বর্ষশেষে বড় খবর, একজোড়া দুর্ধর্ষ ফোন আনছে Oppo, থাকবে 200MP ক্যামেরা

Oppo Find N6 চীনা নববর্ষের (ফেব্রুয়ারি 17) আগে লঞ্চ পারে।

বর্ষশেষে বড় খবর, একজোড়া দুর্ধর্ষ ফোন আনছে Oppo, থাকবে 200MP ক্যামেরা

Photo Credit: Oppo

Oppo Find N5 is powered by the Snapdragon 8 Elite chipset

হাইলাইট
  • Oppo Find N6 জানুয়ারিতে লঞ্চ হতে পারে
  • এটি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর-যুক্ত প্রথম ফোল্ডেবল হবে বলে শোনা যা
  • Oppo Find X9 Ultra ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরা পেতে পারে
বিজ্ঞাপন

Oppo বর্তমানে একঝাঁক নতুন ফোনের ওপরে কাজ করছে, যেগুলি আগামী বছরের প্রথম ত্রৈমাসিকের (জানুয়ারি-মার্চ) মধ্যে বাজারে আসবে বলে আশা করা হচ্ছে। আসন্ন ফোনগুলির মধ্যে একটি ফোল্ডেবল মডেল এবং ফ্ল্যাগশিপ ডিভাইস রয়েছে। Oppo Find N6 নামের ফোল্ডেবল ফোনটি প্রথমে বাজারে প্রবেশ করতে পারে। তারপর Oppo Find X9 Ultra লঞ্চ হওয়ার সম্ভাবনা। এখন একটি সূত্র উভয় স্মার্টফোনের লঞ্চ টাইমলাইন অনলাইনে ফাঁস করেছে। জানিয়ে রাখি, Find X9 Ultra ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার প্রথম ফোনগুলির মধ্যে একটি হবে বলে জল্পনা শোনা যাচ্ছে। যদিও সংস্থা এখনও এই বিষয়ে কিছু ঘোষণা করেনি।

Oppo Find N6 ও Find X9 Ultra-এর লঞ্চ টাইমলাইন ফাঁস

টেক ব্লগার স্মার্ট পিকাচুর দাবি, Oppo Find N6 এবং Find X9 Ultra মডেলেরর ডেভেলপমেন্ট দ্রুতগতিতে এগোচ্ছে। Find N6 চীনা নববর্ষের আগে আত্মপ্রকাশ করতে পারে। যেহেতু 2026 সালে চীনে নববর্ষ শুরু হবে ফেব্রুয়ারি 17 তারিখ থেকে, তাই ফোল্ডেবল ফোনটি ছুটির মরসুমকে লক্ষ্য করে জানুয়ারির মাঝামাঝি বা শেষের দিকে লঞ্চ হতে পারে।

পূর্ববতী প্রতিবেদন থেকে জানা গিয়েছিল, Oppo Find N6 কোয়ালকমের ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite Gen 5 চিপসেট দ্বারা চালিত প্রথম ফোল্ডেবল স্মার্টফোন হবে। এতে 8.1 ইঞ্চি প্রাইমারি ডিসপ্লে এবং 6.1 ইঞ্চি কভার ডিসপ্লে থাকবে। এটি প্রথাগত ফ্ল্যাগশিপ ডিভাইসগুলির তুলনায় স্লিম ও লাইটওয়েট ডিজাইনের সঙ্গে আসবে বলে মনে করা হচ্ছে।

অন্য দিকে, Oppo Find X9 Ultra লঞ্চ হতে পারে 2026 সালের মার্চে। ফোনটি পরীক্ষাধীন অবস্থায় রয়েছে এবং ফিচার্সে প্রচুর চমক থাকবে। ফাঁস হওয়া তথ্য অনুসারে, এই ফোনে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে, যার মধ্যে দু'টি সেন্সর 200 মেগাপিক্সেল হওয়ার সম্ভাবনা। 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরায় সুপার-লার্জ সেন্সর থাকবে, যার লাইট ইনটেক বা আলো গ্রহণ করার ক্ষমতা বর্তমান 1 ইঞ্চির সেন্সরের চেয়েও বেশি হবে বলে দাবি করা হচ্ছে।

আসন্ন ফোনে 200 মেগাপিক্সেলের একটি পেরিস্কোপ মিড-টেলিফটো ক্যামেরা থাকতে পারে, যা লসলেস কোয়ালিটি জুম প্রদান করতে সক্ষম হবে। তৃতীয় ক্যামেরা হিসেবে একটি 50 মেগাপিক্সেলের আল্ট্রা-টেলিফটো লেন্স থাকতে পারে। আর চতুর্থ ক্যামেরায় 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স ব্যবহৃত হওয়ার সম্ভাবনা।

এছাড়াও, সেলফি ও ভিডিও কলের জন্য ডিভাইসটির সামনে 50 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হতে পারে।ফোল্ডেবল মডেলের মতো এই আল্ট্রা ফ্ল্যাগশিপেও Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর থাকতে পারে। ব্যাটারি 7,000mAh-এর থেকেও বেশি ক্যাপাসিটির হওয়ার সম্ভাবনা।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  2. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  3. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  4. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  5. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  6. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  7. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  8. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  9. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  10. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »