Samsung Galaxy S26+ ফ্রিডম সেলে 30,500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট ও নো-কস্ট EMI অফার মিলছে।
Photo Credit: Samsung
Samsung Galaxy S26+ reportedly gets Rs. 30,500 discount
Samsung Galaxy S26 সিরিজে 30,500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। চলতি Freedom সেল উপলক্ষ্যে এমনই অবিশ্বাস্য অফারের ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়ান সংস্থাটি। Galaxy S26, Galaxy S26+, ও Galaxy S26 Ultra গত ফেব্রুয়ারিতে ভারতে লঞ্চ হয়েছিল। এখন ফ্রিডম সেলে নো-কস্ট ইএমআই (EMI) অফারও দেওয়া হচ্ছে। এছাড়াও, Samsung-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে করা কেনাকাটায় অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। চলুন দেখে নেওয়া যাক, কোন ফোনে কত টাকা ছাড়ে বিক্রি হচ্ছে।
স্যামসাং জানিয়েছে, Galaxy S26 এখন 79,999 টাকায় কেনা যাবে। এটি 256 জিবি স্টোরেজের বেস মডেলের দাম৷ স্মার্টফোনটি 87,999 টাকায় লঞ্চ হয়েছিল। অর্থাৎ, সরাসরি 8,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। ফোনটি 24 মাস পর্যন্ত নো-কস্ট EMI অপশনেও উপলব্ধ হবে।
Samsung Galaxy S26+ সর্বাধিক ছাড়ে কেনা যাচ্ছে৷ রিপোর্ট অনুসারে, ফোনটি 30,500 টাকা সস্তায় পাওয়া যাবে। লঞ্চের সময় 256 জিবি স্টোরেজ অপশনের মূল্য 1,19,999 টাকা ছিল। অর্থাৎ, সেল অফার অর্ন্তভুক্ত করে 89,499 টাকায় কেনা সম্ভব হবে। এটি 9 মাস নো-কস্ট EMI অপশনেও উপলব্ধ হবে।
Samsung ফ্রিডম সেলে তাদের Galaxy S26 Ultra মডেলে 15,000 টাকা ডিসকাউন্ট যাচ্ছে। ফলে দাম 1,24,999 টাকায় নেমে এসেছে। জানিয়ে রাখি, এই ফোনের 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ লঞ্চের সময় দাম ছিল 1,39,999 টাকা। ডিভাইসটি 24 মাস নো কস্ট EMI অফারের সঙ্গে পাওয়া যাচ্ছে।
এখানেই অফার শেষ নয়। রিপোর্ট অনুসারে, Samsung ওয়েবসাইটে প্রথমবার কেনাকাটায় অতিরিক্ত 4,000 টাকা ছাড় মিলতে পারে। রেফালের অফারের মাধ্যমে আরও 3,000 টাকা ছাড় পাওয়ার সুযোগ আছে। এছাড়াও, গ্যালাক্সি ফরেভার প্রোগ্রামের অধীনে যোগ্য ক্রেতারা প্রতি বছর অর্ধেক দামে Galaxy S সিরিজের ফোনে আপগ্রেড করার সুযোগ পাবে। ফলে ডিসকাউন্ট ও অন্যান্য অফার মিলিয়ে ক্রেতাদের জন্য দারুণ অফার নিয়ে এসেছে স্যামসাং।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Galaxy S27 Ultra Camera Processing May Change From Galaxy S26 Ultra; Might Drop Dedicated 3X Telephoto Lens
Noise Homestage Soundbar Series Launched in India With Dolby Atmos, Up to 700W Output: Price, Features