Amazon Great Freedom Sale 2026-এ Samsung Galaxy S25 Ultra বাম্পার ডিসকাউন্টে বিক্রি হচ্ছে।
Photo Credit: Samsung
Samsung Galaxy S25 Ultra has a 200-megapixel quad rear camera unit
Amazon Great Freedom Sale আজ (আগস্ট 7) থেকে শুরু হয়ে গিয়েছে। এই সেলে বিভিন্ন কোম্পানির স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেট, হোম অ্যাপ্লায়েন্স, এবং বৈদ্যুতিন ডিভাইসে চমৎকার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। আপনি যদি নতুন ফ্ল্যাগশিপ ফোন কেনার প্ল্যান করেন, তাহলে এটাই উপযুক্ত সময়। কারণ Samsung Galaxy S25 Ultra এখন 40,000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে। এটি গত বছর লঞ্চ হলেও, এখনও বাজারের অন্যতম সেরা প্রিমিয়াম ফোন। এই ডিভাইসে ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে, 200 মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা, ও Snapdragon 8 Elite চিপসেট পাবেন। ফোনের নতুন দাম ও স্পেসিফিকেশন জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
Samsung Galaxy S25 Ultra বর্তমানে অ্যামাজনে 94,999 টাকায় লিস্টেড আছে। এটি 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ অপশনের দাম। কোম্পানি সমস্ত ব্যাঙ্কের ডেবিট ও ক্রেডিট কার্ডে 5,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিচ্ছে। ফলে ফোনের দাম 89,999 টাকায় নেমে আসবে।
Samsung-এর এই ফোন 2025 সালের জানুয়ারিতে 1,29,999 টাকায় লঞ্চ হয়েছিল। অর্থাৎ, হ্যান্ডসেটটি 40,000 টাকা ছাড়ে কেনা সম্ভব হবে। এটি টাইটেনিয়াম হোয়াইটসিলভার, টাইটেনিয়াম সিলভারব্লু, টাইটেনিয়াম গ্রে, ও টাইটেনিয়াম ব্ল্যাক কালার অপশনের মধ্যে বেছে নেওয়া যাবে।
স্যামসাং গ্যালাক্সি এস25 আল্ট্রার সামনে 6.7 ইঞ্চি ডাইনামিক LTPO অ্যামোলেড 2X ডিসপ্লে আছে। এটি QHD+ রেজোলিউশন, 2,600 নিট পিক ব্রাইটনেস, ও 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। স্ক্রিনের উপর কর্নিং গরিলা গ্লাস আর্মর 2 প্রোটেকশন দেওয়া হয়েছে। ডিভাইসে Android 15 ভিত্তিক One UI 8 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড আছে। তবে কোম্পানি সাতটি অপারেটিং সিস্টেম আপগ্রেড দেবে বলে জানিয়েছে।
Galaxy S25 Ultra চারটি ব্যাক ক্যামেরা সেটআপ দিয়ে সজ্জিত। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 3x অপটিক্যাল জুম এবং OIS-সহ একটি 10 মেগাপিক্সেল টেলিফটো লেন্স, 5x অপটিক্যাল জুমযুক্ত 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, ও 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স নিয়ে গঠিত। সেলফি এবং ভিডিও কলের জন্য, সামনে একটি 12 মেগাপিক্সেল ক্যামেরা আছে।
ফোনের ব্যাক ও ফ্রন্ট ক্যামেরা যথাক্রমে 8K এবং 4K রেজোলিউশনে ভিডিও রেকর্ড করতে সক্ষম। স্যামসাং তাদের এই ফোনে 5,000mAh ব্যাটারি ব্যবহার করেছে। এটি 45W ওয়্যার্ড, 15W ওয়্যারলেস, ও 4.5W রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹63,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Oppo Find X10 Pro Max Price in India Revealed via Early Listing as Tipster Hints at Launch Date: Specifications, Features
OnePlus Ace 7 Series Spotted on Geekbench With Snapdragon 8 Elite Gen 5, Android 17
Apple HomeView Smart Hub, New Apple TV 4K and HomePod mini Launch Timeline Leaks