ডুয়াল রিয়ার ক্যামেরা সহ লঞ্চ হল 10.or G2: কবে শুরু বিক্রি?

10.or G2 ফোনে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা আর Snapdragon 636 চিপসেট। ফোনের ভিতরে থাকছে 5,000 mAh ব্যাটারি।

ডুয়াল রিয়ার ক্যামেরা সহ লঞ্চ হল 10.or G2: কবে শুরু বিক্রি?

10.or G2 ফোনে থাকছে Snapdragon 636 চিপসেট

হাইলাইট
  • দুটি মেমোরি ভেরিয়েন্টে পাওয়া যাবে 10.or G2
  • ফোনের ভিতরে থাকছে Snapdragon 636 চিপসেট
  • 15 জুলাই Amazon.in থেকে বিক্রি শুরু হবে এই ফোন
বিজ্ঞাপন

ভারতে লঞ্চ হল 10.or G2। এই ফোনে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা আর Snapdragon 636 চিপসেট। ফোনের ভিতরে থাকছে 5,000 mAh ব্যাটারি। কোম্পানি জানিয়েছে একবার চার্জ করে সহজেই দুই দিন ব্যবহার করা যাবে এই স্মার্টফোন। শুধুমাত্র Amazon থেকে পাওয়া যাবে এই ফোন। 15 জুলাই Amazon Prime Day Sale এ বিক্রি শুরু হবে 10.or G2।

10.or G2 এর দাম

ফোন লঞ্চ করলেও 10.or G2 এর দাম প্রকাশ করেনি কোম্পানি। Prime Day 2019 সেলে বিক্রি শুরু হবে এই ফোন। 15 জুলাই শুধুমাত্র Amazon Prime গ্রাহকরা এই ফোন কিনতে পারবেন। একাধিক স্টোরেজ, মেমোরি ও রঙে পাওয়া যাবে 10.or G2।

10.or G2 স্পেসিফিকেশন

ডুয়াল সিম 10.or G2 তে Android অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে 6.18 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ইতরে রয়েছে Snapdragon 636 চিপসেট, Adreno 509 GPU, 4GB/6GB RAM আর 64GB স্টোরেজ।

ছবি তোলার জন্য 10.or G2 ফোনের পিছনে রয়েছে ডুয়াল ক্যামেরা। এই ক্যামেরায় রয়েছে একটি 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 5 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর আর LED ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য থাকছ একটি 12 মেগাপিক্সেল সেন্সর। কম আলোতে সেলফি তোলার জন্য সেলফি ক্যামেরার পাশেও থাকছে একটি LED ফ্ল্যাশ।

10.or G2 ফোনের ভিতরে থাকছে একটি 5,000 mAh ব্যাটারি। সাথে রয়েছে 15W ফাস্ট চার্জ সাপোর্ট।

  • KEY SPECS
  • NEWS
  • Variants
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  2. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  3. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  4. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  5. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
  6. পুজোর মুখে Google এর বড় ঘোষণা, রিওয়ার্ড বাড়ল Flex ক্রেডিট কার্ডে
  7. 202 টাকায় 32 দিন মেয়াদ, 1 লাখের ফ্রি ইন্সুরেন্স, BSNL আনল নয়া রিচার্জ প্ল্যান
  8. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
  9. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
  10. WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »