Iphone

Iphone - ख़बरें

  • দেশের সেরা 5 ছোট স্মার্টফোনের লিস্ট দেখে নিন, ফিচারে বড় ফোনকেও টেক্কা
    ভারতের বাজারে উপলব্ধ সেরা পাঁচ কম্প্যাক্ট ফোন কোনগুলি জানেন কি? স্ক্রিন 6.3 ইঞ্চির মধ্যে থাকলে তাকে সাধারণত কম্প্যাক্ট ফোন বলা হয়। আকারে ছোট হলেও এই ধরনের ফোনে পারফরম্যান্স, ক্যামেরা, এবং ফিচার্স উচ্চমানের হয়ে থাকে। 59,999 টাকা থেকে শুরু হওয়া Oppo Reno 15 Pro Mini 5G বাজেটের মধ্যে অন্যতম সেরা কম্প্যাক্ট ফোন। এতে 200 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে। Samsung Galaxy S26 একটি 6.3- ইঞ্চি ডাইনামিক এলটিপিও অ্যামোলেড স্ক্রিনের সাথে এসেছে। ফোনটি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরে চলে। 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ ফ্লিপকার্টে 79,999 টাকায় বিক্রি হচ্ছে।
  • দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
    যারা দ্রুত iPhone 18 Pro সিরিজ পেতে চান, তাদের জন্য একাধিক কুইক কমার্স প্ল্যাটফর্ম হোম ডেলিভারি চালু করে দিয়েছে। 10 মিনিটেরও কম সময়ে গ্রাহকের বাড়িতে নতুন আইফোন পৌঁছে যাচ্ছে। iPhone 18 Pro এবং iPhone 18 Pro Max-এর দাম যথাক্রমে 1,64,900 ও 1,79,900 টাকা থেকে শুরু হচ্ছে। ইনস্টামার্ট, জেপ্টো, এবং ব্লিঙ্কিট সর্বোচ্চ 7,000 টাকা ডিসকাউন্ট দিচ্ছে।গ্রাহকরা Axis, ICICI, ও SBI-এর ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে বা EMI-এর মাধ্যমে ওই ছাড় পাবে।
  • 5,000 টাকা দিয়ে iPhone 18 Pro Max কেনার সুযোগ, Vi দিচ্ছে বিশেষ অফার
    ভি জানিয়েছে, তাদের রিটেল স্টোরের মাধ্যমে গ্রাহকরা বিক্রির প্রথম দিনেই লেটেস্ট iPhone 18 Pro সিরিজ কেনার সুযোগ পাবে। আপনি যদি iPhone 18 Pro বা iPhone 18 Pro Max নিতে চান, তাহলে নিকটবর্তী Vi স্টোরে 5,000 টাকা জমা দিলেই ফোন বুকিং করতে পারবেন। তারপর দোকানে বাকি টাকা মিটিয়ে ফোন পকেটস্থ করা যাবে। ফলে ফোন কেনার জন্য গ্রাহকদের দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হবে না। Vi-এর তরফে অফারটি মুম্বই এবং দিল্লির iPlanet স্টোরেও পাওয়া যাবে।
  • WhatsApp অ্যাপে একসঙ্গে তিনটি আলাদা অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা আসছে
    আইফোনে একসঙ্গে তিনটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করার সুবিধা আসতে চলেছে। সংস্থা বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। কিন্তু রিপোর্টে বলছে, iPhone ব্যবহারকারীরা অ্যাপে তিনটি আলাদা নম্বরে অ্যাকাউন্ট চালাতে পারবে এবং তিনটি অ্যাকাউন্টের মধ্যে সহজেই সুইচ করার সুবিধা পাবে। প্রতিটি অ্যাকাউন্টের চ্যাট হিস্ট্রি, নোটিফিকেশন, প্রাইভেসি সেটিং, ব্যাকআপ, ও মিডিয়া আলাদাভাবে সংরক্ষিত থাকবে।
  • iPhone 18 Pro ও Pro Max পেতে অপেক্ষা বাড়ল, সেপ্টেম্বরে মিলবে না?
    Apple ঘোষণা করেছিল, সেপ্টেম্বর 18 থেকে iPhone 18 Pro ও iPhone 18 Pro Max-এর বিক্রি শুরু হবে। তবে যারা এখনও অগ্রিম অর্ডার করেননি, তাদের ফোন হাতে পাওয়ার জন্য অপেক্ষা বাড়তে পারে। বর্তমানে Apple ইন্ডিয়ার অনলাইন স্টোরে iPhone 18 Pro-এর সব কালার ও স্টোরেজ অপশনের ডেলিভারির সম্ভাব্য সময় সেপ্টেম্বর 29 থেকে অক্টোবর 6 তারিখের মধ্যে দেখাচ্ছে। অন্য দিকে, iPhone 18 Pro Max-এর ক্ষেত্রে অক্টোবর 6 থেকে অক্টোবর 11 তারিখের মধ্যে ডেলিভারি টাইমলাইন দেখা যাচ্ছে।
  • ভাল ছবি তোলার ফোন অনেক, ভিডিও রেকর্ডে এগিয়ে কে? দেখুন সেরা 5 ফোন
    পেশাদার মানের ভিডিও রেকর্ডে iPhone 17 Pro Max-এর-এর জুড়ি মেলা ভার। সেই কারণে এই ফোন প্রায় সমস্ত কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগারদের হাতে থাকতে দেখা যায়। এতে 48 মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা, 4x অপটিক্যাম জুমের সঙ্গে 48 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স, এবং 48 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে। ফোনটি ডলবি ভিশনের সঙ্গে 120fps-এ 4K ভিডিও রেকর্ড করতে পারে। Oppo Find X9 Ultra-র ব্যাক ক্যামেরা 30fps-এ 8K এবং 120fps-এ 4K Dolby Vision HDR ভিডিও শুট করতে সক্ষম। এটি O-Log2 রেকর্ডিং, ACES কালার উইন্ডো, ও রিয়েল টাইম 3D LUT প্রিভিউ সাপোর্ট করে। Vivo X300 Ultra মডেলে 30fps-এ 80K, 4K 120fps 10-বিট লগ ভিডিও, মাল্টি-ফোকাল 4K 120fps Dolby Vision ভিডিও, ও মাল্টি-ফোকাল 4K মাস্টার কালার ভিডিও রেকর্ড করা যায়।
  • iPhone 17 Pro Max হাফ দামে কিনুন! স্টক শেষ হওয়ার আগে বাম্পার অফার
    iPhone 18 Pro সিরিজের বিক্রি শুরু হওয়ার আগে এখন iPhone 17 Pro লাইনআপ প্রায় অর্ধেক দামে কেনার সুযোগ চলে এসেছে। Croma বিশেষ অফার চালু করেছে, যেখানে iPhone 17 Pro-এর দাম 69,990 টাকায় নেমে এসেছে। iPhone 17 Pro Max কেনা যাচ্ছে 74,990 টাকায়। গত বছর সেপ্টেম্বরে লঞ্চের সময় ফোন দুটির দাম ছিল যথাক্রমে 1,34,900 টাকা এবং 1,49,900 টাকা। একাধিক অফার ও সুবিধা একসঙ্গে নিলে তবেই হাফ দামে কেনার সুযোগ।
  • Smartphone Tips: ফোন গরম হওয়ার 5 কারণ ও সমাধান জেনে রাখুন
    শুধুমাত্র গরম আবহাওয়া বা তাপমাত্রার কারণে ফোন গরম হচ্ছে বলে এড়িয়ে যাওয়া উচিৎ নয়। দীর্ঘক্ষণ গেম খেলা, বেশি সময় ক্যামেরা ব্যবহার, অতিরিক্ত ব্রাইটনেস, ব্যাক গ্রাউন্ডে একাধিক অ্যাপ চালু থাকা, ও স্মার্টফোন চার্জে বসিয়ে ব্যবহার করার মতো নানা কারণে ডিভাইসের অভ্যন্তরীণ তাপমাত্রা বেড়ে যেতে পারে। তাই স্মার্টফোন নির্মাতারা ফোনের তাপ নিয়ন্ত্রণে রাখতে সেটিংসে পরিবর্তন ও ব্যবহারে বদল আনার পরামর্শ দিচ্ছে। ফোন ওভারহিট হতে শুরু করলে কী করবেন, তা জেনে নিন।
  • Apple কেন iPhone 18 লঞ্চ করলো না? আসল কারণ জানলে অবাক হবেন
    Apple সেপ্টেম্বরে সাধারণত প্রো মডেলের সঙ্গে একটি স্ট্যান্ডার্ড আইফোন উন্মোচন করে। সেটাই মধ্যবিত্তের আইফোন ব্যবহারের শখ মেটায়। কিন্তু এবার তেমনটা হতে দেখা যায়নি। সংস্থা iPhone 18 Pro, iPhone 18 Pro Max, ও iPhone Duo ফোল্ডেবল প্রকাশ করেছে। কিন্তু স্ট্যান্ডার্ড iPhone 18 আসেনি। ফোনটির লঞ্চ কি পিছিয়ে গিয়েছে নাকি বাজারে আসবেই না, এই বিষয়ে জেনে নিন আজকের প্রতিবেদনে।
  • iPhone 18 Pro Max নাকি Samsung Galaxy S26 Ultra, কোন ফোন কিনলে লাভ বেশি ?
    iPhone 18 Pro Max ও Samsung Galaxy S26 Ultra উভয়ই এমন ক্রেতাদের জন্য তৈরি করা হয়েছে, যারা ফিচার্সের সঙ্গে আপোস করতে চান না। এই ফোন দুটি বাজারে একে অপরের প্রতিদ্বন্দ্বী। iPhone 18 Pro Max হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয়, উন্নত ভিডিও রেকর্ডিং, ও পারফরম্যান্সের উপর বেশি গুরুত্ব দিয়েছে। অন্য দিকে, Samsung Galaxy S26 Ultra মডেলে হাই-রেজোলিউশন ডিসপ্লে, স্টাইলাস পেন, বহুমুখী জুম ক্যামেরা, ও আরও দ্রুত চার্জিংয়ের সুবিধা আছে। এই প্রতিবেদনে ফোন দুটির স্পেসিফিকেশন ও দামের তুলনা রইল।
  • iPhone Duo vs Pixel 11 Pro Fold vs Samsung Galaxy Z Fold 8: সেরা ফোন কোনটা?
    iPhone Duo ভারতের প্রিমিয়াম ফোল্ডিং স্মার্টফোন মার্কেটে Google Pixel 11 Pro Fold এবং Samsung Galaxy Z Fold 8-এর সঙ্গে প্রতিযোগিতা করবে। দাম ছাড়াও ক্যামেরা, ডিসপ্লে, প্রসেসর, ব্যাটারি, ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশনের দিক থেকে তিন ফোনের মধ্যে কী কী পার্থক্য রয়েছে, তা প্রতিবেদনে বিস্তারিত আকারে তুলে ধরা হল।
  • iPhone 18 Pro ও iPhone 17 Pro-এর মধ্যে পার্থক্য জেনে নিন, 30 হাজার টাকা বেশি দিয়ে কতটা লাভ
    নতুন iPhone 18 Pro মডেলকে শুধুমাত্র নিয়মমাফিক আপগ্রেড বললে ভুল হবে। এতে গত বছরের iPhone 17 Pro-এর তুলনায় একাধিক আপগ্রেড যুক্ত করা হয়েছে। যেমন, ভ্যারিয়েবল ক্যামেরা অ্যাপারচার, উন্নত কুলিং সিস্টেম, আরও পাওয়ারফুল প্রসেসর, বেশি ব্যাটারি ব্যাকআপ, ও সক্ষম মডেম। iPhone 18 Pro-এর বেস 256 জিবি স্টোরেজের দাম 1,64,900 টাকা। গত বছর iPhone 17 Pro-এর-এর স্টার্টিং প্রাইস ছিল 1,34,900 টাকা। 30,000 টাকা অতিরিক্ত খরচ করে কী কী পাচ্ছেন, তা বিস্তারিত জেনে নিন।
  • iPhone Duo: লঞ্চ হল Apple-এর প্রথম ভাঁজ করা আইফোন, জেনে নিন দাম ও ফিচার্স
    Apple-এর প্রথম ফোল্ডেবল স্মার্টফোন iPhone Duo ভারতে 2,99,999 টাকায় লঞ্চ হয়েছে। এটি বেস 256 জিবি স্টোরেজের দাম। ফোনের ভাঁজ খুললে 7.6 ইঞ্চি ফোল্ডেবল ডিসপ্লে পাওয়া যাবে। ভাঁজ করা অবস্থায় সাধারণ স্মার্টফোনের মতো ব্যবহারের জন্য বাইরে 5.4 ইঞ্চির কভার ডিসপ্লে আছে। এতে নতুন A20 Pro চিপ, 48 মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা, ওয়্যারলেস চার্জিং সাপোর্ট, এবং উন্নত কানেক্টিভিটির জন্য C2 মোডেম আছে।
  • Apple বাজার কাঁপিয়ে iPhone 18 Pro ও iPhone 18 Pro Max লঞ্চ করল, ক্যামেরা থেকে প্রসেসরে চমকের ছড়াছড়ি
    ভারতে iPhone 18 Pro-র বেস 256 জিবি স্টোরেজের দাম 1,64,900 টাকা রাখা হয়েছে। একই স্টোরেজের iPhone 18 Pro Max কিনতে 1,79,900 টাকা খরচ হবে।দুই ফোনেই নতুন A20 Pro চিপসেট ব্যবহার হয়েছে, যা iPhone 17 Pro সিরিজে ব্যবহৃত A19 Pro প্রসেসরের তুলনায় আরও 40 শতাংশ দ্রুত জিপিইউ পারফরম্যান্স এবং দ্বিগুণ AI প্রসেসিং ক্ষমতা অফার করবে। উভয় ফোনের পিছনে তিনটি 48 মেগাপিক্সেল ক্যামেরা ও 16 16 মেগাপিক্সেল সেন্টার স্টেজ সেলফি ক্যামেরা আছে।
  • Samsung-এর আগে শুরু হয়েছিল কাজ, 10 বছর পর আজ লঞ্চ হবে iPhone Duo
    Apple আজ অবশেষে তাদের প্রথম ফোল্ডেবল ফোন লঞ্চ করতে পারে। পূর্বে জানা গিয়েছিল, ফোল্ডেবল ফোনটিকে iPhone Ultra অথবা iPhone 18 Fod নামে আনা হতে পারে। কিন্তু নতুন রিপোর্ট বলছে, ডিভাইসটি iPhone Duo নামেই লঞ্চ হতে পারে। ফোনের 256 জিবি স্টোরেজ অপশনের দাম 2,000 ডলার (1,90,000 টাকা) থেকে শুরু হতে পারে। এই ফোল্ডেবল ফোনের সর্বোচ্চ স্টোরেজের মূল্য 3,000 ডলারে (প্রায় 2,85,265) পৌঁছে যেতে পারে। 2019 সালে Samsung Galaxy Z Fold বাজারে আসার আগেই Apple-এর কোর টেকনোলজি টিম ভাঁজ করা ফোন নিয়ে গবেষণা শুরু করেছিল। প্রায় 10 বছর ধরে ডেভেলপমেন্ট চলেছে। 2020 সালে এই ফোন তৈরির কাজ দ্রুত এগোয়। কোম্পানির তৎকালীন সিইও টিম কুক এশিয়ার সফর থেকে ফেরার পর ফোল্ডেবল ফোন নিয়ে আরও উৎসাহী হয়ে ওঠেন।

Iphone - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »