Surprise and Shine ইভেন্টে Apple-এর ফোল্ডেবল ফোন, iPhone 18 Pro, ও iPhone 18 Pro Max-সহ একাধিক ডিভাইস আসতে পারে।
Photo Credit: Apple
Apple may launch its first foldable iPhone today
আজ গোটা বিশ্বের নজর Apple-এর দিকে। বুধবার, সেপ্টেম্বর 9 বছরের সবচেয়ে বড় লঞ্চ ইভেন্ট "Surprise and Shine" আয়োজন করছে মার্কিন সংস্থাটি। এটি এখনও পর্যন্ত কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ লঞ্চ ইভেন্ট বললেও অত্যুক্তি করা হবে না। কারণ দীর্ঘ অপেক্ষার পর আজই Apple-এর প্রথম ফোল্ডেবল iPhone আত্মপ্রকাশ করতে পারে। এছাড়াও, iPhone 18 Pro ও iPhone 18 Pro Max লঞ্চ হবে। বিগত কয়েক সপ্তাহ ধরে আরও বেশ কিছু নতুন পণ্য প্রকাশের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। যার মধ্যে রয়েছে Apple Watch Series 12 এবং AirPods 5। Apple-এর সদ্য নিযুক্ত CEO জন টার্নাস মঞ্চে উঠে নতুন ডিভাইসগুলি উন্মোচন করবেন।
অ্যাপলের "সারপ্রাইজ এন্ড শাইন" আজ ভারতীয় সময় রাত 10:30টায় শুরু হবে। ইভেন্টটি সংস্থার একাধিক চ্যানেলে লাইভস্ট্রিম করার ফলে বাড়ি বসেই দেখতে পারবেন। অ্যাপলের অফিসিয়াল ইউটিউব চ্যানেল, অ্যাপল টিভি, ও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। আপনি নিচের লিঙ্কে ক্লিক করেও ইভেন্ট দেখতে পাবেন।
বিভিন্ন প্রতিবেদন ও ফাঁস হওয়া তথ্য অনুসারে, Apple আজ তিনটি নতুন স্মার্টফোন, দুটি স্মার্টওয়াচ, একটি AirPods মডেল, ও আরও কয়েকটি হোম ডিভাইস লঞ্চ করতে পারে। তবে ইভেন্টের মূল আকর্ষণ হতে চলেছে সংস্থার প্রথম বইয়ের মতো ভাঁজ করা ফোন। এর নাম iPhone Ultra বা iPhone Duo হতে পারে বলে জল্পনা শোনা যাচ্ছে।
ফোল্ডেবল আইফোনের ব্যাক প্যানেলে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকতে পারে। এটি 48 মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা ও 48 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স নিয়ে গঠিত হওয়ার সম্ভাবনা। ফোনে ডিজাইনের দিক থেকে Xiaomi 18 Fold বা Samsung Galaxy Z Fold 8-এর মতো ওয়াইড ফোল্ডেবল আকার থাকতে পারে। ফলে নোটবুক বা পাসপোর্টের মতো দেখতে লাগবে।
iPhone Ultra, iPhone 18 Pro, এবং iPhone 18 Pro Max তিনটি মডেলেই Apple A20 Pro চিপসেট থাকবে। ফোল্ডেবল ছাড়া অন্য দুই ফোনে iPhone 17 সিরিজের মতো আয়তাকার ক্যামেরা মডিউল রাখা হবে। দুই ডিভাইসের সবচেয়ে বড় আপগ্রেড হতে পারে ভ্যারিয়েবল ক্যামেরা অ্যাপারচার প্রযুক্তি। এর মাধ্যমে ক্যামেরা লেন্সে আলো কতটা প্রবেশ করবে, তা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
আজকের ইভেন্টে স্মার্টফোনের পাশাপাশি তিনটি ওয়্যারেবল ডিভাইস লঞ্চ হতে পারে — Apple Watch Series 12, Apple Watch Ultra 4, ও AirPods 5। সংস্থা স্মার্টওয়াচগুলিতে নতুন হেলথ ট্র্যাকিং ফিচার যুক্ত করতে পারে। এছাড়াও, HomePod Touch, HomePad Mini 2, ও নেক্সট-জেনারেশন Apple TV 4K আসতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Naughty Dog Confirms Two New The Last of Us Games, Says Will Fully Reveal Intergalactic in 2027