সীমিত সময়ের জন্য অনেক কম দামে পাওয়া যাচ্ছে Samsung Galaxy S25 Ultra

এই Samsung Galaxy S25 Ultra-হ্যান্ডসেটটিতে একটি 5000mAh ব্যাটারী আছে

সীমিত সময়ের জন্য অনেক কম দামে পাওয়া যাচ্ছে Samsung Galaxy S25 Ultra

Photo Credit: Samsung

Samsung Galaxy S25 Ultra-তে কোয়াড রিয়ার ক্যামেরা ইউনিট রয়েছে

হাইলাইট
  • Samsung ভারতে Galaxy S25 Ultra-হ্যান্ডসেটে আকর্ষনীয় ছাড় দিচ্ছে
  • পুরানো ফোন পাল্টে এই হ্যান্ডসেটটি কিনলে এর দাম আরো কম হবে
  • Galaxy S25 Ultra-ফোনটি 3278 টাকার মাসিক কিস্তিতে No-Cost-EMI-এর সুবিধা
বিজ্ঞাপন

চলতি বছরের জানুয়ারি মাসে Samsung Galaxy S25 Ultra-হ্যান্ডসেটটি লঞ্চ করা হয়েছিল। তখন এটির দাম ছিল 1,29,999 টাকা। এখন কোম্পানির তরফে এই হ্যান্ডসেটটির সমস্ত বিকল্পের উপর সীমিত সময়ের জন্য 12000 টাকা ছাড় দিচ্ছে। এছাড়াও পরিবর্তন অফার এবং No-Cost-EMI-এর সাথেও কিনতে পারবে।
এবার ফোনটির বিশেষ বৈশিষ্ট্যগুলি জেনে নেওয়া যাক। ফোনটি গ্যালাক্সী চিপের জন্য তৈরি কাস্টম Snapdragon 8 Elite চিপসেটের সাথে তৈরি হয়েছে। এতে 200-মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা সহ কোয়াড রিয়ার ক্যামেরা ইউনিট থাকছে। ফোনটিতে 12জিবি পর্যন্ত RAM এবং 1টিবি পর্যন্ত স্টোরেজও যোগ করা হয়েছে।ভারতে শুধুমাত্র সীমিত সময়ের জন্য Samsung Galaxy S25 Ultra-হ্যান্ডসেটটির দাম কমানো হয়েছে,ভারতে জানুয়ারি মাসে গ্যালাক্সী আনপ্যাকড ইভেন্টে স্যামসাং কোম্পানীর Galaxy S25 Ultra-হ্যান্ডসেটটি লঞ্চ হয়েছিল। বর্তমানে সীমিত সময়ের জন্য ফোনটির উপর 12000 টাকার ইন্সট্যান্ট ক্যাশ ব্যাক দিচ্ছে। যেমন এই হ্যান্ডসেটটির 256 জিবির স্টোরেজ বিকল্পটি 1,29,999 টাকা লঞ্চ হয়েছিল, কিন্তু এখন সেটি কেনা যাবে শুধুমাত্র 1,17,999 টাকায়। সেরকমই 512 জিবির স্টোরেজ বিকল্পটির দাম আগে ছিল 1,41,999 টাকায়, সেটি এখন কমে 1,29,999 টাকা হলো। আবার এটির 1 টিবির মডেলটি লঞ্চ হয়েছিল 1,65,999 টাকায়, যেটি বর্তমানে 1,53,999 টাকায় কিনতে পারবে।


এই হ্যান্ডসেটটি বাজারে চারটি রঙের টাইটেনিয়াম-সিলভার-ব্লু, টাইটেনিয়াম-গ্রে, টাইটেনিয়াম-ব্ল্যাক এবং টাইটেনিয়াম-হোয়াইট-সিলভার রঙের বিকল্পে উন্মোচিত হয়েছিল। এখন কোম্পানির ওয়েবসাইটে আরো তিনটি রঙ টাইটেনিয়াম-জাদেগ্রিন, টাইটেনিয়াম-জেট-ব্ল্যাক এবং টাইটেনিয়াম-পিঙ্কগোল্ড যোগ করা হয়েছে। কিন্তু এগুলো শুধুমাত্র কোম্পানির নিজস্ব ওয়েবসাইট থেকে কিনতে পাওয়া যাবে।

ডিসপ্লের দিক থেকে ফোনটিতে একটি 6.9 ইঞ্চির ডিসপ্লে আছে, যেটি 120Hz রিফ্রেশ-রেট সমর্থন করে। এই গ্যালাক্সি চিপে প্রথম থেকেই একটি কাস্টম Snapdragon 8 Elite চিপসেট দেওয়া হয়েছে। এটি Android 15 ভিত্তিক One UI 7-দ্বারা চলবে। ফোনটিতে সর্বোচ্চ 12জিবি পর্যন্ত RAM এবং 1টিবি পর্যন্ত স্টোরেজ বিকল্প নিয়ে আসা হয়েছে।

ক্যামেরার দিক থেকে ফোনটিতে একটি 200-মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, 50 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, 50-মেগাপিক্সেলের টেলিফটো এবং 10-মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা দেওয়া হয়েছে। এই ক্যামেরা দিয়ে অসাধারণ সব ছবি তোলা যাবে। সুন্দর সেলফির জন্য এটিতে 12-মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

কোম্পানি তাদের এই ফ্লাগশিপ স্মার্টফোনটিতে বিভিন্ন AI ভিত্তিক ফিচারও যোগ করেছে। এই ফোনটিতে একটি 5000mAh-এর ব্যাটারী দেওয়া আছে ও এটি 45W-তারযুক্ত চার্জিং ব্যবস্থা এবং 15W-তারবিহীন চার্জিং ব্যবস্থাকে সমর্থন করে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  2. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  3. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  4. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  5. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  6. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  7. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  8. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  9. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  10. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »