ইন্টারনেটে ফাঁস হয়ে গেল নতুন iPhone এর দাম ও স্পেসিফিকেশান

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 27 জুন 2018 13:28 IST
হাইলাইট
  • এই বছরে তিনটি iPhone মডেল লঞ্চ করবে Apple
  • 600 থেকে 700 মার্কিন ডলারের মধ্যে এই ফোনের দাম হবে
  • iPhone ছাড়াও আরও তিনটি প্রোডাক্ট লঞ্চ করবে Apple

এই বছরে তিনটি iPhone মডেল লঞ্চ করবে Apple। আর সেই ফোনের দাম ও স্পেসিফিকেশান ফাঁস করে দিলেন মিং-চি কুও। তিনি মিং বলেন 6.1 ইঞ্চি স্ক্রিনের LCD ভেরিয়েন্টে একটি iPhone লঞ্চ হবে। এই ফোনের কিছু স্পেসিফিকেশানও ফাঁস করেছেন তিনি। মিং আরও বলেন iPhone এর সাথেই তিনটি অন্য প্রোডাক্ট লঞ্চ করবে Apple।

মিং জানিয়েছেন গ্রাহকদের মধ্যে সবথেকে জনপ্রিয় হতে চলেছে 6.1 ইঞ্চির এই iPhone। 600 থেকে 700 মার্কিন ডলারের মধ্যে এই ফোনের দাম হবে বলেন জানিয়েছেন তিনি। গত বছর iPhone X এর দাম 1000 ডলারে পৌঁছে গিয়েছিল। নতুন এই LCD ভেরিয়েন্টে ডিসপ্লের উপরে কালো নচ থাকবে। তবে থ্রি ডি টাচ ও ডুয়াল রিয়ার ক্যামেরার মতো গুরুত্বপূর্ণ ফিচারগুলি এই ফোন থেকে বাদ যাবে বলে জানিয়েছেন মিং। সম্প্রতি নচ সহ LCD ডিসপ্লে এর বানিজ্যিক উৎপাদন নিয়ে সমস্যার কথা সামনে এসেছিল।

Advertisement

মিং আরও বলেন Apple আগামী বছরেও LCD ডিসপ্লে অর্ডার করবে। এই বছরে তনটি iPhone মডেল হল iPhone X এর 5.8 ইঞ্চি ডিসপ্লের উত্তরসূরি, একটি 6.1 ইঞ্চি ডিসপ্লে LCD ভেরিয়েন্ট ও একটি 6.5 ইঞ্চি iPhone X Plus।

মিং বলেন iPhone ছাড়াও আরও তিনটি প্রোডাক্ট লঞ্চ করবে Apple। এর মধ্যেই রয়েছে একটি একটি কম দামের MacBook Air, FaceID সহ নতুন iPad Pro মডেল আর একটি বড়ো ডিসপ্লের Apple Watch মডেল।

সম্প্রতি অন্য এক রিপোর্ট মর্গান স্ট্যানলি অ্যানালিস্ট ক্যাটি হুবার্টি জানান এই বছরে 699 থেকে 769 মার্কিন ডলারে নতুন iPhone লঞ্চ হবে। নতুন iPhone X মডেলের দাম হবে 799 মার্কিন ডলার। আর প্রিমিয়াম iPhone X Plus এর দাম হবে 999 মার্কিং ডলার।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Apple
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. AI দিয়ে লেখার অভিযোগ এড়াতে বাক্য গঠন ও শব্দচয়ন বদলে ফেলছেন লেখকরা
  2. EPFO-র নয়া চমক, হোয়াটসঅ্যাপে Hi লিখে পাঠালেই দেখা যাবে PF ব্যালেন্স, পাসবুক, ও লেনদেনের তথ্য
  3. 2027 সালে বেশি স্মার্টফোন লঞ্চ করবে Nothing, শীঘ্রই দেখা যাবে প্রথম ঝলক
  4. Jio রিচার্জের খরচ কমিয়ে দিল, এখন মাত্র 147 টাকায় আনলিমিটেড
  5. Vivo X500 সিরিজ থেকে Motorola Signature 27, নভেম্বরে ভারতে আসছে একাধিক ফোন
  6. দিওয়ালি সেলে 9,000 টাকার বেশি ছাড় Zeiss ক্যামেরার নতুন Vivo স্মার্টফোনে
  7. WhatsApp গ্রুপে চার নতুন ফিচার, চ্যাট ফিল্টার ও গ্রুপ স্টেটাস-সহ আর কী কী দেখুন
  8. Vi ডেটা ছাড়াই চারটি সস্তা রিচার্জ প্ল্যান আনল, 179 টাকায় আনলিমিটেড কলিং
  9. Motorola Signature 27 নভেম্বর 5 লঞ্চ হচ্ছে, দুর্ধর্ষ ফিচার্স, নজরকাড়া ডিজাইন
  10. Karbonn-এর 5G স্মার্টফোন 7,000mAh ব্যাটারি ও পিওর Android-এর সঙ্গে লঞ্চ হচ্ছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.