Samsung ভারতে তাদের অনলাইন স্টোর আপডেট করে Galaxy S26 Ultra-র দুটি র্যাম এবং স্টোরেজ অপশনের নতুন মূল্য প্রকাশ করেছে।
Photo Credit: Samsung
Samsung Galaxy S26 Ultra has a 200-megapixel primary camera
Samsung Galaxy S26 Series ফেব্রুয়ারিতে ভারতে লঞ্চ হয়েছিল। সিরিজের টপ মডেল হল Galaxy S26 Ultra৷ দক্ষিণ কোরিয়ান সংস্থাটি এখন এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের দাম 15,000 টাকা কমিয়েছে। Samsung ভারতে তাদের অনলাইন স্টোর আপডেট করে ফোনের দুটি র্যাম এবং স্টোরেজ অপশনের নতুন মূল্য প্রকাশ করেছে। দেশের একটি ই-কমার্স প্ল্যাটফর্মেও নতুন দাম দেখা যাচ্ছে। বর্তমানে র্যামের দাম ঊর্দ্ধমুখী হওয়ার ফলে প্রতি মাসেই কোনও না কোনও ফোনের মূল্যবৃদ্ধি হচ্ছে। সেই পরিস্থিতিতে একলাফে এতটা পরিমাণে দাম কমে যাওয়া অভাবনীয় ঘটনা বলা চলে। আগস্টে ভারতের বাজারে একাধিক স্যামসাং ফোনের মূল্যবৃদ্ধি হয়েছে।
Samsung Galaxy S26 Ultra মডেলের নতুন দাম সংস্থার অনলাইন স্টোর এবং ফ্লিপকার্টে লাইভ হয়েছে। 15,000 টাকা দাম কমার পর 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ কিনতে 1,24,999 টাকা খরচ হবে। যেখানে লঞ্চের সময় দাম 1,39,999 টাকা ছিল। 16 জিবি র্যাম এবং 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের নতুন দাম 1,44,999 টাকা হয়েছে। এটি আগে 1,59,999 টাকায় উপলব্ধ ছিল।
ফ্লিপকার্ট অ্যাক্সিস বা ফ্লিপকার্ট এসবিআই ক্রেডিট কার্ডের মাধ্যমে দাম মেটালে 4,000 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। এর ফলে মোট 19,000 টাকা সাশ্রয় করা সম্ভব। ফোনটি ব্ল্যাক, পার্পল, ব্লু, এবং হোয়াইট কালার অপশনের মধ্যে বেছে নেওয়া যাচ্ছে।
স্যামসাং গ্যালাক্সি এস26 আল্ট্রার সামনে 6.9 ইঞ্চি ডাইনামিক LTPO অ্যামোলেড 2x ডিসপ্লে আছে যা, QHD+ রেজোলিউশন, HDR10+, সর্বাধিক 2,600 নিট ব্রাইটনেস, এবং 1-120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট সাপোর্ট করে। স্ক্রিনের উপর কর্নিং গরিলা গ্লাস আর্মর 2 কভার বর্তমান। হ্যান্ডসেটে 3 ন্যানোমিটার ফেব্রিকেশনে নির্মিত Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর ও Adreno 840 গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (GPU) দেওয়া হয়েছে।
ফোনের পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) প্রযুক্তির 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 3x অপটিক্যাল জুম এবং OIS সহ একটি 10 মেগাপিক্সেল টেলিফটো লেন্স, 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা (5x অপটিক্যাল জুম), এবং 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য সামনে 12 মেগাপিক্সেল ক্যামেরা আছে। ব্যাক ও ফ্রন্ট ক্যামেরা যথাক্রমে 8K এবং 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম।
স্যামসাং-এর এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনে 5,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি আছে। এটি 60W ওয়্যার্ড, 25W ওয়্যারলেস, ও 4.5W রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। ডিভাইসে Android 16 ভিত্তিক One UI 8.5 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড আছে। কোম্পানি সাতটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং সাত বছর সিকিউরিটি প্যাচ প্রদান করবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Redmi 17C vs Poco M8x vs OnePlus N6x: Price in India, Specifications Compared
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale