Samsung Galaxy S26 Ultra

Samsung Galaxy S26 Ultra - ख़बरें

  • Samsung Galaxy S26 Ultra ঝড় তুলে DSLR-এর মতো ক্যামেরা ও সেরা ফিচার্স নিয়ে লঞ্চ হল, দাম জেনে নিন
    Samsung Galaxy S26 Ultra একাধিক উন্নত AI ফিচার্সের সাথে এসেছে। কল স্ক্রিন অচেনা নম্বর থেকে ফোন এলে কল নিজে থেকেই রিসিভ করে এবং লাইভ ট্রান্সক্রিপ্ট দেখায়। ফলে ইউজার কর ধরার আগেই কলারের উদ্দেশ্য জানতে পারবে। প্রাইভেসি ডিসপ্লে ফিচার 30 ডিগ্রির বেশি কোণ থেকে স্ক্রিনের দৃশ্যমানতা কমিয়ে দেয়। যিনি ফোন ব্যবহার করছেন, তার কাছে ডিসপ্লে স্পষ্ট ও পরিষ্কার থাকে। কেউ পাশ থেকে দেখার চেষ্টা করলে, পুরো অন্ধকার দেখবে। চাইলে ফিচারটি বন্ধ করে রাখা যাবে।
  • Samsung Galaxy S26 Series লঞ্চ হচ্ছে আজ, এমন ফিচার থাকবে যে কল্পনা করতে পারবেন না
    Samsung Galaxy S26 সিরিজের সমস্ত মডেলে প্রাইভেসি ডিসপ্লে নামে একটি বিশেষ ফিচার থাকবে। এটি চালু থাকা অবস্থায় পাশের কোণ থেকে ডিসপ্লে অন্ধকার ও অস্পষ্ট হয়ে যায়। কিন্তু যিনি ফোন ব্যবহার করছেন, তার কাছে ডিসপ্লে একেবারে স্পষ্ট ও পরিষ্কার থাকে। কেউ পাশ থেকে ফোন দেখার চেষ্টা করলে, তারা স্ক্রিনের লেখা বা অন্য কনটেন্ট স্পষ্টভাবে বুঝতে পারবে না।
  • Samsung Galaxy S26 সিরিজ লঞ্চের আগে 23,000 টাকা দাম কমল 200MP ক্যামেরার গ্যালাক্সি ফোনের
    Samsung Galaxy S26 সিরিজ লঞ্চের আগে গত বছরের S25 Ultra ফ্লিপকার্টে 23,000 টাকার বেশি ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। এটি 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ অপশনের দাম। আবার Flipkart Axis কিংবা Flipkart SBI ক্রেডিট কার্ডে লেনদেন করলে 4,000 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে।
  • Samsung Galaxy S26 Ultra-র গোপন ফিচারের ভিডিও প্রকাশ্যে এল, পাশ থেকে কেউ স্ক্রিন দেখতে পাবে না
    ইউটিউবার সাহিল কারোল দাবি করেছেন, তিনি লঞ্চের আগেই 12,000 দিরহাম (প্রায় 2.96 লক্ষ টাকা) দিয়ে Galaxy S26 Ultra কিনেছেন। ভিডিও পোস্ট করে তিনি বহুদিনের জল্পনায় থাকা প্রাইভেসি স্ক্রিন ফিচারের ডেমো প্রদর্শন করেছেন। এটি পাশের কোণ থেকে ডিসপ্লে দেখা খুব মুশকিল করে দেয়। ভিড়ভাট্টা পরিবেশে অনেক সময় দরকারে ফোনে এমন সংবেদশীল তথ্য খুলতে হয়, যেগুলো আমরা অন্যদের দেখাতে চাই না। প্রযুক্তিটি সেই কথা মাথায় রেখে তৈরি হয়েছে।
  • Samsung ভক্তদের জন্য খারাপ খবর, Galaxy S26 সিরিজ লঞ্চের এক সপ্তাহ আগে উদ্বেগ
    রিপোর্ট বলছে, Samsung নাকি গত বছর Galaxy S25 সিরিজের দাম বাড়ানোর পরিকল্পনা করেছিল। কিন্তু শেষ মুহূর্তে কোম্পানির মোবাইল বিভাগের প্রধান টিএম রোহ-এর হস্তক্ষেপে ফ্ল্যাট প্রাইসিং বজায় রখা সম্ভব হয়। ফলে দাম অপরিবর্তিত থেকে যায়। কিন্তু এই বছর মেমরি চিপের দাম বৃদ্ধির ফলে অতিরিক্ত ব্যয় বহন করা কঠিন হয়ে উঠছে। টিএম রোহ মূল্যবৃদ্ধি ঠেকাতে পারবেন না বলে ধরে নিচ্ছেন বিশেষজ্ঞরা।
