Samsung foldable phones are available at a lower price during the Amazon Great Indian Festival Sale
Photo Credit: Samsung
Amazon Great Indian Festival 2026 এখন সমস্ত গ্রাহকদের জন্য শুরু হয়ে গিয়েছে। বৃহস্পতিবার প্রাইম মেম্বাররা সেলের আর্লি অ্যাক্সেস পেয়েছিল। অ্যামাজন তাদের মেগা ফেস্টিভ সেলে বিভিন্ন ধরনের স্মার্টফোন আকর্ষণীয় ডিসকাউন্টে কেনার সুযোগ দিচ্ছে। অন্যান্য ব্র্যান্ডের তুলনায় Samsung মোবাইলে অফার অনেক বেশি পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই Galaxy S25 Ultra মডেলের দাম 45,000 টাকা কমেছে। শুনলে অবাক হবেন, দক্ষিণ কোরিয়ান সংস্থাটির ফোল্ডেবল ফোনেও বাম্পার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। Amazon Great Indian Festival সেলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেবিট ও ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে বা EMI-এ কিনলে 10 শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে।
Samsung Galaxy Z Fold 7-এর 12 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ অ্যামাজনে 1,29,999 টাকায় বিক্রি হচ্ছে। ভারতে লঞ্চের সময় ফোনের দাম ছিল 1,74,999 টাকা। অর্থাৎ, সরাসরি 45,000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে। SBI ক্রেডিট অথবা ডেবিট কার্ডে পেমেন্ট করলে আরও 1,000 টাকা সাশ্রয় করা যাবে। Amazon Pay ICICI ক্রেডিট কার্ডে দাম মেটালে পে ব্যালেন্সে 3,899 টাকা ক্যাশব্যাক যোগ হবে।
অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে Samsung Galaxy Z Flip 7-এর 12 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ 95,999 টাকায় লিস্টেড আছে। ফ্লিপ ফোনটি ভারতের বাজারে 1,09,999 টাকা দামে লঞ্চ হয়েছিল। ফলে ছাড়ের অঙ্ক 14,000 টাকায় পৌঁছে গিয়েছে। SBI ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 1,000 টাকা (নন-EMI) ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। গ্রাহকরা Amazon Pay ICICI কার্ডে দাম মেটালে পে ব্যালেন্সে 2,879 টাকা ক্যাশব্যাক আসবে।
Samsung Galaxy Z Flip 8-এর বেস 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ অ্যামাজনে 1,14,999 টাকা দামে লিস্টেড আছে। ফোনটি ভারতে লঞ্চের সময় দাম ছিল 1,24,999 টাকা। অর্থাৎ, কোম্পানি 10,000 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছে। Amazon Pay ICICI ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে পে ব্যালেন্সে সর্বোচ্চ 3,449 টাকা ফেরত আসবে।
Samsung Galaxy Z Fold 8 হল সংস্থার প্রথম ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন। এই ধরনের ফোনের কভার স্ক্রিন এবং ভিতরের ভাঁজ করা ডিসপ্লে বেশি চওড়া হয়। এটি এখন 1,74,999 টাকায় (12 জিবি + 256 জিবি) বিক্রি হচ্ছে, যা লঞ্চ প্রাইসের তুলনায় 5,000 টাকা কম। Amazon Pay ICICI ক্রেডিট কার্ডে কিনলে 3,449 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে।
অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে Samsung Galaxy Z Fold 8 Ultra-এর 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ 1,94,999 টাকায় লিস্টেড আছে। লঞ্চের সময় দাম ছিল 1,99,999 টাকা। অর্থাৎ 5,000 টাকা সস্তায় কেনার সুযোগ।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.