Ai+ Nova 2 Power 5G Price starts at Rs. 16,999
Photo Credit: Ai+
Ai+ Nova 2 Power 5G ভারতে লঞ্চ হয়েছে। এটি কম দামে আকর্ষণীয় ডিজাইন ও একগুচ্ছ ফিচার্সের সঙ্গে বাজারে এসেছে। নতুন ফোনে MediaTek Dimensity 7100 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি এখন 20,000 টাকার মধ্যে 8 জিবি র্যাম অফার করে, যা এখন প্রায় বিরল বলা চলে। হ্যান্ডসেটে Android 16 ভিত্তিক সংস্থার নিজস্ব nxtQ OS কাস্টম স্কিন প্রি-ইনস্টল করা আছে। নতুন Ai+ Nova 2 Power 5G মডেলে 1 টিবি পর্যন্ত স্টোরেজ বাড়ানোর সুবিধা, 48 মেগাপিক্সেল Sony ক্যামেরা, IP65 রেটিং, এবং 3.5 মিমি অডিও জ্যাক আছে।
Ai+ Nova 2 Power 5G ভারতে 16,999 টাকায় লঞ্চ হয়েছে। বেস মডেলে 6 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ আছে। 8 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ অপশনের দাম 17,999 টাকা। ফোনটি ডিপ পার্পল, গোল্ডেন ব্লু ফিউশন, মিডনাইট ব্ল্যাক, ওশান গ্রীন, ও ব্লু ফিউশন কালার অপশনের মধ্যে বেছে নেওয়া যাবে। সেপ্টেম্বর 24 দুপুর 12টা থেকে ফ্লিপকার্টে সেল শুরু হবে।
এআই+ নোভা 2 পাওয়ার 5G একটি 6.75 ইঞ্চি LCD ডিসপ্লের সঙ্গে এসেছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 720 x 1,600 পিক্সেলের HD+ রেজোলিউশন, ও 450 নিট পিক ব্রাইটনেস অফার করে। ফোনটি ডাইমেনসিটি 7100 প্রসেসরে রান করে। এই মিড-রেঞ্জ 5G প্রসেসর চারটি পারফরম্যান্স কোর ও চারটি এফিশিয়েন্সি কোর নিয়ে গঠিত। পিক ক্লক স্পিড হল 2.4 গিগাহার্টজ।
Ai+ Nova 2 Power 5G ডুয়াল ব্যাক ক্যামেরা ইউনিট পেয়েছে। এটি f/1.8 অ্যাপারচারযুক্ত 48 মেগাপিক্সেল Sony IMX582 সেন্সর এবং f/2.2 অ্যাপারচার-সহ 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স নিয়ে গঠিত। সেলফি এবং ভিডিও চ্যাটে করার জন্য সামনে 13 মেগাপক্সেল ক্যামেরা আছে। ফ্রন্ট ও ব্যাক উভয় ক্যামেরা 2K 30fps ভিডিও রেকর্ড করতে সক্ষম।
Ai+ কোম্পানির নতুন স্মার্টফোনে 7,000mah লিথিয়াম পলিমার ব্যাটারি থাকছে। এটি 33W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। বায়োমেট্রিক সিকিরিটির জন্য পাওয়ার বাটনে ফিঙ্গারফ্রিন্ট সেন্সর এম্বেড করা আছে। উল্লেখ্য, Ai+ Nova 2 Power 5G ভারতীয় ব্র্যান্ডটির সপ্তম ফোন। এই মডেল ছাড়াও Pulse 2, Nova 2 Pro 5G, Nova 2 Neo 5G, Nova 2 Ultra 5G, Nova 2 5G, ও Nova Flip 5G বিক্রি করছে তারা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.