Samsung Galaxy

Samsung Galaxy - ख़बरें

  • Samsung Galaxy S26 FE লঞ্চ হয়েছে ভারতে, রয়েছে ট্রিপল ফ্ল্যাগশিপ ক্যামেরা
    Samsung Galaxy S26 FE ভারতে 79,999 টাকায় লঞ্চ হয়েছে। এটি 8 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজের একটাই ভ্যারিয়েন্টে উপলব্ধ। এই Fan Edition ফোনে অসাধারণ 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, AI ফিচার্স, এবং ফ্ল্যাগশিপ Exynos 2500 প্রসেসর ব্যবহার হয়েছে। Samsung Galaxy S26 FE লেটেস্ট Android 17 OS, ডায়নামিক অ্যামোলেড 2X ডিসপ্লে, ওয়্যারলেস চার্জিং, ও IP68 রেটিংয়ের সঙ্গে এসেছে।
  • Samsung Galaxy S26 FE স্মার্টফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল
    Samsung Galaxy S26 FE-এর দাম ভারতে 69,999 টাকা থেকে শুরু হবে বলে জানা গিয়েছে। এটি 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ অফার করবে। 256 জিবি স্টোরেজ অপশনের মূল্য 79,999 টাকা হবে। ফোনটি Android 17-এর সঙ্গে এসেছে এবং সাতটি মেজর OS আপগ্রেড পাবে। এই ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভারতে কবে উপলব্ধ হবে, তা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি।
  • পুজোর আগে নতুন ফোন চাই? 30,000 টাকার মধ্যে সেরা ক্যামেরার 5 স্মার্টফোন দেখে নিন
    Redmi Note 15 Pro 5G মডেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন-যুক্ত 200 মেগাপিক্সেল মেইন সেন্সর এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে। 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভার্সনের দাম 31,999 টাকা। তবে অ্যামাজন SBI ক্রেডিট কার্ডের মাধ্যমে করা পেমেন্টে 2,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিচ্ছে। ফলে মূল্য 30,000 টাকার নিচে চলে আসবে। Motorola Edge 70 Fusion-এ অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ও Sony LYTIA 710 সেন্সর-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ও 13 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেলের। এর 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজের দাম 30,999 টাকা। তবে Flipkart Axis এবং SBI ক্রেডিট কার্ডে 1,599 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। Realme P4 Pro 5G অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন, f/1.8 অ্যাপারচার, ও Sony IMX896 সেন্সর-সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স পেয়েছে। সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে।
  • ভারতে 200 মেগাপিক্সেল ক্যামেরার সেরা পাঁচ ফোন, DSLR-এর মতো ছবি কোনটায়
    Redmi Note 15 Pro-এর 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ 32,999 টাকায় বিক্রি হচ্ছে। যারা 200MP ক্যামেরার ফোন নিতে বেশি টাকা খরচ করতে চান না, তারা রেডমির এই মডেল কিনতে পারেন। Vivo X300 Ultra ভারতের প্রথম ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরা থাকা স্মার্টফোন। 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ 1,59,999 টাকায় উপলব্ধ। হ্যান্ডসেটের ব্যাক প্যানেলে 200 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 200 মেগাপিক্সেল Samsung HPO পেরিস্কোপ টেলিফটো লেন্স ও 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে। সেলফি ক্যামেরা 50 মেগাপিক্সেলের। Oppo Find X9 Ultra ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার সবচেয়ে দামি ফোন। 12 জিবি র‍্যাম ও 512 জিবি স্টোরেজের মূল্য 1,69,999 টাকা।
  • 19,600 টাকার বেশি ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে Samsung-এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন
    Samsung Galaxy S25 বর্তমানে অ্যামাজনে লিস্টেড আছে 61,330 টাকায়, যা 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ অফার করে। 2025 সালের জানুয়ারিতে লঞ্চ হওয়ার সময় ফোনের দাম ছিল 80,999 টাকা। অর্থাৎ, হ্যান্ডসেটটি ফ্ল্যাট 19,671 টাকা ছাড়ে কেনা সম্ভব হবে। Samsung Galaxy S26 সিরিজ লঞ্চের পর থেকেই আগের বছরের S25 সিরিজের মডেলগুলির দাম ধাপে ধাপে কমেছে।
  • iPhone 18 Pro Max নাকি Samsung Galaxy S26 Ultra, কোন ফোন কিনলে লাভ বেশি ?
