Oppo Find X9 Ultra

Oppo Find X9 Ultra - ख़बरें

  • ভাল ছবি তোলার ফোন অনেক, ভিডিও রেকর্ডে এগিয়ে কে? দেখুন সেরা 5 ফোন
    পেশাদার মানের ভিডিও রেকর্ডে iPhone 17 Pro Max-এর-এর জুড়ি মেলা ভার। সেই কারণে এই ফোন প্রায় সমস্ত কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগারদের হাতে থাকতে দেখা যায়। এতে 48 মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা, 4x অপটিক্যাম জুমের সঙ্গে 48 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স, এবং 48 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে। ফোনটি ডলবি ভিশনের সঙ্গে 120fps-এ 4K ভিডিও রেকর্ড করতে পারে। Oppo Find X9 Ultra-র ব্যাক ক্যামেরা 30fps-এ 8K এবং 120fps-এ 4K Dolby Vision HDR ভিডিও শুট করতে সক্ষম। এটি O-Log2 রেকর্ডিং, ACES কালার উইন্ডো, ও রিয়েল টাইম 3D LUT প্রিভিউ সাপোর্ট করে। Vivo X300 Ultra মডেলে 30fps-এ 80K, 4K 120fps 10-বিট লগ ভিডিও, মাল্টি-ফোকাল 4K 120fps Dolby Vision ভিডিও, ও মাল্টি-ফোকাল 4K মাস্টার কালার ভিডিও রেকর্ড করা যায়।
  • ভারতে 200 মেগাপিক্সেল ক্যামেরার সেরা পাঁচ ফোন, DSLR-এর মতো ছবি কোনটায়
    Redmi Note 15 Pro-এর 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ 32,999 টাকায় বিক্রি হচ্ছে। যারা 200MP ক্যামেরার ফোন নিতে বেশি টাকা খরচ করতে চান না, তারা রেডমির এই মডেল কিনতে পারেন। Vivo X300 Ultra ভারতের প্রথম ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরা থাকা স্মার্টফোন। 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ 1,59,999 টাকায় উপলব্ধ। হ্যান্ডসেটের ব্যাক প্যানেলে 200 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 200 মেগাপিক্সেল Samsung HPO পেরিস্কোপ টেলিফটো লেন্স ও 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে। সেলফি ক্যামেরা 50 মেগাপিক্সেলের। Oppo Find X9 Ultra ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার সবচেয়ে দামি ফোন। 12 জিবি র‍্যাম ও 512 জিবি স্টোরেজের মূল্য 1,69,999 টাকা।
  • 16,999 টাকা ডিসকাউন্টের সঙ্গে শুরু হল Oppo-এর পকেট DSLR-এর সেল!
    Oppo Find X9 Ultra ও Find X9s-এর সেল মে 28-এর বদলে আজ থেকেই শুরু হল। কোম্পানি দুই ফোনেই বিভিন্ন ব্যাঙ্কের ক্রেডিট ও ডেবিট কার্ডে 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট অফার করছে। অর্থাৎ, Find X9 Ultra ও Find X9s যথাক্রমে 16,999 টাকা এবং 7,999 টাকা ছাড়ে কেনা যাবে।
  • Oppo Find X9 Ultra ঝড় তুলে লঞ্চ হল ভারতে, 200MP কোয়াড ক্যামেরায় টেক্কা DSLR-কে
    Oppo Find X9 Ultra ভারতে 1,69,999 টাকায় লঞ্চ হয়েছে। ফোনের ইউএসপি হল ক্যামেরা, যার মাধ্যমে DSLR-এর মতো ছবি এবং সিনেমাটিক ভিডিও রেকর্ড করা যাবে। ফোনটি Snapdragon 8 Elite Gen 5 চিপ, 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং, QHD+ ডিসপ্লে, 120x ডিজিটাল জুম, IP66 + IP68 + IP69-স্তরের ওয়াটার প্রোটেকশন রেটিং, ও Android 16-এর সাথে এসেছে।
  • Oppo Find X9 Ultra এর দাম ফাঁস হল, ভারতের সবচেয়ে দামি ফ্ল্যাগশিপ ফোন
    Oppo Find X9 Ultra-এর দাম ভারতে 1,79,999 টাকা রাখা হবে। ফোনের সাথে 10 শতাংশ ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট মিলবে। 180 দিনের ডিফেক্ট রিপ্লেসমেন্ট অফার থাকছে। এটি 24 মাস পর্যন্ত বিনা সুদের মাসিক কিস্তিতে কেনা যাবে। 60 শতাংশ বাইব্যাক ভ্যালুও দেবে কোম্পানি। এছাড়াও, ক্রেতারা 22,000 টাকা এক্সচেঞ্জ বোনাস এবং তিন মাসের Spotify প্রিমিয়াম সাবস্ক্রিপশন পাবে।
  • Oppo-এর প্রথম 200MP কোয়াড ক্যামেরা ফোন Find X9 Ultra দেশে 21 মে লঞ্চ হচ্ছে, সঙ্গে আসছে Find X9s
    Oppo Find X9 Ultra ও Find X9s মে 21 ভারতে লঞ্চ হওয়ার পর Flipkart, Amazon, এবং Oppo ইন্ডিয়ার অনলাইন স্টোরে বিক্রি হবে। Ultra ফোনটি মূলত সেই সমস্ত ক্রেতাদের টার্গেট করবে, যারা নিয়মিত ফোনে কনসার্ট, ট্রাভেল ভিডিও, রিলস, ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি, ও প্রোফেশনাল ছবি তোলেন। অন্য দিকে, Find X9s-কে আরও ব্যালেন্সড ফ্ল্যাগশিপ মডেল হিসেবে দেখা হচ্ছে। এটি এমন ইউজারদের কথা মাথায় রেখে তৈরি, যারা প্রিমিয়াম ক্যামেরা ও পারফরম্যান্স পেতে চান, কিন্তু বড় বা ভারি ফোন পছন্দ করেন না।
  • Oppo Find X9 Ultra ও Find X9s দুর্ধর্ষ ক্যামেরা নিয়ে এই তারিখে ভারতে আসছে, লঞ্চের আগেই দাম ফাঁস
    Oppo এখনও লঞ্চের তারিখ ঘোষণা না করলেও, Find X9 Ultra এবং Find X9s মে মাসের 15 তারিখ ভারতে আসার কথা জানা গিয়েছে। Ultra মডেলটি হল সংস্থার প্রথম জোড়া 200 মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত স্মার্টফোন। অন্য দিকে, Find X9s আরও প্রিমিয়াম Find X9-এর সাশ্রয়ী মূল্যের বিকল্প হিসেবে আসছে ও দাম 70,000 টাকা থেকে শুরু হতে পারে।
  • Oppo Find X9 Ultra: এক ফোনে দুটো 200MP ক্যামেরা, DSLR-কে টক্কর দিতে হাজির ওপ্পোর আল্ট্রা স্মার্টফোন
    Oppo Find X9 Ultra সংস্থার প্রথম ফোন, যা ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার সাথে এসেছে। এটি সিনেমাটিক ভিডিও শুট করতে সক্ষম। এতে 8K ভিডিও 30fps-এ ও 4K ভিডিও 120fps-এ রেকর্ড করা যাবে। এই ফোনে 7,050mAh গ্লেসিয়ার ব্যাটারি পাওয়া যায়, যার সাথে 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।
  • প্রকাশ হল প্রথম ডুয়াল 200MP ক্যামেরার Oppo ফোনের অফিসিয়াল ছবি, ডিজাইন মুগ্ধ করবে
    Oppo Find X9 Ultra টিজারে তিনটি কালার অপশনে দেখা গিয়েছে। Earth Tundra-তে ডার্ক শেডের সঙ্গে ডুয়াল টোন ফিনিশ রয়েছে। Polar Glacier হালকা নীল রঙের সঙ্গে এসেছে। Sand Canyon দেখতে উজ্জ্বল কমলা রঙের। ফোনের পিছনে একটি বড় সার্কুলার ক্যামেরা মডিউল রয়েছে, যেখানে চারটি অত্যাধুনিক সেন্সর অবস্থান করছে।
  • Oppo Find X9 Ultra: ওপ্পো ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন আনার ঘোষণা করল, এপ্রিলে লঞ্চ
    Oppo Find X9 Ultra কোয়াড রিয়ার ক্যামেরা অফার করবে। এতে হ্যাসেলব্লাডের 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 200 মেগাপিক্সেল সুপার পোট্রেট টেলিফটো ক্যামেরা, 10x অপটিক্যাল জুমের সাথে 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, ও 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স থাকছে। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য সামনে 50 মেগাপিক্সেলের ক্যামেরা মিলবে। প্রতিটি সেন্সরের ভিতরে 10 থেকে 56 শতাংশ বেশি আলো ঢুকবে বলে দাবি করা হয়েছে।
  • আইফোনে প্রথমবার 200 মেগাপিক্সেল ক্যামেরা! কবে লঞ্চ করবে Apple, কী বলছে রিপোর্ট
    Apple বরাবর মেগাপিক্সেল বৃদ্ধিতে বিশ্বাসী নয়। উন্নত ইমেজ প্রসেসিং, হার্ডওয়্যার এবং সফটওয়্যারের অসম্ভব ভাল সমন্বয় আইফোনের মাত্র 12 ও 48 মেগাপিক্সেল ক্যামেরাকেও দুর্ভেদ্য করে রেখেছিল। কিন্তু নয়া রিপোর্ট বলছে, মার্কিন সংস্থাটি ইতিমধ্যেই 200MP ক্যামেরা সেন্সর পরীক্ষা শুরু করে দিয়েছে, যার আকার হতে পারে 1/1.12 ইঞ্চি। আবার এই একই সেন্সর আসন্ন Oppo Find X9 Ultra মডেলেও ব্যবহার হতে চলেছে।
  • বর্ষশেষে বড় খবর, একজোড়া দুর্ধর্ষ ফোন আনছে Oppo, থাকবে 200MP ক্যামেরা
    Oppo Find N6 ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite Gen 5 চিপসেট চালিত প্রথম ফোল্ডেবল স্মার্টফোন হতে পারে। এতে 8.1 ইঞ্চি প্রাইমারি এবং 6.1 ইঞ্চি কভার ডিসপ্লে থাকবে। এটি প্রথাগত ফ্ল্যাগশিপ ডিভাইসগুলির তুলনায় পাতলা ও কম ওজনের হবে বলে মনে করা হচ্ছে।
  • Oppo Find X9 Ultra: ছাব্বিশে মহা চমক, Oppo লঞ্চ করবে ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন?
    Oppo Find X9 Ultra চারটি ব্যাক ক্যামেরার সঙ্গে আসছে, যার মধ্যে দু'টি 200 মেগাপিক্সেল ক্যামেরা হবে। প্রথম 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরায় সুপার-লার্জ সেন্সর থাকবে। এটি বর্তমানে স্মার্টফোনগুলোতে ব্যবহৃত এক ইঞ্চি সেন্সরগুলোর তুলনায় আরও বেশি আলো গ্রহণ করতে সক্ষম হবে।
  • Oppo Find X9 Ultra লঞ্চ হওয়ার পথে, 200MP রিয়ার ক্যামেরা ও 50MP ফ্রন্ট ক্যামেরায় ঝড় তুলবে
    Oppo Find X9 Ultra চারটি রিয়ার ক্যামেরা পেতে পারে। এতে 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, ও একজোড়া 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকতে পারে। সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যেতে পারে।
  • Oppo Find X9 স্মার্টফোনের সংজ্ঞা পাল্টে দেবে, ক্যামেরা, ব্যাটারি, প্রসেসরে বড় চমক
    Oppo Find X9 চলবে Android 16 সংস্করণে। ফোনটির IP68 + IP69 রেটিং জল এবং ধুলোর অনুপ্রবেশ বন্ধ করবে। এতে ডুয়াল স্টেরিও স্পিকার ও উন্নত হ্যাপটিক্সের জন্য নতুন X-অ্যাক্সিস লিনিয়ার মোটর থাকবে বলে আশা করা হচ্ছে।

Oppo Find X9 Ultra - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »