ফোনের দাম যে হারে বাড়ছে তাতে Amazon Great Indian Festival Sale-এর আইফোনের অফার লাভজনক হতে পারে।
Photo Credit: Apple
Prime members can get the iPhone 16 for an effective Rs. 72,249
Amazon Great Indian Festival Sale 2026 বিভিন্ন ধরনের স্মার্টফোনের উপর লোভনীয় ডিসকাউন্ট দিচ্ছে। অ্যামাজনের মেগা ফেস্টিভ সেলে মোবাইল ফোন, ট্যাব, ল্যাপটপ, স্মার্টওয়াচ, পাওয়ারব্যাঙ্ক, ও ইয়ারবাডস-সহ নানা বৈদ্যুতিন পণ্যে বিশেষ ডিল পাওয়া যাচ্ছে। Apple এর প্রোডাক্টের মধ্যে iPhone 16 ও iPhone 17e মডেলে বিশেষ অফার দিচ্ছে ই-কমার্স সংস্থাটি। সরাসরি দাম কমানো ছাড়াও ব্যাঙ্ক অফার, কুপন, এক্সচেঞ্জ অফার, ও নো-কস্ট EMI অপশন পাওয়া যাচ্ছে। ফলে আপনি যদি প্রথমবার iPhone কিনতে চান বা পুরনো আইফোন থেকে আপগ্রেডের পরিকল্পনা করেন, তাহলে এটাই উপযুক্ত সময়।
অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালে iPhone 16-এর 128 জিবি ভ্যারিয়েন্ট 76,999 টাকায় পাওয়া যাচ্ছে। ফোনটির এমআরপি ছিল 89,900 টাকা। অর্থাৎ, সেলে 12,901 টাকা সাশ্রয় করা যাবে। প্রাইম সদস্যরা কুপন ব্যবহার করলে ফোনটির কার্যকর দাম 72,249 টাকায় নেমে আসবে। আবার অ্যামাজনের পেমেন্ট অফার আরও টাকা বাঁচাতে পারে।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে 1,250 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়াও, Amazon Pay ব্যালেন্সের মাধ্যমে সর্বোচ্চ 3,849 টাকা ক্যাশব্যাক মিলবে। তবে ফোন অর্ডার দেওয়ার আগে প্রোডাক্ট পেজে থাকা অফারগুলি ভাল করে দেখে নিন। কারণ কার্ড ও পেমেন্টের পদ্ধতির উপর ভিত্তি করে অফার আলাদা হতে পারে।
অন্য দিকে, iPhone 17e এর 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট অ্যামাজনে 71,999 টাকায় লিস্টেড আছে। ফোনটির MRP উল্লেখ আছে 79,900 টাকা। অর্থাৎ, 7,901 টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। ফোনটির সঙ্গে 1,000 টাকা কুপন দিচ্ছে। এটি প্রয়োগ করলে দাম নেমে আসবে 70,999 টাকায়। এই ফোনের ক্ষেত্রেও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্রেডিট কার্ডের করা পেমেন্টে 1,250 টাকা পর্যন্ত ছাড় মিলবে।
Amazon Pay ICICI ক্রেডিট কার্ডে দাম মেটালে পে ব্যালেন্সে 3,599 টাকা পর্যন্ত ক্যাশব্যাক যোগ হবে। এই কার্ডে নো-কস্ট ইএমআই সুবিধাও আছে। ফলে সুদের খরচেও সাশ্রয় করা যাবে। এখন স্মার্টফোনের দাম যে হারে বাড়ছে তাতে এই অফার লাভজনক হতে পারে।
প্রসঙ্গত, Amazon Great Indian Festival 2026-এ Apple Watch Series 11-এর 46 মিমি GPS মডেল 36,499 টাকা দামে পাওয়া যাচ্ছে। স্মার্টঘড়িটির লিস্টেড প্রাইস হল 46,900 টাকা। অর্থাৎ, সরাসরি 10,401 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। অ্যামাজনের প্রোডাক্ট পেজে অতিরিক্ত 500 টাকার কুপন দেওয়া হচ্ছে, যা ব্যবহার করলে কার্যকর দাম 35,999 টাকায় নেমে আসবে। Apple Watch Series 11 প্রচুর হেলথ ট্র্যাকিং ফিচার্স অফার করে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹63,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999