    iPhone 18 Pro Max ও Samsung Galaxy S26 Ultra উভয়ই এমন ক্রেতাদের জন্য তৈরি করা হয়েছে, যারা ফিচার্সের সঙ্গে আপোস করতে চান না। এই ফোন দুটি বাজারে একে অপরের প্রতিদ্বন্দ্বী। iPhone 18 Pro Max হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয়, উন্নত ভিডিও রেকর্ডিং, ও পারফরম্যান্সের উপর বেশি গুরুত্ব দিয়েছে। অন্য দিকে, Samsung Galaxy S26 Ultra মডেলে হাই-রেজোলিউশন ডিসপ্লে, স্টাইলাস পেন, বহুমুখী জুম ক্যামেরা, ও আরও দ্রুত চার্জিংয়ের সুবিধা আছে। এই প্রতিবেদনে ফোন দুটির স্পেসিফিকেশন ও দামের তুলনা রইল।
  • iPhone Duo vs Pixel 11 Pro Fold vs Samsung Galaxy Z Fold 8: সেরা ফোন কোনটা?
    iPhone Duo ভারতের প্রিমিয়াম ফোল্ডিং স্মার্টফোন মার্কেটে Google Pixel 11 Pro Fold এবং Samsung Galaxy Z Fold 8-এর সঙ্গে প্রতিযোগিতা করবে। দাম ছাড়াও ক্যামেরা, ডিসপ্লে, প্রসেসর, ব্যাটারি, ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশনের দিক থেকে তিন ফোনের মধ্যে কী কী পার্থক্য রয়েছে, তা প্রতিবেদনে বিস্তারিত আকারে তুলে ধরা হল।
  • Samsung-এর আগে শুরু হয়েছিল কাজ, 10 বছর পর আজ লঞ্চ হবে iPhone Duo
    Apple আজ অবশেষে তাদের প্রথম ফোল্ডেবল ফোন লঞ্চ করতে পারে। পূর্বে জানা গিয়েছিল, ফোল্ডেবল ফোনটিকে iPhone Ultra অথবা iPhone 18 Fod নামে আনা হতে পারে। কিন্তু নতুন রিপোর্ট বলছে, ডিভাইসটি iPhone Duo নামেই লঞ্চ হতে পারে। ফোনের 256 জিবি স্টোরেজ অপশনের দাম 2,000 ডলার (1,90,000 টাকা) থেকে শুরু হতে পারে। এই ফোল্ডেবল ফোনের সর্বোচ্চ স্টোরেজের মূল্য 3,000 ডলারে (প্রায় 2,85,265) পৌঁছে যেতে পারে। 2019 সালে Samsung Galaxy Z Fold বাজারে আসার আগেই Apple-এর কোর টেকনোলজি টিম ভাঁজ করা ফোন নিয়ে গবেষণা শুরু করেছিল। প্রায় 10 বছর ধরে ডেভেলপমেন্ট চলেছে। 2020 সালে এই ফোন তৈরির কাজ দ্রুত এগোয়। কোম্পানির তৎকালীন সিইও টিম কুক এশিয়ার সফর থেকে ফেরার পর ফোল্ডেবল ফোন নিয়ে আরও উৎসাহী হয়ে ওঠেন।
  • Samsung-এর ফেস্টিভ অফারে 12.4 ইঞ্চি ডিসপ্লে ও 10,090mAh ব্যাটারির ট্যাবে বড় ডিসকাউন্ট
    Samsung Galaxy Tab S10+ ট্যাবলেটের Wi-Fi এবং 5G উভয় ভ্যারিয়েন্টে ফেস্টিভ অফার পাওয়া যাচ্ছে। ক্রেতারা সরাসরি ডিসকাউন্ট এবং নো-কস্ট EMI-এর সুবিধা নিতে পারবে। ডিভাইসটি 12 মাস পর্যন্ত মাসিক কিস্তির বিকল্পে কেনা যাবে। এই ফ্ল্যাগশিপ ট্যাবলেটে স্টাইলাস পেন সাপোর্ট, 12.4 ইঞ্চি AMOLED ডিসপ্লে, 10,090mAh ব্যাটারি, MediaTek Dimenity 9300+ প্রসেসর, IP68 রেটিং, ও Galaxy AI ফিচার্স রয়েছে।
  • Samsung Galaxy S26 FE আসতেই 12,000 টাকা সস্তা হল Galaxy S25 FE
    Samsung Galaxy S26 FE গত সপ্তাহে লঞ্চ হয়েছে। স্মার্টফোনটির বিক্রি ভারতে শুরু হওয়ার আগে Galaxy S25 FE মডেলে আকর্ষণীয় ছাড় পাওয়া যাচ্ছে। এটি অ্যামাজনে 47,999 টাকায় বিক্রি হচ্ছে, যা লঞ্চ প্রাইসের তুলনায় 12,000 টাকা কম। এর মধ্যে কোনও লুকানো ব্যাঙ্ক অফার, ক্যাশব্যাক বা এক্সচেঞ্জ বোনাস অর্ন্তভুক্ত নেই। Samsung Galaxy S25 FE বর্তমানে বাজেটের মধ্যে অন্যতম সেরা ফ্ল্যাগশিপ ফোন। কারণ ফোনটিতে Dynamic AMOLED 2X ডিসপ্লে, 50MP ট্রিপল রিয়ার ক্যামেরা, Exynos 2400 প্রসেসর, উন্নত ভেপার চেম্বার কুলিং সিস্টেম, ও 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট রয়েছে।
  • Samsung-এর সবচেয়ে সস্তা ফ্ল্যাগশিপ ফোন Galaxy S26 FE লঞ্চ হল, ফিচারে ঠাসা, দাম কত
    Samsung Galaxy S26 FE বৃহস্পতিবার লঞ্চ হয়েছে। এটি ফ্ল্যাগশিপ স্তরের Exynos 2500 প্রসেসর ব্যবহার করেছে। ফোনে নতুন Android 17 ভিত্তিক One UI 9 কাস্টম স্কিন আছে। ডিভাইসটি সাত বছর সফটওয়্যার আপডেট পাবে। Galaxy S26 FE-তে 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, 4,900mAh ব্যাটারি, ওয়্যারলেস চার্জিং, IP68 রেটিং, ও একাধিক AI ফিচার্স রয়েছে। ফোনের দাম এবং খুঁটিনাটি জেনে নিন।
  • Samsung Galaxy Quantum 7 লঞ্চ হল, ট্রিপল ক্যামেরা, সুপার অ্যামোলেড ডিসপ্লে, 2032 সাল পর্যন্ত আপডেট
    Samsung Galaxy Quantum 7 দক্ষিণ কোরিয়াতে রিলিজ হয়েছে। এটি এখনও পর্যন্ত Galaxy Quantum সিরিজের সবচেয়ে পাতলা (6.9 মিমি) হ্যান্ডসেট বলে দাবি করা হয়েছে। ফোনটি ছয়টি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং 2032 সাল পর্যন্ত সিকিউরিটি প্যাচ পাবে। এই ফোনে 50 মেগাপিক্সেল ট্রিপল ব্যাক ক্যামেরা, IP68 রেটিং, 5,000mAh ব্যাটারি, Exynos 1680 প্রসেসর, ও 45W চার্জিং সাপোর্ট আছে।
  • সব ফোনের দাম যখানে বাড়ছে, সেখানে হঠাৎ 15,000 টাকা দাম কমল Samsung Galaxy S26 Ultra-র
    Samsung Galaxy S26 Ultra মডেলের নতুন দাম সংস্থার অনলাইন স্টোর এবং ফ্লিপকার্টে লাইভ হয়েছে। 15,000 টাকা দাম কমার পর 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ কিনতে 1,24,999 টাকা খরচ হবে। যেখানে লঞ্চের সময় দাম 1,39,999 টাকা ছিল। 16 জিবি র‍্যাম এবং 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের নতুন দাম 1,44,999 টাকা হয়েছে। এটি আগে 1,59,999 টাকায় উপলব্ধ ছিল। বর্তমানে র‍্যামের দাম ঊর্দ্ধমুখী হওয়ার কারনে প্রতি মাসেই কোনও না কোনও ফোনের দাম বাড়তে দেখা যাচ্ছে। সেই পরিস্থিতিতে একলাফে এতটা পরিমাণে দাম কমে যাওয়া অভাবনীয় ঘটনা বলা চলে।
  • ফের 5,000 টাকা দাম বাড়াল Samsung, পুজোর আগে ফোন সস্তায় পাওয়া নিয়ে সংশয়
    Samsung Galaxy A57 মডেলের 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 56,999 টাকা থেকে বেড়ে 59,999 টাকা হয়েছে। 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অপশনের দাম 62,499 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 67,499 টাকা হয়েছে। টপ মডেলের দাম 5,000 টাকা বেড়ে গিয়েছে। Galaxy A37-এর 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 41,999 টাকা থেকে বেড়ে 43,999 টাকা হয়েছে। 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ও 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজের নতুন দাম যথাক্রমে 50,499 টাকা এবং 57,999 টাকা।
  • আগস্ট 27 লঞ্চ হচ্ছে Samsung Galaxy S26 FE, বাজেটে মিলবে ফ্ল্যাগশিপ ফিচার্স?
    Samsung Galaxy S26 FE আগামী আগস্ট 27 একটি ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে প্রকাশ্যে আনা হবে। ব্র্যান্ডের ওয়েবসাইট এলং অফিসিয়াল ইউটিউব চ্যানেলে লাইভ স্ট্রিমিং দেখা যাবে। ভারতীয় সময় সন্ধ্যা 5:30 থেকে অনুষ্ঠান সম্প্রচার করা হবে। ফোনে 50 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ, ফ্ল্যাগশিপ Exynos 2500 প্রসেসর, 6.7 ইঞ্চি ডায়নামিক AMOLED 2X ডিসপ্লে, Android 17 ভিত্তিক নতুন One UI 9, এবং 4,900mAh ব্যাটারি থাকতে পারে।

Samsung Galaxy - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »