কবে লঞ্চ হবে ZenFone 6? জানালো Asus

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 3 মে 2019 17:15 IST
হাইলাইট
  • 16 মে লঞ্চ হবে Asus ZenFone 6
  • এই ফোনে বেজেল বিহীন ডিসপ্লে দেখা গিয়েছে
  • থাকছে Snapdragon 855 চিপসেট

Asus ZenFone 6 ফোনে বেজেল বিহীন ডিসপ্লে দেখা গিয়েছে

Photo Credit: Twitter/ Asus

16 মে লঞ্চ হবে Asus ZenFone 6। লঞ্চের আগে সোশ্যাল মিডিয়ায় এই ফোনের টিজার প্রকাশ করল তাইওয়ানের কোম্পানিটি। ট্যুইটারে কোম্পানির অফশিয়াল হ্যান্ডেল থেকে প্রকাশিত টিজারে এই ফোনে বেজেল বিহীন ডিসপ্লে দেখা গিয়েছে। ছবিতে ডিসপ্লের উপরে কোন নচ দেখা যায়নি। সম্প্রতি ইন্টারনেটে প্রকাশিত একাধিক রিপোর্টে Asus ZenFone 6 ফোনে ডুয়াল স্লাইডার ডিজাইনে ডুয়াল ফ্রন্ট ক্যামেরা দেখা গিয়েছিল।

তবে টিজারে Asus ZenFone 6 ফোনটি সামনে থেকে দেখা গেলেও এই ফোনের স্পেসিফিকেশান সামনে আসেনি। 16 মে স্পেনের ভ্যালেন্সিয়া শহরে এক ইভেন্টে লঞ্চ হবে এই স্মার্টফোন।

সম্প্রতি একাধিক রিপোর্টে Asus ZenFone 6 ফোনে ডুয়াল ফ্রন্ট ও রিয়ার ক্যামেরা দেখা গিয়েছিল।

Asus ZenFone 6 এর সম্ভাব্য স্পেসিফিকেশন

Asus ZenFone 6 ফোনে থাকতে পারে ফ্ল্যাগশিপ Snapdragon 855 চিপসেট। এই ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে। ফোনের ভিতরে থাকবে 6GB RAM আর 128GB স্টোরেজ। এই ফোনে থাকতে পারে একটি 19.5:9 অ্যাসপেক্ট রেশিওর FHD+ ডিসপ্লে।

Advertisement

তবে Asus ZenFone 6 এর সম্পূর্ণ স্পেসিফিকেশন জানার জন্য 16 মে পর্যন্ত অপেক্ষা করতে হবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 14 সেপ্টেম্বরের 50টি BGMI রিডিম কোড প্রকাশ, জিতুন Cobalt Storm ব্যাকপ্যাক
  2. iPhone 17 Pro Max হাফ দামে কিনুন! স্টক শেষ হওয়ার আগে বাম্পার অফার
  3. Samsung Galaxy S26 FE লঞ্চ হয়েছে ভারতে, রয়েছে ট্রিপল ফ্ল্যাগশিপ ক্যামেরা
  4. অনলাইনে কেনাকাটা করেন? সরকারের নতুন নিয়মে এবার লাভবান হবেন আপনি
  5. Samsung Galaxy S26 FE স্মার্টফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল
  6. ChatGPT আপনার আশির দশকের রেট্রো ছবি বানাতে কত বিদ্যুৎ ও জল খরচ করছে জানেন?
  7. 19,600 টাকার বেশি ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে Samsung-এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন
  8. কলকাতার প্রেমে বিদেশি, থাকতে চান পাকাপাকি, মন্তব্য ইলন মাস্কের
  9. 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে Lava Bold N4 Pro 5G লঞ্চ হচ্ছে 16 সেপ্টেম্বর
  10. স্মার্টফোনে চালু হল ইন্টারনেট ছাড়াই UPI পেমেন্ট করার সুবিধা, আর লাগবে না ডেটা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.