সামনে এল টিজার, শিঘ্রই ভারতে আসছে রোটেটিং ক্যামেরার Asus ZenFone 6

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 20 মে 2019 15:10 IST
হাইলাইট
  • Asus ZenFone 6 এ রয়েছে রোটেটিং ক্যামেরা
  • শিঘ্রই ভারতে আসছে এই স্মার্টফোন
  • Flipkart এ Asus ZenFone 6 ফোনের টিজার প্রকাশিত হয়েছে

Asus ZenFone 6 ফোনে থাকছে Snapdragon 855 চিপসেট

গত সপ্তাহে স্পেনের ভ্যালেন্সিয়া শহরে লঞ্চ হয়েছে Asus ZenFone 6। শিঘ্রই ভারতে আসছে Asus এর নতুন ফ্ল্যাগশিপ। ইতিমধ্যেই Flipkart এ Asus ZenFone 6 ফোনের টিজার প্রকাশিত হয়েছে। টিজার পেজে Flipkart জানিয়েছে শিঘ্রই ভারতে আসবে Asus ZenFone 6। এই ফোনে রয়েছে রোটেটিং ক্যামেরা। একই ক্যামেরা ব্যবহার করে পিছনে ও সামনের ক্যামেরার কাজ হবে। ফোনের রিয়ার ক্যামেরা মোটরের সাহায্যে উঠে সেলফি ক্যামেরার কাজ করবে। এছাড়াও Asus ZenFone 6 ফোনে রয়েছে 48 মেগাপিক্সেল গ্রাইমারি সেন্সার, Snapdragon 855 চিপসেট আর 5,000 mAh ব্যাটারি।

Asus ZenFone 6 এর দাম

Asus ZenFone 6 এর দাম শুরু হচ্ছে 499 ইউরো (প্রায় 39,100 টাকা) থেকে। একাধিক স্টোরেজ ও মেমোরি ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে।  কালো ও রূপালি রঙে পাওয়া যাবে Asus ZenFone 6।

Asus ZenFone 6 স্পেসিফিকেশন

ডুয়াল সিম Asus ZenFone 6 ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেম চলবে। ফোনের উপরে থাকছে একটি 6.4 ইঞ্চি FHD+ IPS ডিসপ্লে। এই ডিসপ্লের উপরে কোন নচ থাকছে না। ফোনের ভিতরে থাকছে Snapdragon 855 চিপসেট, 8GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত স্টোরেজ।

ছবি তোলার জন্য ZenFone 6 ফোনে থাকছে রোটেটিং ক্যামেরা। এই ফোনের রিয়ার ক্যামেরা মোটরের সাহায্যে ঘুরে সেলফি তুলতে পারবে। ZenFone 6 এর ডুয়াল ক্যামেরায় থাকছে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 13 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা।

Asus ZenFone 6 ফোনে থাকছে 5,000 mAh ব্যাটারি আর Quick Charge 4.0 সাপোর্ট। এই ফোনের ওজন 190 গ্রাম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Redmi: ভারতে আসছে রেডমির স্পিড ফোন, গেমিং-পারফরম্যান্সে তুলবে ঝড়? টিজারে বাড়ছে রহস্য
  2. OnePlus Nord CE 6 সিরিজের দুই দুর্দান্ত ফোন লঞ্চ হল, 8,000mAh ব্যাটারি, সুন্দর ফিচার্স অবাক করা দামে
  3. 5,000 টাকা ছাড়ে OnePlus Pad 4 এর সেল শুরু, সঙ্গে 5,499 টাকার উপহার ফ্রি
  4. Vivo X300 FE ভারতে দুর্ধর্ষ ক্যামেরা, বড় ব্যাটারি, একঝাঁক ফিচার্সের সাথে লঞ্চ হল
  5. iPhone 17: বিশ্বে সবচেয়ে বেশি বিকোচ্ছে  এই 10 স্মার্টফোন, এক নম্বরে কে জানলে চমকে উঠবেন
  6. Vivo X300 Ultra ভারতের প্রথম ডুয়াল 200MP ক্যামেরার সাথে লঞ্চ হল, ফোনেই DSLR-এর মতো ছবি
  7. Sony Xperia 1 VIII ক্যামেরায় বাজি রেখে জুনে লঞ্চ হবে, দাম ও স্পেসিফিকেশন ফাঁস
  8. WhatsApp থেকে আচমকা গায়েব জনপ্রিয় ফিচার, ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
  9. 3,000 টাকা ছাড়ে নতুন iQOO Neo 10 ফোনের সেল শুরু, 120W চার্জিং, 32MP সেলফি ক্যামেরা সহ সেরা ফিচার্স
  10. ফোন ঠিক কতটা চার্জ দিলে ব্যাটারি ভাল থাকবে? আসল সত্যি জানলে চমকে যাবেন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.