Iphone Fold

Iphone Fold - ख़बरें

  • Samsung-এর আগে শুরু হয়েছিল কাজ, 10 বছর পর আজ লঞ্চ হবে iPhone Duo
    Apple আজ অবশেষে তাদের প্রথম ফোল্ডেবল ফোন লঞ্চ করতে পারে। পূর্বে জানা গিয়েছিল, ফোল্ডেবল ফোনটিকে iPhone Ultra অথবা iPhone 18 Fod নামে আনা হতে পারে। কিন্তু নতুন রিপোর্ট বলছে, ডিভাইসটি iPhone Duo নামেই লঞ্চ হতে পারে। ফোনের 256 জিবি স্টোরেজ অপশনের দাম 2,000 ডলার (1,90,000 টাকা) থেকে শুরু হতে পারে। এই ফোল্ডেবল ফোনের সর্বোচ্চ স্টোরেজের মূল্য 3,000 ডলারে (প্রায় 2,85,265) পৌঁছে যেতে পারে। 2019 সালে Samsung Galaxy Z Fold বাজারে আসার আগেই Apple-এর কোর টেকনোলজি টিম ভাঁজ করা ফোন নিয়ে গবেষণা শুরু করেছিল। প্রায় 10 বছর ধরে ডেভেলপমেন্ট চলেছে। 2020 সালে এই ফোন তৈরির কাজ দ্রুত এগোয়। কোম্পানির তৎকালীন সিইও টিম কুক এশিয়ার সফর থেকে ফেরার পর ফোল্ডেবল ফোন নিয়ে আরও উৎসাহী হয়ে ওঠেন।
  • আজ Apple-এর মেগা ইভেন্ট, দেখবেন কোথায়? কী কী গ্যাজেট লঞ্চ হচ্ছে জানুন
    আজ গোটা বিশ্বের নজর Apple-এর দিকে। বুধবার, সেপ্টেম্বর 9 "Surprise and Shine" ইভেন্ট আয়োজন করছে সংস্থাটি। সেখানে Apple-এর প্রথম ফোল্ডেবল ফোন, iPhone 18 Pro, ও iPhone 18 Pro Max-সহ একাধিক ডিভাইস লঞ্চ হতে পারে। অনূষ্ঠান ভারতীয় সময় রাত 10:30টায় শুরু হবে। এটি সংস্থার একাধিক চ্যানেলে লাইভস্ট্রিম করার ফলে বাড়ি বসেই দেখতে পারবেন। অ্যাপলের অফিসিয়াল ইউটিউব চ্যানেল, অ্যাপল টিভি, ও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।
  • বুধবার লঞ্চের আগেই Apple Foldable iPhone-এর দাম ও স্পেসিফিকেশন ফাঁস
    ট্রেন্ডফোর্স অনুমান করছে, Apple-এর Foldable iPhone মডেলের দাম 2,099 ডলার (1,98,300 টাকা) থেকে শুরু হতে পারে। বিভিন্ন স্টোরেজ কনফিগারেশন অনুসারে দাম 2,299 ডলার (প্রায় 2,17,200 টাকা) পর্যন্ত যেতে পারে। এমনকি সবচেয়ে দামি ভার্সনের মূল্য 3,000 ডলারের (2,83,500 টাকা) বেশি হতে পারে। ভিতরে ও বাইরে যথাক্রমে 7.8 ইঞ্চি ফোল্ডিং ডিসপ্লে ও 5.5 ইঞ্চি কভার স্ক্রিন থাকার সম্ভাবনা। এটি Apple A20 Pro চিপসেটে রান করবে। ফোল্ডেবল আইফোনে 24 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেখা যেতে পারে। ব্যাক প্যানেলে একজোড়া 48 মেগাপিক্সেল ক্যামেরা দেখা যেতে পারে।
  • iPhone Ultra ভাঙলে মাথায় হাত! শুধু স্ক্রিন বদলাতেই 1 লাখের বেশি খরচ হতে পারে
    ফোল্ডেবল আইফোন বা আইফোন আল্ট্রার ভিতরের স্ক্রিন পাল্টাতে প্রায় 850 গ্রেট ব্রিটেন পাউন্ড খরচ হতে পারে। এটি ভারতীয় মুদ্রায় প্রায় 1,10,000 টাকা। অর্থাৎ, ফোল্ডিং ডিসপ্লে ক্ষতিগ্রস্ত হলে স্ক্রিন মেরামতির খরচেই একটি প্রিমিয়াম ফোন কেনা যাবে। Foldable iPhone মডেলের জন্য যে অত্যাধুনিক হার্ডওয়্যার তৈরি হচ্ছে সেটিই এত বেশি খরচের কারণ বলে মনে করা হচ্ছে। Apple স্টাইলাস পেন্সিল সাপোর্ট দেওয়ার আগের পরিকল্পনা থেকে সরে আসছে বলেও দাবি করা হয়েছে।
  • Apple ফিরছে নয় বছর আগের ফর্মুলায়, iPhone Ultra হাতে পেতে দীর্ঘ অপেক্ষার ইঙ্গিত
    iPhone Ultra হাতে পেতে দেরি হতে পারে। নয়া রিপোর্ট বলছে, লঞ্চ হওয়ার সময় iPhone Ultra-এর সাপ্লাই বা সরবরাহ খুব সীমিত থাকবে। ফলে আনুষ্ঠানিকভাবে ঘোষণার সঙ্গে সঙ্গেই ফোনটি সবার জন্য উপলব্ধ নাও হতে পারে। iPhone 18 Pro ও iPhone 18 Pro Max মডেলের তুলনায় বিক্রি দেরিতে শুরু হতে পারে। নতুন ফোল্ডেবল ডিজাইন ও উন্নত প্রযুক্তির কারণে প্রি-অর্ডার ও সেল শুরু হতে বিলম্ব ঘটতে পারে। Apple চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকে দশ লক্ষ ইউনিট পর্যন্ত আইফোন আল্ট্রা সাপ্লাই দিতে পারবে।
  • আইফোনের কুড়িতম জন্মদিনে Apple-এর চমক, ক্যামেরাযুক্ত AirPods ও স্পেশাল iPhone আসতে পারে
    ব্লুমবার্গের Mark Gurman জানিয়েছেন, 2027 সাল অ্যাপলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সংস্থা আইফোনের 20তম অ্যানিভার্সারি উপলক্ষে দুই বিশেষ ফোনের উপর কাজ করছে। এদের অভ্যন্তরীণ কোডনাম হল V73 ও V74। ডিভাইস দু'টি এই বছর লঞ্চ হতে চলা iPhone 18 এবং iPhone 18 Pro Max-এর উত্তরসূরী হিসেবে বাজারে আসতে পারে। উভয় মডেলেই পরবর্তী প্রজন্মের A21 চিপসেট ব্যবহার হতে পারে। Apple নতুন AirPods মডেলের উপর কাজ করছে, যেখানে বিল্ট-ইন ক্যামেরা থাকতে পারে। এটি প্রচলিত অর্থে ছবি তোলা বা ভিডিও তোলার জন্য ব্যবহার হবে না, বরং Apple-এর ভিজ্যুয়াল ইন্টেলিজেন্ট সিস্টেমের জন্য তথ্য সংগ্রহের ইনপুট সিস্টেম হিসেবে কাজ করবে।
  • Galaxy S26 সিরিজে iPhone-এর ছোঁয়া! Apple-এর মতো স্টাইল আনছে Samsung
    Samsung Galaxy S26+ এর রেন্ডারে কমলা রঙের ভেরিয়েন্ট দেখা গেছে। ছবিতে ফোনটির ফ্রন্ট ও ব্যাক প্যানেলের ডিজাইন প্রকাশ হয়েছে। আসন্ন ডিভাইসটির পিছনের অংশ অনেকটা Galaxy Z Fold 7-এর মতো। উভয় ফোনে দ্বিস্তরীয় ক্যামেরা আইল্যান্ড রয়েছে।
  • iPhone 18 সিরিজ নিয়ে বিশাল আপডেট, অবশেষে যুক্ত হতে পারে 24 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
    iPhone 18, iPhone 18 Pro, iPhone 18 Pro Max, iPhone Air 2-এর সামনে 24 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। Apple-এর প্রথম ফোল্ডেবল আইফোনেও 24 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে। তবে এটি বাইরে থেকে দেখা যাবে না, কারণ ফোনের স্ক্রিনের নিচে বসানো থাকবে।
  • ঐতিহ্য ভাঙছে Apple, এতদিনের iPhone সম্পূর্ণ বদলে যাচ্ছে, সূচনা হবে নতুন যুগের
    অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন 2026 সাল নাগাদ বাজারে আসতে পারে। এটি বুক স্টাইলের ফোল্ডিং ডিজাইন অনুসরণ করবে। অর্থাৎ এতে ডুয়াল স্ক্রিন থাকবে যা একটি কব্জা দিয়ে যুক্ত। অনেকটা বইয়ের মতো দেখতে হবে। ফোনটির পিছনে ডুয়াল ক্যামেরা থাকবে। কভার ডিসপ্লে ও প্রাইমারি স্ক্রিনে একটি করে মোট দু'টি ক্যামেরা মিলবে।
  • iPhone 17-কে টেক্কা দেবে Google Pixel 10 সিরিজ, লঞ্চের 1 সপ্তাহ আগেই দাম ফাঁস
    Google Pixel 10 সিরিজের দাম গত বছরের Pixel 9 লাইনআপের মতো একই বন্ধনীতে থাকবে। সংস্থাটি প্রতিটি মডেলের উপর ব্যাংক ডিসকাউন্ট দিতে পারে।
  • Apple-এর প্রথম Foldable iPhone আসতে পারে 2026 সালের সেপ্টেম্বরে, দাম ফাঁস হল
    অ্যাপলের ফোল্ডেবল আইফোন ভাঁজ করা অবস্থায় 9.2 মিমি পুরু ও খোলা অবস্থায় 4.6 মিমি হতে পারে। ফাঁস হওয়া একটি রিপোর্টে বলা হয়েছে, এতে অ্যালুমিনিয়াম অ্যালয় মিডল ফ্রেম ও ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে।
  • iPhone 17 লঞ্চের আগেই আসছে Google Pixel 10 সিরিজ, সেয়ানে সেয়ানে টক্কর দুই টেক জায়ান্টের
    এই বছরের 'মেড বাই গুগল' ইভেন্টে সমস্ত আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবে Pixel 10 লাইনআপ। Pixel 10, Pixel 10 Pro, Pixel 10 Pro XL, ও Pixel 10 Pro Fold মডেলের চারটি স্মার্টফোন লঞ্চ করতে পারে আমেরিকান সংস্থাটি।

Iphone Fold - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »