আইফোনের কুড়িতম জন্মদিনে Apple-এর চমক, ক্যামেরাযুক্ত AirPods ও স্পেশাল iPhone আসতে পারে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 17 জুন 2026 17:32 IST
হাইলাইট
  • 2027 সালের জন্য Apple একাধিক উচ্চাভীলাষী পণ্যের উপর কাজ করছে
  • লিস্টে কুড়িতম বার্ষিকী iPhone মডেল ও ক্যামেরাযুক্ত AirPods আছে
  • ডিভাইসগুলি 2027 সালের শেষে লঞ্চ হতে পারে

iPhone X marked the 10th anniversary of Apple's iconic iPhone lineup in 2017

Photo Credit: Apple

সাড়ে তিন ইঞ্চির টাচস্ক্রিন যুক্ত একটি মোবাইল ডিভাইস — 2007 সালে স্টিভ জোবসের হাত থেকে উন্মোচিত সেই যন্ত্রই যে যোগাযোগ ও বিনোদনের জগত চিরতরে পাল্টে দেবে, কে জানত। একুশ শতাব্দীতে iPhone মানেই পাগল আমজনতা। আগামী বছর আইফোনের কুড়িতম বার্ষিকী। একটি নতুন প্রতিবেদনে দাবি করা হচ্ছে, 2027 সালের জন্য Apple একাধিক উচ্চাভীলাষী পণ্যের উপর কাজ করছে। সেই তালিকায় রয়েছে কুড়িতম বার্ষিকী iPhone মডেল, ক্যামেরাযুক্ত AirPods, সেকেন্ড জেনারেশন ফোল্ডেবল iPhone, এবং নতুন AI-কেন্দ্রিক ওয়্যারেবল ডিভাইস। আসন্ন পণ্যগুলো iOS 28 সফটওয়্যারের সঙ্গে সমন্বয় রেখে তৈরি করা হচ্ছে।

ব্লুমবার্গের Mark Gurman জানিয়েছেন, 2027 সাল অ্যাপলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সংস্থা আইফোনের 20তম অ্যানিভার্সারি উপলক্ষে দুই বিশেষ ফোনের উপর কাজ করছে। এদের অভ্যন্তরীণ কোডনাম হল V73 ও V74। ডিভাইস দু'টি এই বছর লঞ্চ হতে চলা iPhone 18 এবং iPhone 18 Pro Max-এর উত্তরসূরী হিসেবে বাজারে আসতে পারে।

উভয় মডেলেই পরবর্তী প্রজন্মের A21 চিপসেট ব্যবহার হতে পারে। এটি 2 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি হবে। কুড়িতম বার্ষিকী হিসেবে আসতে পারে এমন iPhone মডেলগুলো সম্পর্কে খুব বেশি তথ্য এখনও সামনে আসেনি। তবে এই ধরনের স্পেশাল এডিশন ডিভাইস নিয়ে ক্রেতাদের প্রত্যাশা অনেক বেশি থাকে।

2017 সালে আইফোনের দশম বর্ষপূর্তি হিসেবে iPhone X লঞ্চ হয়েছিল। টেক জায়ান্টটি সে বার সর্বপ্রথম তাদের ডিভাইসে Face ID প্রযুক্তি এবং নতুন ডিজাইন ল্যাঙ্গুয়েজ নিয়ে এসেছিল। সেই কারণে এখন থেকেই প্রযুক্তিমহলে প্রত্যাশা বাড়তে শুরু করেছে। মার্ক আরও দাবি করেছেন, Apple একটি নতুন AirPods মডেলের উপর কাজ করছে, যেখানে বিল্ট-ইন ক্যামেরা থাকতে পারে।

শুনলে অবাক হবেন, আপকামিং এয়ারপডের ক্যামেরা প্রচলিত অর্থে ছবি তোলা বা ভিডিও তোলার জন্য ব্যবহার করা হবে না। এটি Apple-এর ভিজ্যুয়াল ইন্টেলিজেন্ট সিস্টেমের জন্য তথ্য সংগ্রহের ইনপুট সিস্টেম হিসেবে কাজ করবে।

Advertisement

রিপোর্ট অনুসারে, ফোন বের না করেই এয়ারপড কানে পরা অবস্থায় আশেপাশের বস্তু বা স্থান সম্পর্কে Siri AI-কে প্রশ্ন করা যাবে। রান্নাঘরে থাকা বিভিন্ন সবজি ও মশলার দিকে তাকিয়ে সিরিকে জিজ্ঞাসা করা যাবে যে, এই উপকরণগুলো দিয়ে কী রান্না করা যায়? তখন সিরি দৃশ্য বিশ্লেষণ করে রেসিপি সাজেন্ট করতে পারবে।

এছাড়াও, Apple এমন স্মার্ট গ্লাস উন্মোচন করতে পারে, যা Meta-এর স্মার্ট চশমার সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করবে। এটি চলতি বছরেই আত্মপ্রকাশ করতে পারে ও এতে উন্নত ক্যামেরা দেখা যাবে। সংস্থা নতুন ক্যাটাগরির AI ডিভাইস নিয়েও পরীক্ষা-নিরীক্ষা করছে, যার মধ্যে ক্যামেরাযুক্ত পেনডেন্ট রয়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.