ডুয়াল রিয়ার ক্যামেরা সহ লঞ্চ হল 10.or G2: কবে শুরু বিক্রি?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 29 জুন 2019 11:14 IST
হাইলাইট
  • দুটি মেমোরি ভেরিয়েন্টে পাওয়া যাবে 10.or G2
  • ফোনের ভিতরে থাকছে Snapdragon 636 চিপসেট
  • 15 জুলাই Amazon.in থেকে বিক্রি শুরু হবে এই ফোন

10.or G2 ফোনে থাকছে Snapdragon 636 চিপসেট

ভারতে লঞ্চ হল 10.or G2। এই ফোনে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা আর Snapdragon 636 চিপসেট। ফোনের ভিতরে থাকছে 5,000 mAh ব্যাটারি। কোম্পানি জানিয়েছে একবার চার্জ করে সহজেই দুই দিন ব্যবহার করা যাবে এই স্মার্টফোন। শুধুমাত্র Amazon থেকে পাওয়া যাবে এই ফোন। 15 জুলাই Amazon Prime Day Sale এ বিক্রি শুরু হবে 10.or G2।

10.or G2 এর দাম

ফোন লঞ্চ করলেও 10.or G2 এর দাম প্রকাশ করেনি কোম্পানি। Prime Day 2019 সেলে বিক্রি শুরু হবে এই ফোন। 15 জুলাই শুধুমাত্র Amazon Prime গ্রাহকরা এই ফোন কিনতে পারবেন। একাধিক স্টোরেজ, মেমোরি ও রঙে পাওয়া যাবে 10.or G2।

10.or G2 স্পেসিফিকেশন

ডুয়াল সিম 10.or G2 তে Android অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে 6.18 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ইতরে রয়েছে Snapdragon 636 চিপসেট, Adreno 509 GPU, 4GB/6GB RAM আর 64GB স্টোরেজ।

ছবি তোলার জন্য 10.or G2 ফোনের পিছনে রয়েছে ডুয়াল ক্যামেরা। এই ক্যামেরায় রয়েছে একটি 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 5 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর আর LED ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য থাকছ একটি 12 মেগাপিক্সেল সেন্সর। কম আলোতে সেলফি তোলার জন্য সেলফি ক্যামেরার পাশেও থাকছে একটি LED ফ্ল্যাশ।

10.or G2 ফোনের ভিতরে থাকছে একটি 5,000 mAh ব্যাটারি। সাথে রয়েছে 15W ফাস্ট চার্জ সাপোর্ট।

 
KEY SPECS
Display 6.18-inch
Processor Qualcomm Snapdragon 636
Front Camera 12-megapixel
Rear Camera 16-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 5000mAh
OS Android
Resolution 1080x2246 pixels
 
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: , Amazon India, Tenor
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Apple আনল প্রথম টাচস্ক্রিন MacBook Pro, ল্যাপটপের দাম ও ফিচার্স দেখে নিন
  2. iQOO Neo 12 তাক লাগানো ফিচার্সের সঙ্গে লঞ্চ হল, 185Hz স্ক্রিন, কুলিং ফ্যান, 9,000mAh ব্যাটারি
  3. ChatGPT থেকেই ইমেল পড়া, লেখা, ও পাঠানোর সুবিধা পাবে Apple iCloud ব্যবহারকারীরা
  4. Motorola Signature 27 ভারতে আসছে নভেম্বরে, স্মার্টফোন মার্কেটে ঝড় তুলবে
  5. iPhone 18e: আসছে অ্যাপলের বাজেট আইফোন, 24MP ফ্রন্ট ক্যামেরা ও 9GB র‍্যাম থাকতে পারে
  6. Redmi K100 লঞ্চ হল 165Hz OLED ডিসপ্লে, 10,000mAh ব্যাটারি,ও 50MP ক্যামেরার সঙ্গে
  7. Moto G47 Power লঞ্চ হল, 108MP ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি আছে
  8. OLED ডিসপ্লের সঙ্গে প্রথম MacBook Pro লঞ্চ করল Apple, দাম জেনে নিন
  9. OpenAI আনল নতুন AI মডেল GPT-6.1 Terra, লেখালিখি থেকে কোডিং সবেতেই পারদর্শী
  10. শুধু রিলস নয়, এবার ইনস্টাগ্রামে আসছে ইউটিউবের মতো বড় ভিডিও আপলোডের সুবিধা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.