  • Samsung Galaxy S26 সিরিজের লঞ্চের তারিখ ঘোষণা হল, প্রি-বুক করলে 50,000 টাকার পুরষ্কার জেতার সুযোগ
    25 ফেব্রুয়ারি Samsung Galaxy Unpacked ইভেন্টে Galaxy S26, Galaxy S26+, এবং Galaxy S26 Ultra লঞ্চ হবে। ভারতে ফোনগুলির প্রি-বুকিং আরম্ভ হয়েছে। 999 টাকায় প্রি-রিজার্ভ করে ভিআইপি পাস পাওয়া যাবে। এই পাসের মাধ্যমে ক্রেতারা 5,000 টাকা মূল্যের ই-স্টোর ভাউচার পাবে, যা নতুন গ্যালাক্সি ফোন কেনার সময় ব্যবহার করা যাবে। প্রি-রিজার্ভ করা গ্রাহকরা 50,000 টাকা মূল্যের একটি গিভঅ্যাওয়ে প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবে।
  • Samsung গ্রাহকদের অভিযোগ মেনে নিয়ে স্মার্টফোনের প্রধান সমস্যা মেটাতে চলেছে
    Samsung Galaxy S25 সিরিজের প্রতিটি মডেলে 45W পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট ছিল। এটি অনেক ইউজারের কাছে যথেষ্ট হলেও, মার্কেট স্ট্যান্ডার্ডের বিচারে অনেক কম। কারণ এদের থেকেও কম দামে অন্য কোম্পানির ফ্ল্যাগশিপ মডেলে সর্বোচ্চ 120W ওয়্যার্ড চার্জিং সুবিধা পাওয়া যায়। তাই অবশেষে Samsung Galaxy S26 Ultra আরও বেশি ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তির সঙ্গে আসছে।
  • Samsung Galaxy S26 সিরিজের লঞ্চ ডেট! 200MP ক্যামেরা সহ সেরা AI ফিচার্স থাকবে
    Samsung Galaxy S26 ও Galaxy S26+ যথাক্রমে 6.3 ইঞ্চি এবং 6.7 ইঞ্চি QHD OLED ডিসপ্লের সঙ্গে আসতে পারে। দুই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম থাকতে পারে। সেটআপটি 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 12 মেগাপিক্সেল 3X টেলিফটো লেন্স, ও 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা দিয়ে গঠিত হতে পারে। Samsng Galaxy S26 Ultra আরও উন্নত 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা অফার করবে।
  • 200 মেগাপিক্সেল ক্যামেরা এবং 60W ফাস্ট চার্জিং সহ আসছে Samsung Galaxy S26 Ultra
    Samsung Galaxy S26 Ultra-এর পিছনে একটি 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকতে পারে। এর সাথে 5x অপটিক্যাল জুম সহ 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স ও 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল সেন্সর থাকতে পারে। এটি Galaxy S25 Ultra মডেলটির তুলনায় উন্নত কুলিং সিস্টেম অফার করতে পারে বলে মনে করা হচ্ছে।
  • স্মার্টফোনের ক্যামেরায় যুগান্তর! Samsung Galaxy S26 Ultra-তে Sony-র প্রথম 200MP সেন্সর
    Samsung Galaxy S26 Ultra ফোনে 1/1.1 ইঞ্চি 200 মেগাপিক্সেল Sony CMOS সেন্সর থাকবে। এটি প্রাইমারি ক্যামেরার কাজ করবে এবং Galaxy S25 Ultra এবং তার পূর্ববর্তী মডেলের 1/1.3 ইঞ্চি সেন্সরের তুলনায় একটি বড় আপগ্রেড হতে চলেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »