiBook ল্যাপটপ লঞ্চ হতে চলেছে।

RedmiBook 13 এ থাকছে একটি 13.3 ইঞ্চি ডিসপ্লে। এই ল্যাপটপে স্ক্রিন টু বডি রেশিও 89 শতাংশ। ল্যাপটপের ভিতরে থাকছে 10th Gen Intel Core i5 অথবা Core i7 প্রসেসর। সাথে থাকছে Nvidia GeForce MX250 গ্রাফিক্স, 8GB DDR4 RAM আর 512GB SSD স্টোরেজ।

Advertisement

RedmiBook 13 ল্যাপটপে 6 মিমি ব্যাসার্ধের দুটি হিট পাইপ ব্যবহার করেছে Xiaomi। থাকছে মেটাল বডি। চিকলেট স্টাইল কি-বোর্ড ছাড়াও এই ল্যাপটপে থাকছে ডিটিএস সারাউন্ড সাউন্ড।

Xiaomi জানিয়েছে এক চার্জে 11 ঘণ্টা চলবে RedmiBook 13। মাত্র 35 মিনিটে এই ল্যাপটপের ব্যাটারি 50 শতাংশ চার্জ হবে।

RedmiBook 13 ছাড়াও চিনে পাওয়া যায় RedmiBook 14। গত বছর অগাস্ট মাসে Redmi Note 8 আর Redmi Note 8 Pro এর সাথেই RedmiBook 14 লঞ্চ করেছিল Xiaomi।

Advertisement

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi, RedmiBook, RedmiBook India Launch
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. OnePlus Nord 7: ওয়ানপ্লাসে এবার RGB লাইট, নতুন নর্ড ফোনের ডিজাইন ঘিরে চর্চা
  2. 350 কোটির বেশি পাসওয়ার্ড, ইউজারনেম, ডকুমেন্ট অনলাইনে ফাঁস, উদ্বেগ বিশ্বজুড়ে
  3. WhatsApp ওয়েব ব্যবহারে হ্যাকিংয়ের ঝুঁকি, এই কাজগুলো না করলে বিপদ
  4. BGMI Air এখন Android ফোনে খেলার সুযোগ, কীভাবে ডাউনলোড করবেন?
  5. AI এতটাই শক্তিশালী যে প্রকাশ করলেই বিপদ, নতুন মডেল নিয়ে উদ্বেগে OpenAI ও Anthropic
  6. Motorola Edge 70 Neo: 35 হাজারের কমে মোটোরোলার নতুন ফোন হাজির
  7. Jio-র হ্যাপি নিউ ইয়ার অফারে 15 টাকা থেকে আনলিমিটেড 5G, আর কী সুবিধা
  8. বিশ্বজুড়ে একের পর এক রেকর্ড ভেঙে GTA 6 এবার নিষেধাজ্ঞার মুখে
  9. Nvidia-র CEO পদে ফিরলেন জেনসেন হুয়াং, বড় সিদ্ধান্ত মার্কিন চিপ নির্মাতার
  10. Samsung Galaxy S27 Pro লিস্টেড হল ভারতের BIS ওয়েবসাইটে, 200MP ট্রিপল ক্যামেরা থাকতে পারে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.