খুব সম্ভবত স্যামসাং তাদের পুরাতন গ্যালাক্সি মডেলগুলিতে নতুন ক্যামেরার বৈশিষ্ট্য দ্বারা সজ্জিত করতে পারে

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 5 ফেব্রুয়ারি 2025 13:20 IST
হাইলাইট
  • পুরাতন গ্যালাক্সি মডেলগুলিতে নতুন ক্যামেরা ফিচার নিয়ে আসতে পারে OneUI
  • রিপোর্ট অনুযায়ী,10-bit HDR ভিডিওর এবং HLG সমর্থনের উন্মোচন ঘটানো হতে প
  • ব্যবহারকারীরা সম্ভবত AI-ভিত্তিক কাস্টম ফিল্টারগুলি এবং 10-টি নতুন ভিনটে

Samsung Galaxy S25 Ultra One UI 7 এর সাথে নতুন ক্যামেরা বৈশিষ্ট্য পেয়েছে

Photo Credit: Samsung

Samsung Galaxy S25 Ultra-হ্যান্ডসেটটি চলতি মাসের শুরুতে কোম্পানির ফ্লাগশিপ ফোনের লাইনআপের সর্বোচ্চ মডেল হিসেবে উন্মোচিত হয়েছে এবং এটি হার্ডওয়ার আপগ্রেডের সাথে এসেছে, বিশেষ করে ক্যামেরার ক্ষেত্রে। যাইহোক একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে যে, পুরোনো কিছু গ্যালাক্সি মডেলে বেশ কিছু নতুন ক্যামেরা কেন্দ্রিক ফিচার যেমন মোশন ফটো এবং 10-bit HDR ভিডিও পেতে পারে। এছাড়াও আশা করা যাচ্ছে কোম্পানির পুরানো কিছু ডিভাইস One UI-আপডেটের সাথে আসবে।

পুরানো গ্যালাক্সি স্মার্টফোনগুলিও পেতে চলেছে নতুন ক্যামেরা কেন্দ্রিক ফিচার:

SamMobile-এর এক রিপোর্টে বলা হয়েছে, Samsung One UI 7.1 আপডেটটি পুরোনো মডেলগুলোর জন্য উল্লেখিত ফিচারগুলোর পাশাপাশি Galaxy S25 Ultra-এর আরও কিছু নতুন ফিচার আনতে পারে।এটির সাথে ছয়টি ফ্লিমের মত ফিল্টার এবং একটি ভিনটেজ অ্যাথেস্টিক ফিল্টার সহ 10টি নতুন ফিল্টার যুক্ত করা হতে পারে। এগুলির মধ্যে কিছু সফ্ট, শার্প, তীব্র, সাবটলে, ওয়ার্ম এবং ডার্ক হবে। পুরোনো গ্যালাক্সি ব্যবহারকারীরা কালার টেম্পারেচার, কনট্রাস্ট এবং শ্যাচুরেশনের সাহায্যে এই সমস্ত ফিল্টারগুলি কাস্টোমাইজ করতে পারবে বলে দাবি করা হয়েছে। এছাড়াও এটিতে ছবির পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য AI-ভিত্তিক কাস্টম ফিল্টারও আছে।

Advertisement

একটি রিপোর্টে বলা হয়েছে যে, স্যামসাং অ্যাপেলের মতো ভিডিওর রেকর্ডিংয়ের জন্য LOG ফরম্যাট চালু করতে পারে। এটি সম্ভবত 8L 30fps-পর্যন্ত ভিডিও রেকর্ডিং সমর্থন করবে এবং সঠিক কালার গ্রেডিংয়ের জন্য 3D LUT অ্যাপ্লিকেশনগুলি ব্যবহার করার সুযোগ দেবে। অন্যদিকে Galaxy S25 Ultra হ্যান্ডসেটটি 10-bit HDR ভিডিও নিয়ে এসেছে, যেটি খুব শীঘ্রই স্যামসাংয়ের পুরানো ফোনগুলিতে দেখতে পাওয়া যেতে পারে। এর পাশাপাশি বলা হয়েছে যে, এতে Hybrid Log Gamma এবং HDR10+ প্রযুক্তির সাহায্যে সামঞ্জস্যতা ও উন্নত ভিজ্যুয়ালের বিকল্প থাকতে পারে।

এছাড়াও ফোনগুলোতে ভার্চুয়াল অ্যাপারচার নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকতে পারে, যেটির মাধ্যমে পেশাদারদের মতো F1.4 থেকে F16 পর্যন্ত ডেপ্থ-অফ-ফ্লিড নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। কোম্পানি Galaxy S25 Ultra-তে 2048 এবং 4096 ডিজিট্যাল ND ফিল্টারগুলি যুক্ত করেছে, যেগুলি তাদের পুরানো গ্যালাক্সি মডেলগুলিতেও আশার সম্ভবনা আছে।

অ্যাপেলের লাইভ-ফটোর মতো স্যামসাং মোশন-ফটোর উন্মোচন ঘটিয়েছে, যেটি শুধুমাত্র মুহূর্তই ক্যাপচার করে না, পাশাপাশি শাটারটি চাপার আগে 1.5 সেকেন্ডের স্নিপটের সুযোগ দেয়। এদিকে, নতুন “Single Take with Time Machine”-টুলটি রেকর্ডিং শুরুর আগের 5-সেকেন্ডের ফুটেজ রেকর্ড করতে পারে এবং রেকর্ডিং চলাকালীন 12-মেগাপিক্সেল স্টিল ফটো তোলার সুবিধা দেয়। উপরোক্ত সমস্ত ফিচারগুলো পুরাতন গ্যালাক্সি ডিভাইসগুলিতেও রোল আউট করা হবে বলে মনে করা হচ্ছে।

Advertisement

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. আগস্ট শেষ হওয়ার আগেই ফের ধাক্কা, Realme একসঙ্গে পাঁচটি ফোনের দাম বাড়ালো
  2. 15,000 টাকার কমে Snapdragon 5G স্মার্টফোন আনছে ভারতীয় ব্র্যান্ড Mivi
  3. Samsung-এর সবচেয়ে সস্তা ফ্ল্যাগশিপ ফোন Galaxy S26 FE লঞ্চ হল, ফিচারে ঠাসা, দাম কত
  4. Vivo Y31T 5G লঞ্চ হল ভারতে, বিশাল 7,200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা, দাম জেনে নিন
  5. লঞ্চ হয়ে গেল শাওমির প্রথম 10,000mAh ব্যাটারির ফোন Redmi Note 17 Pro Max 5G
  6. 15,000 টাকার কমে Realme C100i লঞ্চ হল ভারতে, রয়েছে বড় 6,500mAh ব্যাটারি
  7. 8,000 টাকারও কমে দেশে লঞ্চ হল নতুন Android স্মার্টফোন Lava Bold N4 Lite
  8. ঘোষণা হল Apple Surprise and Shine ইভেন্টের, এই তারিখে আসছে iPhone 18 Pro সিরিজ ও ফোল্ডেবল আইফোন
  9. Samsung Galaxy Quantum 7 লঞ্চ হল, ট্রিপল ক্যামেরা, সুপার অ্যামোলেড ডিসপ্লে, 2032 সাল পর্যন্ত আপডেট
  10. আকর্ষণীয় ডিজাইনের Redmi 17C 5G সস্তায় সুন্দর ক্যামেরা ও জাম্বো ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.