iPhone 18 সিরিজ কবে বাজারে আসছে? ফাঁস Apple-এর মেগা লঞ্চ ইভেন্টের তারিখ

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 24 অগাস্ট 2026 13:56 IST
হাইলাইট
  • iPhone 18 Pro সিরিজ সেপ্টেম্বর 9 লঞ্চ হতে পারে
  • Apple তাদের প্রথম ফোল্ডেবল আইফোন মডেল আনতে পারে
  • iPhone 18 Pro ও 18 Pro Max-এর ডিসপ্লে ও ক্যামেরায় বড় আপগ্রেড আসবে

Apple launched iPhone 17 Series on September 9, 2025

প্রতি বছর সেপ্টেম্বর মাসের জন্য চাতক পাখির মতো অপেক্ষা করে থাকেন অ্যাপলপ্রেমীরা। কারণ এই সময় নতুন আইফোন-সহ কোম্পানির একাধিক হার্ডওয়্যার প্রোডাক্ট লঞ্চ হয়। আগামী মাসে iPhone 18 Pro এবং iPhone 18 Pro Max-এর আগমন নিশ্চিত। একইসঙ্গে, কোম্পানির প্রথম ফোল্ডেবল ফোন আত্মপ্রকাশ করতে পারে। এছাড়াও, Apple Watch Series 12 ও Apple Watch Ultra 4 রিলিজ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে Apple এখনও ঘোষণা না করলেও, ইতিমধ্যেই আইফোনের লঞ্চ অনুষ্ঠানের তারিখ ফাঁস হয়ে গিয়েছে। আরও শোনা যাচ্ছে, চলতি সপ্তাহে আনুষ্ঠানিকভাবে দিনক্ষণ প্রকাশ করতে পারে সংস্থা।

iPhone 18 Pro সিরিজ সেপ্টেম্বর 9 লঞ্চ হতে পারে

ফোর্বসের ডেভিড ফেলান অ্যাপলের আগের আইফোন লঞ্চের প্যাটার্ন বিশ্লেষণ করে একটি সম্ভাব্য তারিখের কথা জানিয়েছেন। তাঁর দাবি, সেপ্টেম্বর 9 (বুধবার) নতুন আইফোন লঞ্চ হতে পারে। অগ্রিম অর্ডার কবে শুরু হবে এবং বাজারে কখন সেল চালু হবে, সেই বিষয়েও ধারণা পাওয়া গিয়েছে।

iPhone 18 Pro সিরিজের প্রি-অর্ডার সেপ্টেম্বর 12 শুরু হতে পারে। আর সেপ্টেম্বর 18 থেকে ফোনগুলি ক্রেতাদের জন্য উপলব্ধ হওয়ার সম্ভাবনা। মার্কিন টেক জায়ান্টটি চলতি সপ্তাহেই লঞ্চের দিনক্ষণ ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে।

আইফোন 18 প্রো এবং আইফোন 18 প্রো ম্যাক্স-এর ডিসপ্লে ও ক্যামেরা ডিপার্টমেন্টে বড় পরিবর্তন আসতে পারে। রিপোর্ট বলছে, ফেস আইডি-র কিছু কম্পোনেন্ট ডিসপ্লের নিচে রাখার কাজ চলছে। যদি খবর সত্যি হয়, তাহলে আইফোনের সামনের দিকে জায়গা আরও বেশি পাওয়া যাবে। ডাইনামিক আইল্যান্ডের আকারও ছোট হতে পারে।

iPhone 18 Pro Max-এর অন্যতম বড় আপগ্রেড হবে ভ্যারিয়েবল অ্যাপারচার প্রযুক্তি। এর মাধ্যমে ক্যামেরা লেন্সে আলো কতটা প্রবেশ করবে, তা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। ফিচারটি iPhone 18 Pro মডেলেও থাকবে কিনা, তা বলা সম্ভব হচ্ছে না। তবে উভয় ফোনে Apple A20 প্রসেসর ব্যবহার করা হতে পারে। প্রো ম্যাক্স মডেলে আরও বড় ব্যাটারি দেখা যেতে পারে।

Advertisement

iPhone Ultra নামে জল্পনায় থাকা Apple-এর প্রথম ফোল্ডেবল আইফোনের দাম 2,000 মার্কিন ডলার হতে পারে। অর্থাৎ, ভারতীয় মুদ্রায় প্রায় 1.91 লাখ টাকা। প্রিমিয়াম ডিভাইস হওয়া সত্ত্বেও এতে দুটি গুরুত্বপূর্ণ ফিচার বাদ পড়তে পারে। প্রথমত, এটি আলাদা টেলিফটো ক্যামেরা অফার নাও করতে পারে।

দ্বিতীয়ত, ডিভাইসটিতে ফেস আইডি-র পরিবর্তে টাচ আইডি থাকতে পারে। ফোল্ডেবল ডিজাইনের জন্য ভিতরে প্রয়োজনীয় যন্ত্রাংশ বসানোর জন্য জায়গার অভাবের কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে এগুলির সবটাই জল্পনা এবং লিকের উপর ভিত্তি করে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. র‍্যামের দাম আগুন, ফের নতুন করে মূল্য বাড়াল Vivo ও Redmi, কত টাকার ধাক্কা
  2. iPhone 18 সিরিজ কবে বাজারে আসছে? ফাঁস Apple-এর মেগা লঞ্চ ইভেন্টের তারিখ
  3. Lava Virat V1 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল ভারতে
  4. 10,000mAh ব্যাটারির Redmi Note 17 Pro Max পুজোর আগেই ভারতে আসছে, লঞ্চের তারিখ ফাঁস
  5. 8,100mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার নতুন ফোন লঞ্চ করল Vivo
  6. iQOO 16: আইকুর নতুন ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ হতে পারে সেপ্টেম্বরে, ফিচার্স নজর কাড়বে
  7. ফ্রিজের কুলিং হঠাৎ বন্ধ হয়ে যায় কেন? আবার নিজে থেকেই চালু হয় কীভাবে
  8. ফের 5,000 টাকা দাম বাড়াল Samsung, পুজোর আগে ফোন সস্তায় পাওয়া নিয়ে সংশয়
  9. সবচেয়ে স্লিম 3D কার্ভড ডিসপ্লে-সহ লঞ্চ হবে Vivo T5 5G, প্রথম টিজার প্রকাশ্যে
  10. আগস্ট 21-এর নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, ফ্রি স্কিন ও রিওয়ার্ডের সুযোগ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.