Amazon ও Flipkart ফেস্টিভ সেলে 50,000 টাকার মধ্যে সেরা পাঁচ ল্যাপটপ দেখে নিন।
Photo Credit: Asus
Amazon and Flipkart are offering discounts on several budget laptops
সাম্প্রতিক সময়ে কম্পিউটারে ব্যবহৃত যন্ত্রাংশের দাম অনেকটাই বেড়েছে। AI পরিকাঠামোর জন্য মেমরি ও স্টোরেজের চাহিদা বৃদ্ধি ও সরবরাহে ঘাটতির কারণে এমন পরিস্থিতির উদ্ভব হয়েছে। ফলে কম বাজেটের ক্রেতারা পড়েছেন বড় সমস্যায়। এখন 50,000 টাকার নিচে শক্তিশালী প্রসেসর ও ফিচার্সের ল্যাপটপ বাড়ন্ত। তবে Amazon Great Indian Festival এবং Flipkart Big Billion Days সেলে সীমিত সময়ের জন্য একাধিক ল্যাপটপের দাম 50 হাজারের মধ্যে চলে এসেছে। Asus, Samsung, HP, Dell, ও MSI ল্যাপটপে পাওয়া যাচ্ছে অফার। আবার নির্দিষ্ট ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে 5,000 টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। আজকের প্রতিবেদনে অ্যামাজন ও ফ্লিপকার্ট সেলে সেরা পাঁচটি বাজেট ল্যাপটপের সন্ধান দেওয়া থাকল।
Asus ExpertBook P1 ফ্লিপকার্টে 46,990 টাকায় সেল হচ্ছে। তবে ICICI ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে 4,250 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। ফলে দাম নেমে আসবে 42,750 টাকায়। আবার ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে নো-কস্ট ইএমআই অপশন ও অতিরিক্ত 5,000 টাকা ছাড় দেওয়া হচ্ছে। এটি 8 জিবি র্যাম ও 512 জিবি স্টোরেজ অফার করে। ল্যাপটপে Intel Core 3 100U প্রসেসর, 14 ইঞ্চি FHD IPS ডিসপ্লে, ডুয়াল SSD স্লট সাপোর্ট, 50Wh থ্রি-সেল ব্যাটারি, এবং ফিঙ্গারপ্রিন্ট লগইনের সুবিধা আছে।
HP 15 Ryzen 3 এখন অ্যামাজনে 49,990 লিস্টেড আছে। SBI ক্রেডিট বা ডেবিট কার্ডে দাম মেটালে 2,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে। ফলে দাম নেমে আসবে 47,990 টাকায়। এতে 8 জিবি র্যাম ও 512 জিবি স্টোরেজ আছে। ল্যাপটপে Ryzen 3 7320U প্রসেসর, 1080p ওয়েবক্যাম, AMD Radeon গ্রাফিক্স, ডুয়াল স্পিকার, ও 15.6 ইঞ্চি FHD+ ডিসপ্লে রয়েছে।
Samsung Galaxy Book4 Metal i3 ফ্লিপকার্টে 47,990 টাকায় বিক্রি হচ্ছে, যা 8 জিবি র্যাম ও 512 জিবি SSD স্টোরেজের দাম। আবার ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে নো-কস্ট ইএমআই অপশন ও অতিরিক্ত 2,000 টাকা ছাড় দেওয়া হচ্ছে। এটি বর্তমানে 50,000 টাকার নিচে একমাত্র মেটাল ল্যাপটপ। এতে 15.6 ইঞ্চি FHD LED ডিসপ্লে, Dolby Atmos সাপোর্ট, Iris Xe গ্রাফিক্স, ও 13th Gen Intel Core i3 1315U প্রসেসর রয়েছে।
Dell 15 i3 100U অ্যামাজনে 51,990 টাকায় পাওয়া যাচ্ছে। এটি 8 জিবি র্যাম ও 512 জিবি স্টোরেজের দাম। তবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেবিট বা ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে সর্বোচ্চ 3,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। ফলে ল্যাপটপ কিনতে খরচ হবে 48,990 টাকা।
হেক্সা কোর AMD Ryzen 5 7430U প্রসেসর চালিত MSI Modern 15 ফ্লিপকার্টে 47,990 টাকায় লিস্টেড আছে। MSI ছাড়া 50,000 টাকার মধ্যে Ryzen 5 ল্যাপটপ অন্য কোনও ব্র্যান্ড দিচ্ছে না। Flipkart Axis ও Flipkart SBI ক্রেডিট কার্ডে নো-কস্ট EMI অফার মিলছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹63,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999