সফটওয়্যার আপডেটে ধারালো হল Asus ZenFone 6 এর ক্যামেরা

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 10 জুন 2019 16:40 IST
হাইলাইট
  • সম্প্রতি লঞ্চ হয়েছে Asus এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন ZenFone 6
  • ভারতে Asus 6Z নামে এই ফোন লঞ্চ হবে
  • 19 জুন লঞ্চ হবে Asus 6z

Asus 6z ফোনে থাকছে Snapdragon 855 চিপসেট

OnePlus 7 এর সাথে প্রতিযোগীতায় সম্প্রতি লঞ্চ হয়েছে Asus এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন ZenFone 6। বেজেল লেস ডিসপ্লে, ফ্লিপ ক্যামেরা সহ সম্প্রতি ভ্যালেন্সিয়ায় এই ফোন লঞ্চ করেছে Asus। এখনও ভারতে লঞ্চ না হলেও বিশ্বব্যাপী এই ফোন বিক্রি শুরু হয়ে গিয়েছে। এই ফোনের ফ্লিপ ক্যামেরার পারফর্মেন্স উন্নতির জন্য ইতিমধ্যেই ZenFone 6 এ সফটওয়্যার আপডেট পাঠিয়েছে Asus।

ফার্মওয়্যার ভার্সান 16.1210.1904.133 এর হাত ধরে Asus ZenFone 6 এ নতুন আপডেট পৌঁছেছে। এই আপডেটের পরে ZenFone 6 এর আলট্রা ওয়াইড ক্যামেরায় সুপার নাইট মোড কাজ করবে। ছবির সাথেই এই আপডেটে Asus ZenFone 6 এর ভিডিও কোয়ালিটিতেও উন্নতি হয়েছে।

নিজের ZenFone 6 এ  Settings > System এ গিয়ে  System Updates এ ট্যাপ করে এই আপডেট ডাউনলোড করা যাবে। এছাড়াও হেডফোনে অডিও কোয়ালিটি উন্নতির জন্য সম্প্রতি এই ফোনে অন্য এক আপডেট পাঠিয়েছিল Asus।

আদালতের নির্দেশে ভারতে কোন প্রোডাক্টে ‘Zen' নাম ব্যবহার করতে পারবে না Asus। তাই ভারতে Asus 6Z নামে এই ফোন লঞ্চ হবে। আগামী 19 জুন লঞ্চ হবে Asus 6z।

ডুয়াল সিম Asus ZenFone 6 ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেম চলবে। ফোনের উপরে থাকছে একটি 6.4 ইঞ্চি FHD+ IPS ডিসপ্লে। এই ডিসপ্লের উপরে কোন নচ থাকছে না। ফোনের ভিতরে থাকছে Snapdragon 855 চিপসেট, 8GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত স্টোরেজ।

ছবি তোলার জন্য ZenFone 6 ফোনে থাকছে রোটেটিং ক্যামেরা। এই ফোনের রিয়ার ক্যামেরা মোটরের সাহায্যে ঘুরে সেলফি তুলতে পারবে। ZenFone 6 এর ডুয়াল ক্যামেরায় থাকছে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 13 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা।

Asus ZenFone 6 ফোনে থাকছে 5,000 mAh ব্যাটারি আর Quick Charge 4.0 সাপোর্ট। এই ফোনের ওজন 190 গ্রাম।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • High quality notchless screen
  • Excellent performance
  • Useful software features
  • Good quality selfies
  • Bad
  • Disappointing low light camera performance
  • Face recognition is slow
 
KEY SPECS
Display 6.40-inch
Processor Qualcomm Snapdragon 855
Rear Camera 48-megapixel + 13-megapixel
RAM 8GB
Storage 256GB
Battery Capacity 5000mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Asus ZenFone 6, Asus ZenFone 6 update, Asus 6Z
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Honor Robot Phone: গানের তালে নাচবে, কথায় সায় দেবে, 200MP রোবটিক গিম্বল ক্যামেরার সাথে হাজির অভিনব ফোন
  2. OnePlus 15T: মার্চে নতুন ফোন আনছে ওয়ানপ্লাস, থাকবে 100W ফাস্ট চার্জিং ও 50MP পেরিস্কোপ ক্যামেরা
  3. Xiaomi স্মার্টফোনের চেয়েও পাতলা ট্যাব লঞ্চ করল, 9200mAh ব্যাটারি, 11.2 ইঞ্চি ডিসপ্লে, চারটি স্পিকার রয়েছে
  4. Xiaomi 17 Ultra গ্লোবালি 200MP ক্যামেরা, 16GB র‍্যাম, ও 90W ফাস্ট চার্জ সহ লঞ্চ হল
  5. Xiaomi 17 চারটি 50MP ক্যামেরা, 100W ফাস্ট চার্জিং, ও 6,330mAh ব্যাটারির সাথে গ্লোবালি লঞ্চ হল
  6. Lenovo: চশমা ছাড়াই 3D সিনেমা দেখা যাবে ল্যাপটপে, বড় ঘোষণা করতে পারে লেনোভো
  7. MWC 2026: ফোন থেকে বেরিয়ে আসবে ক্যামেরা, আসছে বিশ্বের প্রথম ডিট্যাচেবল ক্যামেরাযুক্ত স্মার্টফোন
  8. 5,000 টাকা ডিসকাউন্ট সহ Xiaomi-এর 75 ইঞ্চি QLED 4K টিভির সেল শুরু হল
  9. Vivo X300 Ultra মার্চে বাজার কাঁপাতে আসছে, বিশ্বের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা থাকতে পারে
  10. মূল্যবৃদ্ধির মাঝেই স্মার্টফোন 20,500 টাকা ছাড়ে, দুর্ধর্ষ ক্যামেরা ও 100W ফাস্ট চার্জিং অবিশ্বাস্য দামে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.