iPhone 18 Pro Max নাকি Samsung Galaxy S26 Ultra, কোন ফোন কিনলে লাভ বেশি ?

iPhone 18 Pro Max ও Samsung Galaxy S26 Ultra উভয় মডেলেই বড় ডিসপ্লে, শক্তিশালী প্রসেসর, উন্নত ক্যামেরা, ও একাধিক AI ফিচার্স আছে।

iPhone 18 Pro Max নাকি Samsung Galaxy S26 Ultra, কোন ফোন কিনলে লাভ বেশি ?

iPhone 18 Pro Max vs Samsung Galaxy S26 Ultra comparison

হাইলাইট
  • iPhone 18 Pro Max-এর অন্যতম প্রতিদ্বন্দ্বী Samsung Galaxy S26 Ultra
  • দুই স্মার্টফোনই এমন ক্রেতাদের জন্য তৈরি যারা ফিচার্সের সঙ্গে আপোস করে না
  • iPhone 18 Pro Max ও Galaxy S26 Ultra-এর মধ্যে দামের ব্যবধান অনেকটা
বিজ্ঞাপন

iPhone 18 Pro Max বুধবার Apple-এর সারপ্রাইজ ও শাইন অনুষ্ঠানে লঞ্চ হয়েছে। গত বছরের iPhone 17 Pro Max-এর তুলনায় নতুন মডেলে একাধিক আপগ্রেড এসেছে। প্রিমিয়াম স্মার্টফোনের বাজারে ডিভাইসটির অন্যতম প্রতিদ্বন্দ্বী হল Samsung Galaxy S26 Ultra। দুটি স্মার্টফোনই এমন ক্রেতাদের জন্য তৈরি করা হয়েছে, যারা ফিচার্সের সঙ্গে আপোস করতে চান না। উভয় মডেলেই বড় ডিসপ্লে, শক্তিশালী প্রসেসর, উন্নত ক্যামেরা সিস্টেম, ও একাধিক AI বৈশিষ্ট্য আছে। তবে iPhone 18 Pro Max হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়, উন্নত ভিডিও রেকর্ডিং, ও পারফরম্যান্সের উপর বেশি গুরুত্ব দিয়েছে। অন্য দিকে, Samsung Galaxy S26 Ultra মডেলে হাই-রেজোলিউশন ডিসপ্লে, স্টাইলাস পেন, বহুমুখী জুম ক্যামেরা, ও আরও দ্রুত চার্জিংয়ের সুবিধা আছে। এই প্রতিবেদনে ফোন দুটির স্পেসিফিকেশন ও দামের তুলনা রইল।

iPhone 18 Pro Max vs Samsung Galaxy S26 Ultra: ডিসপ্লে

iPhone 18 Pro Max মডেলে 6.9 ইঞ্চির এলটিপিও সুপার রেটিনা এক্সডিআর ওলেড ডিসপ্লে আছে। এটি 1,320 x 2,868 পিক্সেল রেজোলিউভন, 120 হার্টজ ডাইনামিক রিফ্রেশ রেট, HDR10+, 3,000 নিট পিক ব্রাইটনেস, ও ডলবি ভিশন সাপোর্ট করে। স্ক্রিনের উপর সেরামিক শিল্ড 2 প্রোটেকশন এবং অ্যান্টি-রিফ্লেক্টিভ কোটিং আছে।

Samsung Galaxy S26 Ultra-তে 6.9 ইঞ্চি ডাইনামিক LTPO অ্যামোলেড 2X ডিসপ্লে রয়েছে, যা 2,600 নিট পিক ব্রাইটনেস, QHD+ রেজোলিউশন (1,440 x 3,120 পিক্সেল), 1-120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, এবং HDR10+ সাপোর্ট করে। ফোনটির অন্যতম ফিচার হল প্রাইভেসি ডিসপ্লে। এটি অন করলে গ্রাহক সোজাসুজি ফোনের স্ক্রিনে সব কিছু দেখতে পাবে। কিন্তু আশপাশে দাঁড়িয়ে থাকা কেউ বুঝতে পারবে না, সেখানে ঠিক কী চলছে।

কাগজে-কলমে ডিসপ্লের দিক থেকে Galaxy S26 Ultra এগিয়ে আছে বলা যায়। তবে রঙের নির্ভুলতার প্রসঙ্গে iPhone 18 Pro Max সমানে টক্কর দেবে।

iPhone 18 Pro Max vs Samsung Galaxy S26 Ultra: ক্যামেরা 

আইফোন 18 প্রো ম্যাক্সের অন্যতম আপগ্রেড হল মেকানিক্যাল ভ্যারিয়েবল অ্যাপারচার। ফোনের 48 মেগাপিক্সেল ফিউশন মেইন ক্যামেরায় ছয়টি ব্লেডের মেকানিক্যাল ভ্যারিয়েবল অ্যাপারচার রয়েছে। ফলে ছবিতে কতটা আলো ঢুকবে ও ডেপ্থ অফ ফিল্ড কেমন হবে, তা নিয়ন্ত্রণ করা যাবে। ফোনে 48 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা এবং 48 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্সও থাকছে। সামনে 18 মেগাপিক্সেল সেন্টার স্টেজ সেলফি ক্যামেরা আছে। ব্যাক ক্যামেরা 120fps-এ ডলবি ভিশনে 4K ভিডিও রেকর্ড করতে পারবে।

Samsung Galaxy S26 Ultra-এর পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ও f/1.4 অ্যাপারচার সহ 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 5x অপটিক্যাল জুম এবং OIS-সহ 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, 3x অপটিক্যাল জুমের সাথে 10 মেগাপিক্সেল  টেলিফটো ক্যামেরা, ও 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে। সামনে একটি 12 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। ব্যাক ক্যামেরা 8K ও ফ্রন্ট ক্যামেরা 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম।

Apple বরাবরের মতো নতুন আইফোনের ক্যামেরা সেটআপে কম্পিউটেশনাল ফটোগ্রাফি ও উন্নত ভিডিও রেকর্ডিংয়ের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে। অন্য দিকে, Samsung বেশি দূরের ছবি তোলার ক্ষেত্রে আরও জুম করার সুবিধা দিয়ে সেই খামতি মেটানোর চেষ্টা করেছে।

iPhone 18 Pro Max vs Samsung Galaxy S26 Ultra: পারফরম্যান্স

iPhone 18 Pro মডেল ব্যবহৃত A20 Pro প্রসেসর (2 ন্যানোমিটার) 6টি কোরের CPU, 7টি কোরের GPU, ও দুটি 16 কোরের নিউরাল ইঞ্জিন নিয়ে গঠিত। সংস্থার দাবি, এটি গত বছরের iPhone 17 Pro সিরিজের 3 ন্যানোমিটার প্রসেসে তৈরি A19 Pro চিপের তুলনায় 40 শতাংশ দ্রুত জিপিইউ পারফরম্যান্স অফার করবে।

Samsung Galaxy S26 Ultra তিন ন্যানোমটার ফেব্রিকেশনে নির্মিত Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর ব্যবহার করেছে। দুটি ফোনই ফ্ল্যাগশিপ স্তরে পারফর্ম করতে সক্ষম। তবে সরাসরি পারফরম্যান্স তুলনার ক্ষেত্রে সফটওয়্যার অপ্টিমাইজেশন এবং ব্যবহরকারীর কাজের ধরন অনুসারে ফলাফল ভিন্ন হতে পারে।

iPhone 18 Pro Max vs Samsung Galaxy S26 Ultra: ব্যাটারি ও চার্জিং

iPhone 18 Pro Max-এর ব্যাটারি ক্ষমতা mAh হিসেবে প্রকাশ হয়নি। তবে Apple দাবি করছে, ফোনটি একবার চার্জে সাধারণ ব্যবহারে 30 ঘন্টা টিকবে। Galaxy S26 Ultra-এর ক্ষেত্রে 60W ফাস্ট চার্জিং সাপোর্ট-সহ বড় 5,000mAh ব্যাটারি আছে। আইফোনে ব্যাটারি ছোট হলেও, বেশি ব্যাকআপ দেওয়ার জন্য সফটওয়্যার অপ্টিমাইজেশন এবং পাওয়ার এফিশিয়েন্সির উপর গুরুত্ব দিয়েছে কোম্পানি।

iPhone 18 Pro Max vs Samsung Galaxy S26 Ultra: AI ও সফটওয়্যার

iPhone 18 Pro Max ফোনে নয়া Apple Intelligence ফিচার্স রয়েছে। এর মধ্যে উন্নত অন-ডিভাইস ফাউন্ডেশন মডেল ও Siri AI পাওয়া যাবে। অন্য দিকে, Galaxy S26 Ultra কোম্পানির নিজস্ব Galaxy AI ফিচার্সের সঙ্গে এসেছে। এটি বিভিন্ন প্রোডাক্টিভিটি এবং এডিটিং টুল অফার করে।

iPhone 18 Pro Max vs Samsung Galaxy S26 Ultra: দাম

iPhone 18 Pro Max মডেলের 256 জিবি স্টোরেজ কিনতে খরচ হবে 1,79,900 টাকা। 512 জিবি, 1 টিবি, এবং 2 টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য যথাক্রমে 2,04,900 টাকা, 2,54,900 টাকা, ও 3,29,900 টাকা। Samsung Galaxy S26 Ultra-এর দাম 256 জিবি ও 512 জিবি স্টোরেজের দাম যথাক্রমে 1,30,999 টাকা এবং 1,59,999 টাকা।

iPhone 18 Pro Max vs Samsung Galaxy S26 Ultra: কোনটা কিনবেন?

iPhone 18 Pro Max তাঁদের জন্য বেশি উপযুক্ত, যাঁরা Apple-এর সুঙ্গে যুক্ত থাকতে চান। ভিডিও রেকর্ডিং, AI ইন্টিগ্রেশন, ও দীর্ঘমেয়াদি হার্ডওয়্যার-সফটওয়্যার সমন্বয়কে অগ্রাধিকার দেন।

অন্য দিকে, Samsung Galaxy S26 Ultra ডিসপ্লে রেজোলিউশন, ক্যামেরার জুম, দ্রুত চার্জিং, ও S পেনের মতো ফিচারের দিক থেকে এগিয়ে। তাছাড়া, ফোনটির বেস মডেলের দাম iPhone 18 Pro Max-এর তুলনার পায় 59,000 টাকা সস্তা। ফলে অনেক কম দামে একই স্তরের পারফরম্যান্স ও ফিচার্স পাবে গ্রাহকরা। 

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Lighter IP68 rated design
  • Privacy Display is handy and practical
  • One UI gets smarter with better AI integrations
  • Fast-charging finally
  • Impressive video recording capability
  • Bad
  • 3x telephoto camera needs work
  • Low-light performance could have been better
  • Selfies don?t show accurate edge-detection
  • S Pen cannot be used as camera remote
Display 6.90-inch
Front Camera 12-megapixel
Rear Camera 200-megapixel + 50-megapixel + 50-megapixel + 10-megapixel
RAM 12GB, 16GB
Storage 256GB, 512GB, 1024GB
Battery Capacity 5000mAh
OS Android 16
Resolution 1,440x3,120 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. BGMI Midnight Hunters রিডিম কোড দেখে নিন, মিলবে একাধিক ফ্রি রিওয়ার্ড
  2. Apple কেন iPhone 18 লঞ্চ করলো না? আসল কারণ জানলে অবাক হবেন
  3. Flipkart বিগ বিলিয়ন ডেজ সেল শুরু হচ্ছে এই তারিখে, পুজোর কেনাকাটার জন্য তৈরি তো
  4. iPhone Duo: লঞ্চ হল Apple-এর প্রথম ভাঁজ করা আইফোন, জেনে নিন দাম ও ফিচার্স
  5. লঞ্চ হল Apple Watch Series 12 এবং Watch Ultra 4, হার্ট রেট মাপবে প্রতি 5 সেকেন্ডে
  6. Apple উন্নত অডিও ফিচার্স ও ANC-এর সঙ্গে আনল বাজেট ফ্রেন্ডলি AirPods 5
  7. Apple বাজার কাঁপিয়ে iPhone 18 Pro ও iPhone 18 Pro Max লঞ্চ করল, ক্যামেরা থেকে প্রসেসরে চমকের ছড়াছড়ি
  8. ChatGPT এবার ছবি বানাবে আরও দ্রুত, নিজের মুখও থাকবে হুবহু, নয়া AI মডেল আনল OpenAI
  9. Muse AI: আপনি ঘুমিয়ে থাকলেও কাজ করে দেবে এআই, মানুষের ডিজিটাল সঙ্গী আনল মেটা
  10. Samsung-এর আগে শুরু হয়েছিল কাজ, 10 বছর পর আজ লঞ্চ হবে iPhone Duo
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »