ফার্মওয়্যার ভার্সান 16.1210.1904.133 এর হাত ধরে Asus ZenFone 6 এ নতুন আপডেট পৌঁছেছে। এই আপডেটের পরে ZenFone 6 এর আলট্রা ওয়াইড ক্যামেরায় সুপার নাইট মোড কাজ করবে।
Asus 6z ফোনে থাকছে Snapdragon 855 চিপসেট
OnePlus 7 এর সাথে প্রতিযোগীতায় সম্প্রতি লঞ্চ হয়েছে Asus এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন ZenFone 6। বেজেল লেস ডিসপ্লে, ফ্লিপ ক্যামেরা সহ সম্প্রতি ভ্যালেন্সিয়ায় এই ফোন লঞ্চ করেছে Asus। এখনও ভারতে লঞ্চ না হলেও বিশ্বব্যাপী এই ফোন বিক্রি শুরু হয়ে গিয়েছে। এই ফোনের ফ্লিপ ক্যামেরার পারফর্মেন্স উন্নতির জন্য ইতিমধ্যেই ZenFone 6 এ সফটওয়্যার আপডেট পাঠিয়েছে Asus।
ফার্মওয়্যার ভার্সান 16.1210.1904.133 এর হাত ধরে Asus ZenFone 6 এ নতুন আপডেট পৌঁছেছে। এই আপডেটের পরে ZenFone 6 এর আলট্রা ওয়াইড ক্যামেরায় সুপার নাইট মোড কাজ করবে। ছবির সাথেই এই আপডেটে Asus ZenFone 6 এর ভিডিও কোয়ালিটিতেও উন্নতি হয়েছে।
নিজের ZenFone 6 এ Settings > System এ গিয়ে System Updates এ ট্যাপ করে এই আপডেট ডাউনলোড করা যাবে। এছাড়াও হেডফোনে অডিও কোয়ালিটি উন্নতির জন্য সম্প্রতি এই ফোনে অন্য এক আপডেট পাঠিয়েছিল Asus।
আদালতের নির্দেশে ভারতে কোন প্রোডাক্টে ‘Zen' নাম ব্যবহার করতে পারবে না Asus। তাই ভারতে Asus 6Z নামে এই ফোন লঞ্চ হবে। আগামী 19 জুন লঞ্চ হবে Asus 6z।
ডুয়াল সিম Asus ZenFone 6 ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেম চলবে। ফোনের উপরে থাকছে একটি 6.4 ইঞ্চি FHD+ IPS ডিসপ্লে। এই ডিসপ্লের উপরে কোন নচ থাকছে না। ফোনের ভিতরে থাকছে Snapdragon 855 চিপসেট, 8GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত স্টোরেজ।
ছবি তোলার জন্য ZenFone 6 ফোনে থাকছে রোটেটিং ক্যামেরা। এই ফোনের রিয়ার ক্যামেরা মোটরের সাহায্যে ঘুরে সেলফি তুলতে পারবে। ZenFone 6 এর ডুয়াল ক্যামেরায় থাকছে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 13 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা।
Asus ZenFone 6 ফোনে থাকছে 5,000 mAh ব্যাটারি আর Quick Charge 4.0 সাপোর্ট। এই ফোনের ওজন 190 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Samsung Galaxy SmartTag 3 Launched With iPhone Support, Up to 790 Days of Battery Life
Apple Watch Series 12, Watch Ultra 4 to Get Siri Recap and Live Rewind Later This Year: All You Need to Know
Apple to Launch Its First Smart Home Hub, HomePod Mini (2026) and More on October 13: Report