Samsung Galaxy S25 সিরিজের দাম ব্যাঙ্ক অফার বা এক্সচেঞ্জ বোনাস ছাড়াই 30,000 টাকা পর্যন্ত কমেছে।
Photo Credit: Samsung
Samsung Galaxy S25 series phones get massive price cuts in India,
Samsung একসাথে চারটি ফোনের দাম কমানোর ঘোষণা করল। যেখানে বিশ্বজুড়ে স্মার্টফোনের মেমোরি চিপ ও কম্পোনেন্টের ঘাটতির কারণে দাম বাড়ার ট্রেন্ড চলছে, যেখানে দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্টটির এমন পদক্ষেপ কিছুটা অবাক করার মতো। আজ পয়লা বৈশাখে দাম সরাসরি কমিয়েছে কোম্পানি, যার মধ্যে কোনও ব্যাঙ্ক অফার বা এক্সচেঞ্জ বোনাসের শর্ত নেই। Galaxy S25 সিরিজ এখন 30,000 টাকা পর্যন্ত সস্তায় পাওয়া যাবে। ফলে কম দামে ফ্ল্যাগশিপ ডিভাইস কেনার সুযোগ চলে এসেছে। দাম কমেছে Galaxy S25, Galaxy S25 FE, Galaxy S25 Edge, ও Galaxy S25 Ultra-এর। নতুন দাম নিচে দেওয়া রইল।
Samsung Galaxy S25 Ultra মডেলের দাম সবচেয়ে বেশি কমেছে। সংস্থা ফ্ল্যাগশিপ ফোনটির দাম 30,000 টাকা কমিয়েছে। গত বছর ভারতে লঞ্চ হওয়ার সময় হ্যান্ডসেটের দাম 1,29,999 টাকা (12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ) থেকে শুরু হয়েছিল। এখন 99,999 টাকায় পাওয়া যাচ্ছে। Amazon ইতিমধ্যেই তাদের প্ল্যাটফর্মে নতুন দাম আপডেট করেছে।
স্ট্যান্ডার্ড Samsung Galaxy S25-এর দামেও বড় কাটছাঁট হয়েছে। এটি ফ্লিপকার্টে 56,999 টাকায় (12 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ) বিক্রি হচ্ছে। লঞ্চ হওয়ার সময় দাম 80,999 টাকা ছিল। অর্থাৎ সরাসরি 24,000 টাকা সাশ্রয় করা যাবে। Galaxy S25 Edge-এর দাম এখন 79,999 টাকা থেকে শুরু হচ্ছে, যেখানে লঞ্চ প্রাইস ছিল 1,09,999 টাকা।
Galaxy S25 FE বর্তমানে ফ্লিপকার্টে 44,999 টাকায় (8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ) লিস্টেড আছে। এটি লঞ্চ প্রাইসের থেকে 15,000 টাকা কম। ফোনটি 59,999 টাকায় ভারতে এসেছিল। এটি Galaxy S25 লাইনআপের সবথেকে সস্তা মডেল। স্মার্টফোনটি সাশ্রয়ী মূল্যে ফ্ল্যাগশিপ স্তরের ফিচার্স এবং পারফরম্যান্স প্রদান করে।
Samsung এখনও স্পষ্ট করে জানায়নি যে তারা কেন তিনটি ফোনের দাম কমিয়েছে। তবে বাজারে নতুন ফ্ল্যাগশিপ সিরিজ আসার পর সাধারণত আগের মডেলগুলোর দাম কমে যায়, যাতে তাড়াতাড়ি পুরনো স্টক বিক্রি হয়ে যায়। Galaxy S26 সিরিজ ফেব্রুয়ারিতে লঞ্চ হয়েছে, যা পূর্বসূরীর দামে পতনের একটি বড় কারণ হতে পারে।
প্রসঙ্গত, Samsung Galaxy S26-এর 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ও 12 জিবি র্যাম + 512 জিবি মডেলের দাম যথাক্রমে 87,999 টাকা এবং 1,07,999 টাকা। Galaxy S26+ মডেলটিও 12 জিবি র্যামের সাথে 256 জিবি ও 512 জিবি অপশনে পাওয়া যাচ্ছে। মূল্য যথাক্রমে 1,19,999 ও 1,39,999 টাকা। Galaxy S26 Ultra-এর 12 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ 1,39,999 টাকায় এসেছে। 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ এবং 16 জিবি র্যাম এবং 1 টিবি স্টোরেজের দাম যথাক্রমে 1,59,999 ও 1,89,999 টাকা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
God of War Laufey Pre-Orders Begin September 29; Digital Deluxe Edition, New Combat Details Revealed
Ai+ Pulse 2 FE Launched in India Alongside Ai+ NovaTab, Nova LapTab 5G Tablets: Price, Specifications