পরিবর্তিত ডিজাইনের সাথে আসতে চলেছে, Samsung Galaxy S25 Ultra

Samsung Galaxy S25 Ultra মডেলটি ফ্ল্যাট ডিজাইনের পরিবর্তে গোলাকৃতি এজযুক্ত ডিজাইন নিয়ে আসতে চলেছে

পরিবর্তিত ডিজাইনের সাথে আসতে চলেছে, Samsung Galaxy S25 Ultra

Photo Credit: Samsung

Samsung Galaxy S25 Ultra হল Galaxy S24 Ultra-এর কথিত উত্তরসূরি (উপরের ছবি)

হাইলাইট
  • Samsung Galaxy S25 Ultra-কে পরিবর্তিত ডিজাইনের সাথে ফাঁস করা হয়েছে
  • উল্লেখ্য হ্যান্ডসেটটি 2025 সালের জানুয়ারি মাসে লঞ্চ করা হতে পারে
  • হ্যান্ডসেটটি Snapdragon 8 Elite চিপসেট দ্বারা চালিত হতে পারে
বিজ্ঞাপন

Galaxy S25-সিরিজটি সম্ভবত জানুয়ারি মাসে লঞ্চ হতে পারে,আসন্ন সিরিজটি চারটি হ্যান্ডসেট নিয়ে আসতে পারে, যার মধ্যে বেস মডেল Galaxy S25, Galaxy S25+ এবং Galaxy S25 Ultra আছে এবং পরবর্তীক্ষেত্রে কোম্পানির একটি নতুন মডেল Galaxy S25 Slim,লঞ্চ করা হতে পারে। কোম্পানীর শ্রেষ্ঠ Galaxy S25 Ultra মডেলটি সাধারণত বক্সি ডিজাইনের সাথে আসে, এবার এটির সামান্য পরিবর্তন ঘটতে পারে, যেটি ওই ডামি ইউনিটগুলিতে দেখা গিয়েছে। Galaxy S25 Ultra মডেলটি এখন সামান্য গোলাকৃতি ডিজাইন পেতে চলেছে।

Samsung Galaxy S25 Ultra-এর ডামি ইউনিট ফাঁস হয়েছে:

একটি X-পোস্টের মাধ্যমে টিপস্টার @Jukanlosreve প্রত্যাশিত Samsung Galaxy S25 Ultra-এর ডামি ইউনিটগুলির বেশকিছু ছবি শেয়ার করেছে। এটি থেকে বোঝা যাচ্ছে যে,কোম্পানির ফ্লাগশিপ মডেলটি ফ্ল্যাট ডিজাইনের পরিবর্তে গোলাকৃতি এজযুক্ত ডিজাইন আনতে চলেছে।ডামি ইউনিটের স্মার্টফোনগুলিকে কালো সহ চারটি রঙের বিকল্পে দেখা যাচ্ছে।

এই নিয়ে দ্বিতীয়বার সামান্য পরিবর্তিত ডিজাইনের সাথে Galaxy S25 Ultra-এর ডামি ইউনিটগুলি লক্ষ্য করা গেল। এটি থেকে অনুমান করা যাচ্ছে যে,বিগত বছরগুলিতে কোম্পানির Samsung Ultra মডেলগুলিতে যে, বক্সি ডিজাইন দেখতে পাওয়া যেত, সেটি কোম্পানী এবার পরিবর্তন করবে।

যাইহোক এটি ছাড়া,কোম্পানীর বর্তমানে উপস্থিত অন্যান্য মডেলের মতো এটিতে একই বৈশিষ্ট্য থাকতে পারে,যেমন - ফোনটির ডানপাশে পাওয়ার এবং ভলিউম বোতাম এবং একটি আগের মতই ক্যামেরা লে আউট।

Samsung Galaxy S25 Ultra-এর আনুমানিক স্পেসিফিকেশন:

রিপোর্ট অনুযায়ী, Samsung Galaxy S25 Ultra-তে একটি 6.86ইঞ্চির AMOLED স্ক্রিন থাকতে পারে। পূর্ববর্তী মডেলের তুলনায় এটির কাঠামোটি অনেক বেশি পাতলা হতে পারে। আসন্ন হ্যান্ডসেটটিতে একটি 200মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, একটি 10মেগাপিক্সেলের 3x টেলিফোটো ক্যামেরা, একটি 50মেগাপিক্সেলের 5X টেলিফোটো ক্যামেরা, এবং একটি আপগ্রেড করা 50মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা থাকতে পারে।

আশা করা যাচ্ছে আসন্ন হ্যান্ডসেটটি কোয়ালকমের নতুন Snapdragon 8 Elite চিপসেট দ্বারা চালিত হবে।এটিতে 16জিবি পর্যন্ত RAM থাকতে পারে। ফোনটি 45W-এর চার্জিং সমর্থিত, একটি 5000mAh-এর ব্যাটারী ব্যবহার করতে পারে।

সম্প্রতি একটি রিপোর্টে দেখা গিয়েছে, হ্যান্ডসেটটির বিল অফ মেটেরিয়ালস-এর (BOM) দাম প্রায় $110 (প্রায় 9300টাকা) যা পূর্বের মডেলের তুলনায় অনেক বেশি, এটি থেকে বোঝা যাচ্ছে, বাজারে আসন্ন হ্যান্ডসেটটির দাম বৃদ্ধি পেতে চলেছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »