Oppo Find X9 Ultra has a 200-megapixel quad camera system
Photo Credit: Oppo
সময়ের সাথে সাথে স্মার্টফোনের ক্যামেরা সেটআপের বিবর্তন ঘটছে। 2022 সালের আগস্ট মাসে বিশ্বের প্রথম 200 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে বাজারে এসেছিল Motorola X30। মাঝের চার বছরে স্মার্টফোনের জগত অনেকটাই পাল্টে গিয়েছে। 200MP ক্যামেরা এখন শুধু প্রিমিয়াম ফোনে সীমাবদ্ধ নেই। এখন ভারতে 200 মেগাপিক্সেল ক্যামেরা থাকা একাধিক ফোন বিক্রি হয়। এই প্রতিবেদনে বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে এমন সেরা পাঁচটি লেটেস্ট 200MP ক্যামেরাযুক্ত স্মার্টফোনের সন্ধান রইল। ফোনগুলির দাম এবং ফিচার্সও উল্লেখ করলাম আমরা, যাতে আপনি নিজের বাজেট ও প্রয়োজন অনুসারে সঠিক ফোন বেছে নিতে পারেন।
Redmi Note 15 Pro মডেলে f/1.7 অ্যাপারচার এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-যুক্ত 200 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে। সেলফি ক্যামেরা 20 মেগাপিক্সেলের। ফোনের 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভার্সন 32,999 টাকায় বিক্রি হচ্ছে। যারা 200MP ক্যামেরার ফোন নিতে বেশি টাকা খরচ করতে চান না, তারা রেডমির এই মডেল কিনতে পারেন।
Redmi Note 15 Pro 5G-তে 6.83 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 1.5K রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, HDR10+, ডলবি ভিশন, এবং 3,200 নিট পিক ব্রাইটনেস সমর্থন করে। ডিভাইসটি MediaTek Dimensity 7400 Ultra প্রসেসর দ্বারা চালিত। ফোনে 45W ফাস্ট চার্জিং, 22.5W রিভার্স চার্জিং সাপোর্ট, 6,580mAh ব্যাটারি, ও কোয়াড IP রেটিং আছে।
Samsung Galaxy S26 Ultra কিনতে এখন খরচ হবে 1,30,999 টাকা (12 জিবি + 256 জিবি)। ফোনের পিছনে OIS প্রযুক্তির 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 3x অপটিক্যাল জুম-সহ 10 মেগাপিক্সেল টেলিফটো লেন্স, 5x অপটিক্যাল জুমযুক্ত 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা ও 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে। সামনে 12 মেগাপিক্সেল ক্যামেরা। ব্যাক ও ফ্রন্ট ক্যামেরা যথাক্রমে 8K এবং 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম।
ডিভাইসটি 6.9 ইঞ্চি ডাইনামিক LTPO অ্যামোলেড 2x ডিসপ্লে পেয়েছে, যা QHD+ রেজোলিউশন, HDR10+, 2,600 নিট পিক ব্রাইটনেস, ও 1-120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফোনে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর আছে। এতে 5,000mAh ব্যাটারি আছে, যা 60W ওয়্যার্ড চার্জিং এবং 25W ওয়্যারলেস চার্জিং অফার করে।
Xiaomi 17 Ultra ভারতে 16 জিবি র্যাম ও 512 জিবি স্টোরেজের একটাই অপশনে উপলব্ধ, যার দাম হল 1,39,999 টাকা। এই ফোনে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন-যুক্ত একটি 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা রয়েছে। পিছনের ক্যামেরা ডলবি ভিশনের সাথে 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। এর 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা 30fps-এ 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম।
শাওমির এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের সামনে 6.9 ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন, HDR10+, ও 3,500 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এতে স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসর রয়েছে। ডিভাইসে 6,000mAh ব্যাটারি আছে। এটি 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং, 50W ওয়্যারলেস চার্জিং, 22.5W রিভার্স ওয়্যার্ড, ও 10W রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
Vivo X300 Ultra বিশ্বের তথা ভারতের প্রথম ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরা থাকা স্মার্টফোন। এটি 16 জিবি র্যাম এবং 512 জিবি স্টোরেজের একটাই ভ্যারিয়েন্টে এসেছে, যার দাম 1,59,999 টাকা। হ্যান্ডসেটের ব্যাক প্যানেলে 200 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 200 মেগাপিক্সেল Samsung HPO পেরিস্কোপ টেলিফটো লেন্স ও 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে। সেলফি ক্যামেরা 50 মেগাপিক্সেলের।
Vivo X300 Ultra-এর সামনে 6.82 ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 144 হার্টজ রিফ্রেশ রেট, ডলবি ভিশন, 2K রেজোলিউশন, ও HDR10+ সাপোর্ট করে। এই ফোনেও Snapdragon 8 Elite Gen 5 চিপসেট আছে। ডিভাইসে 6,600mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যার সঙ্গে 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 40W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট পাওয়া যায়।
Oppo Find X9 Ultra বর্তমানে দুইটি 200 মেগাপিক্সেল ক্যামেরার সবচেয়ে দামি ফোন। 12 জিবি র্যাম ও 512 জিবি স্টোরেজের মূল্য 1,69,999 টাকা। একে এখন অন্যতম সেরা ক্যামেরা ফোন বললে অত্যুক্তি করা হবে না। ফোনের পিছনে টু-অ্যাক্সিস অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f/1.5 অ্যাপারচারের সাথে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 10x অপটিক্যাল জুমের সাথে 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা 200 মেগাপিক্সেলের আরেকটি পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, ও 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা রয়েছে।
ফোনের সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও QHD+ রেজোলিউশনের একটি 6.82 ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। ওপ্পোর এই ফ্ল্যাগশিপ মডেলে স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসর ব্যবহার হয়েছে। এতে থাকা 7,050mAh ব্যাটারি 100W ওয়্যার্ড চার্জিং ও 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। ছবির মানের দিক থেকে ভিভো ও ওপ্পোর আল্ট্রা মডেল DSLR-কে টক্কর দিতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.