Vivo X300 Ultra থেকে শুরু করে Motorola Edge 70 Pro, ভারতে সেরা সেলফি ক্যামেরার পাঁচ স্মার্টফোন দেখে নিন।
Photo Credit: Vivo
List of best selfie camera smartphones in India
পুজো মানেই নতুন জামাকাপড় পরে প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরা এবং বন্ধুবান্ধবদের সঙ্গে চুটিয়ে আড্ডা। পুজোর সাজে একের পর এক সেলফি তুলে ফোনে রাখি আমরা। এই সময় সোশ্যাল মিডিয়াতে অনবরত বিভিন্ন মুহূর্তের শেয়ারিং চলে। যার নিজস্বী যত ভাল হয়, ততই বাড়ে লাইক ও কমেন্টের সংখ্যা। বর্তমানে স্মার্টফোনের ফ্রন্ট ক্যামেরাও দ্রুত আপগ্রেড হচ্ছে। হাই-রেজোলিউশন সেন্সর, উন্নত পোট্রেট প্রসেসিং, অটোফোকাস, এবং AI-নির্ভর বিভিন্ন ফিচার যুক্ত করছে নির্মাতারা। আপনি যদি পুজোর আগে ভাল সেলফি ক্যামেরা থাকা ফোন কেনার পরিকল্পনা করেন, তাহলে আজকের প্রতিবেদন আপনার জন্য।
40,000 বাজেটের মধ্যে Motorola Edge 70 Pro ভাল সেলফি ক্যামেরা অফার করে। এই ফোনের সামনে f/1.9 অ্যাপারচার ও অটোফোকাসের সঙ্গে 50 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এটি 4K 30fps ভিডিও রেকর্ড করতে পারে। ফোনের দাম 39,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 8 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ আছে। ডিভাইসটি Dimensity 8500 Extreme প্রসেসরে রান করে। এতে 6,500mAh সিলিকন ব্যাটারি রয়েছে, যা 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
মোটোরোলা এজ 70 প্রো 6.8 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে পেয়েছে। এটি 1.5K রেজোলিউশন, 144 হার্টজ রিফ্রেশ রেট, 360 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 5,200 নিট পিক ব্রাইটনেস, ও HDR10+ সাপোর্ট করে। হ্যান্ডসেটের ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন-সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে।
বাজেট 50,000 টাকা হলে Vivo V70 FE ভাল অপশন। ফোনের সামনে f/1.9 অ্যাপারচার, 92 ডিগ্রি ফিল্ড অফ ভিউ, ও অটোফোকাসের সঙ্গে 50 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এটি 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। ফোনের পিছনে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স রয়েছে। 8 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 44,999 টাকা থেকে শুরু হচ্ছে।
ভিভোর এই ফোনে 6.59 ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন আছে। এটি 1.5K রেজোলিউশন, 1,900 নিট পিক ব্রাইটনেস, 120 হার্টজ রিফ্রেশ রেট অফার করে। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 7360 টার্বো প্রসেসর ব্যবহার করা হয়েছে।ফোনটি 7,000mAh ব্যাটারি পেয়েছে, যা 90W ফাস্ট চার্জিং, রিভার্স চার্জিং, এবং বাইপাস চার্জিং সাপোর্ট করে।
লিস্টের অন্যান্য ফোনের তুলনায় Samsung Galaxy S26 Ultra-এর ফ্রন্ট ক্যামেরা অনেকটা আলাদা। এতে 1/3.2 ইঞ্চি সেন্সর ও ডুয়াল পিক্সেল PDAF-সহ একটি 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। এটি 30/60fps 4K ভিডিও রেকর্ড করতে পারে। দাম 1,30,999 টাকা (12 জিবি + 256 জিবি) থেকে শুরু। হ্যান্ডসেটে 6.9 ইঞ্চি LTPO অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 2,600 নিট পিক ব্রাইটনেস, 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, এবং QHD+ রেজোলিউশন সাপোর্ট করে।
Galaxy S26 Ultra-এর পিছনে 200 মেগাপিক্সেল OIS ক্যামেরা, 3x অপটিক্যাল জুমের সঙ্গে 10 মেগাপিক্সেল টেলিফটো লেন্স, 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা (5x অপটিক্যাল জুম), একটি 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে। ফোনটি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরে রান করে। ডিভাইসে 5,000mAh ব্যাটারি আছে, যার সঙ্গে 60W ওয়্যার্ড চার্জিং এবং 25W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট পাওয়া যায়।
তালিকায় অন্যতম ফটোগ্রাফি ফিচারসমৃদ্ধ ফোন হল Google Pixel 11 Pro XL। এর সেলফি ক্যামেরাও নজরকাড়া। ফ্রন্ট ক্যামেরায় f/2.2 অ্যাপারচার, ডুয়াল পিক্সেল PDAF, ও 103 ডিগ্রি ফিল্ড অফ ভিউয়ের সঙ্গে 42 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর আছে। ফোনের 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজের মূল্য 1,34,999 টাকা। হ্যান্ডসেটে 6.78 ইঞ্চি এলটিপিও ওলেড ডিসপ্লে আছে, যা QHD+ রেজোলিউশন, HDR10+, 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, ও 3,600 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
Google Pixel 11 Pro XL-এর পিছনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 48 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও 5x অপটিক্যাল জুম-সহ 48 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা আছে। ক্যামেরায় 120x প্রো জুম ও 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট আছে। ডিভাইসটি রান করে Tensor G6 প্রসেসরে। এতে 45W ফাস্ট চার্জিং-সহ 5,115mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এটি 25W Qi2.2 Pixelsnap ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
Vivo X300 Ultra ভারত তথা বিশ্বের প্রথম ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরা থাকা ফোন। ডিভাইসটির সেলফি ক্যামেরাও যথেষ্ট আকর্ষণীয়। এতে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে, যা অটোফোকাস এবং f/2.5 অ্যাপারচার অফার করে। এটি 16 জিবি র্যাম এবং 512 জিবি স্টোরেজের একটাই ভ্যারিয়েন্টে এসেছে। দাম হল 1,59,999 টাকা। এই ফোনে Snapdragon 8 Elite Gen 5 চিপসেট আছে।
Vivo X300 Ultra-এর সামনে 6.82 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 144 হার্টজ রিফ্রেশ রেট, ডলবি ভিশন, ও 2K রেজোলিউশন সাপোর্ট করে। ফোনের পিছনে 200 মেগাপিক্সেল মেইন সেন্সর, 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স, ও 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে। ডিভাইসে 6,600mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যার সঙ্গে 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 40W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট পাওয়া যায়।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999