8849 Tank X: এমন ফোন বিশ্বে প্রথম, ইন-বিল্ট প্রজেক্টর, 17600mAh ব্যাটারি, নাইট ভিশন ক্যামেরা, কী নেই!

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 4 ফেব্রুয়ারি 2026 13:44 IST
হাইলাইট
  • 8849 Tank X যে কোনও দেওয়ালকে একটি মিনি থিয়েটারে রূপান্তরিত করবে
  • এই রাগেড ফোনে 64 মেগাপিক্সেল ইনফ্রারেড নাইট ভিশন ক্যামেরা রয়েছে
  • ফোনটির ব্যাটারি 70 মিনিটের মধ্যে সম্পূর্ণ চার্জ হয়ে যাবে

8849 Tank X features a built-in 1080p projector

Photo Credit: 8849

8849 Tank X রাগেড ফোনের সংজ্ঞাকে নতুন উচ্চতায় পৌঁছে দিল। রাগেড মোবাইল সাধারণত জল, ধুলো, যে কোনও রকমের আঘাত সহ্য করা ও প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য টেকসই পদ্ধতিতে তৈরি হয়। কিন্তু 8849 Tank X মডেলে সেই সমস্ত বৈশিষ্ট্যের পাশাপাশি, হাই-লুমেন FHD+ ইন-বিল্ট প্রজেক্টর, 17,600mAh ক্যাপাসিটি ব্যাটারি, 16 জিবি র‍্যাম, 64 মেগাপিক্সেল নাইট ভিশন ক্যামেরা, 120W ফাস্ট চার্জিং, ও IP68 + IP69 জল এবং ধুলো প্রতিরোধী রেটিং রয়েছে। এই ফোনের সাহায্যে যে কোনও দেওয়ালকে সহজেই একটি মিনি থিয়েটারে রূপান্তরিত করা যাবে। এর ফলে যে কোনও স্থানে সিনেমা বা প্রেজেন্টেশন দেখা যাবে।

8849 Tank X স্পেসিফিকেশন ও ফিচার্স

8849 ট্যাঙ্ক এক্স তিনটি রিয়ার ক্যামেরার সাথে এসেছে। প্রাইমারি ক্যামেরায় অটোফোকাস সাপোর্ট সহ একটি 50 মেগাপিক্সেল Sony IMX766 সেন্সর রয়েছে। এর সাথে একটি 64 মেগাপিক্সেল ইনফ্রারেড নাইট ভিশন ক্যামেরা আছে। এতে কোয়াড ইনফ্রারেড এলইডি ব্যবহার হয়েছে, ফলে একেবারে অন্ধকারেও স্পষ্ট দেখতে পারবে। দূর থেকে ছবি তোলার জন্য তৃতীয় ক্যামেরায় 3x অপটিক্যাল জুমের সাথে 8 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা আছে। সেলফি ও ভিডিও তোলার জন্য, সামনে 50 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান।

8849 Tank X এর অন্যতম চোখে পড়ার মতো ফিচার বিশাল 17,600mAh ডুয়াল সেল ব্যাটারি। এটি 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করায় 70 মিনিটের মধ্যে সম্পূর্ণ চার্জ হয়ে যাবে। আবার রিভার্স চার্জিং সাপোর্টের ফলে পাওয়ার ব্যাঙ্ক হিসেবেও ব্যবহার করা যাবে। ফোনটির আরেকটি বাজিমাত করার মতো ফিচার হল ইন-বিল্ট DLP প্রজেক্টর, যা একটি বাটন চাপলেই চালু হয়ে যাবে।

প্রজেক্টর একাধিক পাওয়ার মোডের সাথে এসেছে ও 6 ঘন্টা পর্যন্ত ব্যবহার করা পাবে। ফোনের সামনে একটি 6.78 ইঞ্চি এলসিডি ডিসপ্লে রয়েছে যা ফুল-এইচডি+ রেজোলিউশন, 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, ও 700 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। স্মার্টফোনটি MediaTek Dimensity 8200 প্রসেসর দ্বারা চালিত।

ফোনটি 16 জিবি র‍্যাম এবং 512 জিবি ইন্টার্নাল স্টোরেজের সাথে যুক্ত। মাইক্রো SD কার্ডের মাধ্যমে স্টোরেজ 2 টেরাবাইট পর্যন্ত বৃদ্ধি করার সুবিধা মিলবে। রাগেড ফোনটিতে 1200 লুমেন ক্যাম্পিং লাইট এবং ইমার্জেন্সি ওয়ার্নিং লাইট রয়েছে। ডিভাইসটি Android 15 অপারেটিং সিস্টেমে চলে।

8849 Tank X দাম

8849 Tank X রাগেড ফোনের দাম 1,049 ডলার রাখা হয়েছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 94,929 টাকা। তবে আর্লি বার্ড রিজার্ভেশন করলে 549 ডলারে (প্রায় 49,700 টাকা) কেনা পাবে৷ সংস্থার আর্ন্তজাতিক ওয়্যারহাউস থেকে মার্চে ক্রেতাদের ফোন শিপিং করা শুরু হবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Motorola Edge 70 Pro+ ফটোগ্রাফিতে বাজি ধরে ভারতে আসছে, থাকছে Sony ক্যামেরা ও 50x জুম ফিচার
  2. মানুষের বিকল্প হতে ব্যর্থ, কাজ থেকে AI ছাঁটাই করে কর্মীদের বিশ্বস্ত হাতেই ভরসা রাখছে Starbucks
  3. Xiaomi 17T দীর্ঘ চার বছর পর ভারতে ফিরছে, লঞ্চ হবে 4 জুন, ঘোষণা করল শাওমি
  4. Realme 16T বিশাল 8000mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হল, ব্যাক ক্যামেরা দিয়েই নিখুঁত সেলফি
  5. UPI Payment Tips: মেয়েদের জন্য স্বস্তি, ফোন নম্বর লুকিয়ে UPI-তে টাকা পাঠানো ও নেওয়ার ট্রিকস জেনে রাখুন
  6. HMD Vibe 2 5G খুব সস্তায় ভারতে লঞ্চ হল, 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি আছে
  7. Xiaomi 17 Max দুর্ধর্ষ 200MP ট্রিপল Leica ক্যামেরা ও 8,000mAh ব্যাটারির সাথে লঞ্চ হল
  8. Oppo Reno 16 সিরিজ জুলাইয়ে ভারতে লঞ্চ হবে, থাকবে 200MP ট্রিপল ক্যামেরা
  9. Poco Pad C1: পোকো বিশাল ডিসপ্লে ও বড় ব্যাটারি সহ নতুন ট্যাব বাজারে আনল
  10. Oppo Find X9s চমৎকার ক্যামেরা এবং শক্তিশালী ব্যাটারির সঙ্গে ভারতে লঞ্চ হল, দাম জেনে নিন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.