Samsung Galaxy S25 Ultra

Samsung Galaxy S25 Ultra - ख़बरें

  • Amazon ও Flipkart-এর মেগা সেল শুরু, কোন ফোনের দাম সর্বাধিক কমল দেখুন
    Flipkart Big Billion Days ও Amazon Great Indian Festival সেল শুরু হয়ে গিয়েছে। অক্টোবরের সেল দুই সংস্থার জন্যেই বছরের সবথেকে বড় ইভেন্ট। তাই বছরের অন্যান্য সেলগুলোর তুলনায় এখন অফার, ডিসকাউন্ট, ও সুযোগ-সুবিধা বেশি। বিভিন্ন দামের স্মার্টফোনে প্রচুর ছাড় দিচ্ছে। সর্বাধিক ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে এমন পাঁচটি ফোন সম্পর্কে জেনে নিন।
  • স্মার্টফোনে 45,000 টাকা ছাড়, শুরু হচ্ছে Amazon Great Indian Festival
    অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালে Samsung Galaxy S25 Ultra আকর্ষণীয় ডিসকাউন্টে পাওয়া যাবে। কুপন অফার অন্তর্ভুক্ত করে ফোনটির দাম 84,999 টাকা থেকে শুরু হবে। ভারতে ফোনটির 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজযুক্ত বেস ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছিল 1,29,999 টাকায়। অর্থাৎ, ক্রেতাদের সামনে 45,000 টাকা সস্তায় কেনার সুযোগ। Xiaomi 17 মডেলটিও বাম্পার ছাড়ে উপলব্ধ হবে। প্রিমিয়াম ফোনটি 59,999 টাকায় কেনা যাবে। ভারতে লঞ্চের সময় স্টার্টিং প্রাইস ছিল 84,999 টাকা। Nothing Phone 4a-এর 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ এখন থেকেই 35,949 টাকায় পাওয়া যাচ্ছে। ফোনের এই ভ্যারিয়েন্ট সাধারণত 42,999 টাকায় বিক্রি হয়। অর্থাৎ, 7,000 টাকার বেশি ছাড় মিলছে।
  • Amazon গ্রেট ফ্রিডম সেলে 40,000 টাকা সস্তায় মিলছে 200MP কোয়াড ক্যামেরার Samsung ফোন
    Amazon গ্রেট ফ্রিডম সেলে Samsung Galaxy S25 Ultra এখন 40,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ। এটি গত বছর লঞ্চ হলেও, এখনও বাজারের অন্যতম সেরা প্রিমিয়াম ফোন। এই ডিভাইস ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে, 200 মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা, Snapdragon 8 Elite চিপসেট, ও সাত বছর Android আপডেট পাবে। ফোনের নতুন দাম ও সমস্ত স্পেসিফিকেশন জানতে ক্লিক করুন।
  • Amazon Prime Day 2026: স্মার্টফোনে লোভনীয় অফার, রেকর্ড ছাড়ে শুরু বছরের সবচেয়ে বড় সেল
    Amazon Prime Day 2026 আজ মধ্যরাত থেকে সব গ্রাহকদের জন্য লাইভ হয়েছে। স্মার্টফোনের মূল্যবৃদ্ধির সময়েও মোটা ডিসকাউন্টে নতুন মডেল কেনার সুযোগ দিচ্ছে অ্যামাজন। আগামী জুলাই 6 পর্যন্ত চলবে প্রাইম সেল। বাজেট 25,000 টাকার মধ্যে থাকলে, Samsung Galaxy M47 5G সেরা অপশন। এটি 22,999 টাকায় বিক্রি হচ্ছে। Samsung Galaxy S25 Ultra বর্তমানে 84,999 টাকায় বিক্রি হচ্ছে। ছাড় প্রায় 44,000 টাকা। অ্যামাজন প্রাইম ডে 2026 সেলে OnePlus 13 বিক্রি হচ্ছে 49,999 টাকায় (12 জিবি + 256 জিবি), যা আজ পর্যন্ত ফোনটির সর্বনিম্ন দাম।
  • Samsung-এর 200MP কোয়াড ক্যামেরা ফোনে 44,000 টাকা ছাড়, বছরের সর্বনিম্ন দামে কেনার সুযোগ
    Amazon Prime Day 2026 সেলে Samsung Galaxy S25 Ultra চলতি বছরের সর্বনিম্ন দামে বিক্রি হবে। এটি লঞ্চ প্রাইসের তুলনায় 44,000 টাকা সস্তায় পাওয়া যাবে। ফোনটি 2025 সালের জানুয়ারিতে 1,29,999 টাকায় লঞ্চ হয়েছিল। কিন্তু আসন্ন সেলে দাম 84,999 টাকা থেকে শুরু হবে।
  • Samsung বড় চমক নিয়ে হাজির, পয়লা বৈশাখে ফোনের দাম 30,000 টাকা কমলো
    যেখানে বিশ্বজুড়ে মোবাইল ফোনের মেমোরি চিপ এবং কম্পোনেন্টের ঘাটতির কারণে দাম বাড়ার ট্রেন্ড চলছে, যেখানে Samsung Galaxy S25 সিরিজের দামে বিপুল পতন অবাক করার মতো। এখন এখন 30,000 টাকা পর্যন্ত সস্তায় Galaxy S25, Galaxy S25 Edge, Galaxy S25 Ultra, ও Galaxy S25 FE কেনার সুযোগ।
  • Samsung Galaxy S26 সিরিজ লঞ্চের আগে 23,000 টাকা দাম কমল 200MP ক্যামেরার গ্যালাক্সি ফোনের
    Samsung Galaxy S26 সিরিজ লঞ্চের আগে গত বছরের S25 Ultra ফ্লিপকার্টে 23,000 টাকার বেশি ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। এটি 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ অপশনের দাম। আবার Flipkart Axis কিংবা Flipkart SBI ক্রেডিট কার্ডে লেনদেন করলে 4,000 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে।
  • Samsung ভক্তদের জন্য খারাপ খবর, Galaxy S26 সিরিজ লঞ্চের এক সপ্তাহ আগে উদ্বেগ
    রিপোর্ট বলছে, Samsung নাকি গত বছর Galaxy S25 সিরিজের দাম বাড়ানোর পরিকল্পনা করেছিল। কিন্তু শেষ মুহূর্তে কোম্পানির মোবাইল বিভাগের প্রধান টিএম রোহ-এর হস্তক্ষেপে ফ্ল্যাট প্রাইসিং বজায় রখা সম্ভব হয়। ফলে দাম অপরিবর্তিত থেকে যায়। কিন্তু এই বছর মেমরি চিপের দাম বৃদ্ধির ফলে অতিরিক্ত ব্যয় বহন করা কঠিন হয়ে উঠছে। টিএম রোহ মূল্যবৃদ্ধি ঠেকাতে পারবেন না বলে ধরে নিচ্ছেন বিশেষজ্ঞরা।
  • Samsung গ্রাহকদের অভিযোগ মেনে নিয়ে স্মার্টফোনের প্রধান সমস্যা মেটাতে চলেছে
    Samsung Galaxy S25 সিরিজের প্রতিটি মডেলে 45W পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট ছিল। এটি অনেক ইউজারের কাছে যথেষ্ট হলেও, মার্কেট স্ট্যান্ডার্ডের বিচারে অনেক কম। কারণ এদের থেকেও কম দামে অন্য কোম্পানির ফ্ল্যাগশিপ মডেলে সর্বোচ্চ 120W ওয়্যার্ড চার্জিং সুবিধা পাওয়া যায়। তাই অবশেষে Samsung Galaxy S26 Ultra আরও বেশি ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তির সঙ্গে আসছে।
  • 200 মেগাপিক্সেল ক্যামেরা এবং 60W ফাস্ট চার্জিং সহ আসছে Samsung Galaxy S26 Ultra
    Samsung Galaxy S26 Ultra-এর পিছনে একটি 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকতে পারে। এর সাথে 5x অপটিক্যাল জুম সহ 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স ও 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল সেন্সর থাকতে পারে। এটি Galaxy S25 Ultra মডেলটির তুলনায় উন্নত কুলিং সিস্টেম অফার করতে পারে বলে মনে করা হচ্ছে।
  • Samsung-এর এই তিন ফোনে Android 16 আপডেট চলে এল, আপনি পেয়েছেন
    Samsung Galaxy S25, Galaxy S25+, ও Galaxy S25 Ultra-এর যোগ্য ইউনিটগুলি স্বয়ংক্রিয়ভাবে One UI 8 আপডেট পাবে। কিন্তু যাদের আসেনি, তারা সেটিংসে গিয়ে সফ্টওয়্যার আপডেট > ডাউনলোড এবং ইনস্টল অপশনে গিয়ে আপডেট ম্যানুয়ালি চেক করে নিতে পারেন।
  • Samsung-এর জোড়া চমক, Galaxy S25 FE ও Galaxy Tab S11 সিরিজ লঞ্চ হচ্ছে আগামীকাল
    Samsung Galaxy S25 FE ফ্ল্যাগশিপ স্মার্টফোনে 6.7 ইঞ্চি সুপার AMOLED ডিসপ্লে থাকবে যা 120Hz রিফ্রেশ রেট ও কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস+ প্রোটেকশন অফার করবে।
  • iPhone 17 সিরিজের আগেই বিরাট চমক, Samsung-এর নতুন প্ল্যানে চাপে Apple
    স্যামসাং গ্যালাক্সি ইভেন্টে প্রিমিয়াম AI ট্যাবলেট, Galaxy S25 সিরিজের নতুন মডেল সহ বেশ কিছু নতুন ডিভাইস আত্মপ্রকাশ করবে। Samsung Galaxy Tab S11 সিরিজ ও Galaxy S25 FE লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। আবার কোম্পানির প্রথম ট্রাই-ফোল্ড ফোনও উন্মোচিত হতে পারে।
  • স্মার্টফোনের ক্যামেরায় যুগান্তর! Samsung Galaxy S26 Ultra-তে Sony-র প্রথম 200MP সেন্সর
    Samsung Galaxy S26 Ultra ফোনে 1/1.1 ইঞ্চি 200 মেগাপিক্সেল Sony CMOS সেন্সর থাকবে। এটি প্রাইমারি ক্যামেরার কাজ করবে এবং Galaxy S25 Ultra এবং তার পূর্ববর্তী মডেলের 1/1.3 ইঞ্চি সেন্সরের তুলনায় একটি বড় আপগ্রেড হতে চলেছে।
  • সীমিত সময়ের জন্য অনেক কম দামে পাওয়া যাচ্ছে Samsung Galaxy S25 Ultra
    স্যামসাং কোম্পানীর তরফে এই জানুয়ারি মাসে নতুন Samsung Galaxy S25 Ultra স্মার্টফোন লঞ্চ করা হয়েছিল। কোম্পানির এই ফ্লাগশিপ স্মার্টফোনটি সেই সময় ভারতে 1,29,999 টাকায় বিক্রি শুরু হয়েছিলো। সম্প্রতি কোম্পানি ঘোষণা করেছে যে, তারা ফোনটির উপর 12,000 টাকার অতিরিক্ত ছাড় দিতে চলেছে

Samsung Galaxy S25 Ultra - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »