Apple-এর প্রথম ফোল্ডেবল আইফোনের খামতি মেটাতে আসছে iPhone Duo 2

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 23 অক্টোবর 2026 20:51 IST
হাইলাইট
  • iPhone Duo 2 ফেস আইডি প্রযুক্তির সঙ্গে আসতে পারে
  • পরবর্তী ফোল্ডেবল আইফোনে টেলিফটো ক্যামেরা যুক্ত হতে পারে
  • Apple ভবিষ্যতের ফোল্ডেবল আইফোনে আরও বড় ডিসপ্লে দিতে পারে

iPhone Duo does not have any telephoto camera

Photo Credit: Apple

iPhone Duo-এর ডেলিভারি আজ থেকে শুরু হয়েছে। Apple অপেক্ষার অবসান ঘটিয়ে তাদের প্রথম ফোল্ডিং ফোন গ্রাহকদের হাতে তুলে দিয়েছে। খবর শোনা যাচ্ছে, মার্কিন টেক জায়ান্টটি ফোল্ডেবল স্মার্টফোনের পরবর্তী সংস্করণের উপর কাজ শুরু করেছে। রিপোর্ট অনুসারে, Apple তাদের দ্বিতীয় ফোল্ডেবল ফোনের প্রোটোটাইপ বা নমুনা মডেল নিয়ে অভ্যন্তরীণ স্তরে পরীক্ষা-নিরীক্ষা করছে। যদিও সংস্থা বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেনি। iPhone Duo এখনও পর্যন্ত ব্র্যান্ডের ইতিহাসে সবচেয়ে দামি স্মার্টফোন। 256 জিবি স্টোরেজের বেস ভ্যারিয়েন্ট কিনতেই 2,99,999 টাকা খরচ। টপ মডেলের দাম একটি চার চাকা গাড়ির থেকেও বেশি।

iPhone Duo 2 একগুচ্ছ আপগ্রেডের সঙ্গে আসতে পারে

ব্লুমবার্গের সাংবাদিক মার্ক গুরম্যান তাঁর পাওয়ার অন পডকাস্টে iPhone Duo 2 সম্পর্কে জানিয়েছে। এই ফোনের বাইরের কভার ডিসপ্লের মধ্যে ফেস আইডি প্রযুক্তি থাকবে বলে দাবি করা হয়েছে। ফলে বর্তমান মডেলের সাইড বাটনে থাকা টাচ আইডি সেন্সরের পরিবর্তে মুখের সাহায্যে ফোন আনলক করা যাবে।

Advertisement

ফেস আইডি যুক্ত করার জন্য স্মার্টফোন পাতলা হওয়া প্রয়োজন। ফিচারটির জন্য প্রয়োজনীয় ডট প্রোজেক্টর এবং ইনফ্রারেড ক্যামেরার মতো কম্পোনেন্টের আকার ছোট করা সম্ভব হয়নি। তাই আইফোন ডুও শুধুমাত্র টাচ আইডি পেয়েছে। অ্যাপল পরবর্তী ভাঁজযোগ্য আইফোনে অ্যাকশন বাটনও দিতে পারে।

Apple ক্যামেরা ডিপার্টমেন্টেও বড় পরিবর্তন আনতে পারে। iPhone Duo মডেলে ডুয়াল ফিউশন রিয়ার ক্যামেরা সিস্টেম দেওয়া হয়েছে। এটি 48 মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল মেইন ক্যামেরা ও 48 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা নিয়ে গঠিত। তবে ভবিষ্যতের ফোল্ডেবল আইফোনে টেলিফটো ক্যামেরা যুক্ত হতে পারে।

ডেডিকেটেড টেলিফটো ক্যামেরার অনুপস্থিতি বর্তমান ফোল্ডিং আইফোনের অন্যতম নেতিবাচক দিক। রিপোর্ট অনুযায়ী, নেক্সট জেনারেশন iPhone Duo মডেলে আরও বড় ফোল্ডেবল ডিসপ্লে দেওয়ার কথা ভাবছে সংস্থা। বর্তমান আইফোন ডুও 7.6 ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ওলেড ইন্টার্নাল ডিসপ্লে পেয়েছে।

Advertisement

পরবর্তী প্রজন্মের মডেলগুলোতে 8.5 ইঞ্চি থেকে 9 ইঞ্চি ডিসপ্লে থাকবে বলে মনে করা হচ্ছে। তবে এত আপগ্রেড একসঙ্গে iPhone Duo 2-তে নাও আসতে পারে। পরের প্রজন্মের মডেলগুলোতে ধাপে ধাপে যোগ করা হতে পারে।

প্রসঙ্গত, ভারতে iPhone Duo-র 512 জিবি ও 1 টিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 3,24,999 টাকা ও 3,74,999 টাকা। 2 টিবি স্টোরেজের মূল্য 4,49,900 টাকা। অধিকাংশ ব্যাঙ্ক 12 মাসের নো-কস্ট ইএমআই অফার দিচ্ছে। American Express, ICICI, ও Axis ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে 7,000 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক মিলবে। আনুষ্ঠানিকভাবে লঞ্চের প্রায় দেড় মাসের মাথায় সেল শুরু হয়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iPhone 18 এই বছর বাজারে না আসার কারণ প্রকাশ্যে, নেপথ্যে Samsung?
  2. 2027 সালের শুরুতে তিন দুর্ধর্ষ ফোন ভারতে আনছে Xiaomi, দাম কত হবে
  3. দোকানে UPI-এর QR কোড ও সাউন্ডবক্স বসালে 1,000 টাকার উপর ভর্তুকি, নতুন স্কিম আনছে সরকার
  4. স্মার্টফোনে ক্যামেরায় বিপ্লব ঘটাবে নতুন প্রযুক্তি, দিশা দেখাচ্ছে ইজরায়েলের স্টার্টআপ
  5. চাপের মুখে Nvidia থেকে ইস্তাফা দিলেন জেনসেন হুয়াং, নতুন CEO Apple কর্তা?
  6. বিশ্বজুড়ে অচল Microsoft-এর পরিষেবা, ভোগান্তিতে লাখ লাখ ব্যবহারকারী
  7. iQOO 16R ফোনের ভারতে আসা নিশ্চিত, 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  8. দীপাবলিতেও মুখ থুবড়ে পড়ল স্মার্টফোন বিক্রি, মন্দার বাজারেও মুচকি হাসি অ্যাপলের
  9. Vivo X500 সিরিজ নভেম্বর 26 ভারতে লঞ্চ হচ্ছে, ক্যামেরায় বাজার কাঁপাবে
  10. Google বানাচ্ছে Hydrogen AI মডেল, গতি ও দক্ষতায় চ্যাটজিপিটিকে টেক্কা?
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.