Apple তাদের দ্বিতীয় ফোল্ডেবল ফোনের প্রোটোটাইপ মডেল নিয়ে অভ্যন্তরীণ স্তরে টেস্টিং শুরু করছে।
Photo Credit: Apple
iPhone Duo does not have any telephoto camera
iPhone Duo-এর ডেলিভারি আজ থেকে শুরু হয়েছে। Apple অপেক্ষার অবসান ঘটিয়ে তাদের প্রথম ফোল্ডিং ফোন গ্রাহকদের হাতে তুলে দিয়েছে। খবর শোনা যাচ্ছে, মার্কিন টেক জায়ান্টটি ফোল্ডেবল স্মার্টফোনের পরবর্তী সংস্করণের উপর কাজ শুরু করেছে। রিপোর্ট অনুসারে, Apple তাদের দ্বিতীয় ফোল্ডেবল ফোনের প্রোটোটাইপ বা নমুনা মডেল নিয়ে অভ্যন্তরীণ স্তরে পরীক্ষা-নিরীক্ষা করছে। যদিও সংস্থা বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেনি। iPhone Duo এখনও পর্যন্ত ব্র্যান্ডের ইতিহাসে সবচেয়ে দামি স্মার্টফোন। 256 জিবি স্টোরেজের বেস ভ্যারিয়েন্ট কিনতেই 2,99,999 টাকা খরচ। টপ মডেলের দাম একটি চার চাকা গাড়ির থেকেও বেশি।
ব্লুমবার্গের সাংবাদিক মার্ক গুরম্যান তাঁর পাওয়ার অন পডকাস্টে iPhone Duo 2 সম্পর্কে জানিয়েছে। এই ফোনের বাইরের কভার ডিসপ্লের মধ্যে ফেস আইডি প্রযুক্তি থাকবে বলে দাবি করা হয়েছে। ফলে বর্তমান মডেলের সাইড বাটনে থাকা টাচ আইডি সেন্সরের পরিবর্তে মুখের সাহায্যে ফোন আনলক করা যাবে।
ফেস আইডি যুক্ত করার জন্য স্মার্টফোন পাতলা হওয়া প্রয়োজন। ফিচারটির জন্য প্রয়োজনীয় ডট প্রোজেক্টর এবং ইনফ্রারেড ক্যামেরার মতো কম্পোনেন্টের আকার ছোট করা সম্ভব হয়নি। তাই আইফোন ডুও শুধুমাত্র টাচ আইডি পেয়েছে। অ্যাপল পরবর্তী ভাঁজযোগ্য আইফোনে অ্যাকশন বাটনও দিতে পারে।
Apple ক্যামেরা ডিপার্টমেন্টেও বড় পরিবর্তন আনতে পারে। iPhone Duo মডেলে ডুয়াল ফিউশন রিয়ার ক্যামেরা সিস্টেম দেওয়া হয়েছে। এটি 48 মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল মেইন ক্যামেরা ও 48 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা নিয়ে গঠিত। তবে ভবিষ্যতের ফোল্ডেবল আইফোনে টেলিফটো ক্যামেরা যুক্ত হতে পারে।
ডেডিকেটেড টেলিফটো ক্যামেরার অনুপস্থিতি বর্তমান ফোল্ডিং আইফোনের অন্যতম নেতিবাচক দিক। রিপোর্ট অনুযায়ী, নেক্সট জেনারেশন iPhone Duo মডেলে আরও বড় ফোল্ডেবল ডিসপ্লে দেওয়ার কথা ভাবছে সংস্থা। বর্তমান আইফোন ডুও 7.6 ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ওলেড ইন্টার্নাল ডিসপ্লে পেয়েছে।
পরবর্তী প্রজন্মের মডেলগুলোতে 8.5 ইঞ্চি থেকে 9 ইঞ্চি ডিসপ্লে থাকবে বলে মনে করা হচ্ছে। তবে এত আপগ্রেড একসঙ্গে iPhone Duo 2-তে নাও আসতে পারে। পরের প্রজন্মের মডেলগুলোতে ধাপে ধাপে যোগ করা হতে পারে।
প্রসঙ্গত, ভারতে iPhone Duo-র 512 জিবি ও 1 টিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 3,24,999 টাকা ও 3,74,999 টাকা। 2 টিবি স্টোরেজের মূল্য 4,49,900 টাকা। অধিকাংশ ব্যাঙ্ক 12 মাসের নো-কস্ট ইএমআই অফার দিচ্ছে। American Express, ICICI, ও Axis ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে 7,000 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক মিলবে। আনুষ্ঠানিকভাবে লঞ্চের প্রায় দেড় মাসের মাথায় সেল শুরু হয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹58,949
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Xiaomi 18 Pro, Redmi Note 17 Aura India Launch Tipped for January 2027; Xiaomi 18T Could Arrive Later