8849Tank X ইন-বিল্ট 1080p প্রজেক্টর রয়েছে, যা একটি বাটন চাপলেই চালু হয়ে যাবে।
Photo Credit: 8849
8849 Tank X features a built-in 1080p projector
8849 Tank X রাগেড ফোনের সংজ্ঞাকে নতুন উচ্চতায় পৌঁছে দিল। রাগেড মোবাইল সাধারণত জল, ধুলো, যে কোনও রকমের আঘাত সহ্য করা ও প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য টেকসই পদ্ধতিতে তৈরি হয়। কিন্তু 8849 Tank X মডেলে সেই সমস্ত বৈশিষ্ট্যের পাশাপাশি, হাই-লুমেন FHD+ ইন-বিল্ট প্রজেক্টর, 17,600mAh ক্যাপাসিটি ব্যাটারি, 16 জিবি র্যাম, 64 মেগাপিক্সেল নাইট ভিশন ক্যামেরা, 120W ফাস্ট চার্জিং, ও IP68 + IP69 জল এবং ধুলো প্রতিরোধী রেটিং রয়েছে। এই ফোনের সাহায্যে যে কোনও দেওয়ালকে সহজেই একটি মিনি থিয়েটারে রূপান্তরিত করা যাবে। এর ফলে যে কোনও স্থানে সিনেমা বা প্রেজেন্টেশন দেখা যাবে।
8849 ট্যাঙ্ক এক্স তিনটি রিয়ার ক্যামেরার সাথে এসেছে। প্রাইমারি ক্যামেরায় অটোফোকাস সাপোর্ট সহ একটি 50 মেগাপিক্সেল Sony IMX766 সেন্সর রয়েছে। এর সাথে একটি 64 মেগাপিক্সেল ইনফ্রারেড নাইট ভিশন ক্যামেরা আছে। এতে কোয়াড ইনফ্রারেড এলইডি ব্যবহার হয়েছে, ফলে একেবারে অন্ধকারেও স্পষ্ট দেখতে পারবে। দূর থেকে ছবি তোলার জন্য তৃতীয় ক্যামেরায় 3x অপটিক্যাল জুমের সাথে 8 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা আছে। সেলফি ও ভিডিও তোলার জন্য, সামনে 50 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান।
8849 Tank X এর অন্যতম চোখে পড়ার মতো ফিচার বিশাল 17,600mAh ডুয়াল সেল ব্যাটারি। এটি 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করায় 70 মিনিটের মধ্যে সম্পূর্ণ চার্জ হয়ে যাবে। আবার রিভার্স চার্জিং সাপোর্টের ফলে পাওয়ার ব্যাঙ্ক হিসেবেও ব্যবহার করা যাবে। ফোনটির আরেকটি বাজিমাত করার মতো ফিচার হল ইন-বিল্ট DLP প্রজেক্টর, যা একটি বাটন চাপলেই চালু হয়ে যাবে।
প্রজেক্টর একাধিক পাওয়ার মোডের সাথে এসেছে ও 6 ঘন্টা পর্যন্ত ব্যবহার করা পাবে। ফোনের সামনে একটি 6.78 ইঞ্চি এলসিডি ডিসপ্লে রয়েছে যা ফুল-এইচডি+ রেজোলিউশন, 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, ও 700 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। স্মার্টফোনটি MediaTek Dimensity 8200 প্রসেসর দ্বারা চালিত।
ফোনটি 16 জিবি র্যাম এবং 512 জিবি ইন্টার্নাল স্টোরেজের সাথে যুক্ত। মাইক্রো SD কার্ডের মাধ্যমে স্টোরেজ 2 টেরাবাইট পর্যন্ত বৃদ্ধি করার সুবিধা মিলবে। রাগেড ফোনটিতে 1200 লুমেন ক্যাম্পিং লাইট এবং ইমার্জেন্সি ওয়ার্নিং লাইট রয়েছে। ডিভাইসটি Android 15 অপারেটিং সিস্টেমে চলে।
8849 Tank X রাগেড ফোনের দাম 1,049 ডলার রাখা হয়েছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 94,929 টাকা। তবে আর্লি বার্ড রিজার্ভেশন করলে 549 ডলারে (প্রায় 49,700 টাকা) কেনা পাবে৷ সংস্থার আর্ন্তজাতিক ওয়্যারহাউস থেকে মার্চে ক্রেতাদের ফোন শিপিং করা শুরু হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
iPhone 18 Pro, iPhone 18 Pro Max Sale Today: India Price, Offers, and Everything Else You Need to Know