Xiaomi 17 Ultra

Xiaomi 17 Ultra - ख़बरें

  • ভারতে 200 মেগাপিক্সেল ক্যামেরার সেরা পাঁচ ফোন, DSLR-এর মতো ছবি কোনটায়
    Redmi Note 15 Pro-এর 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ 32,999 টাকায় বিক্রি হচ্ছে। যারা 200MP ক্যামেরার ফোন নিতে বেশি টাকা খরচ করতে চান না, তারা রেডমির এই মডেল কিনতে পারেন। Vivo X300 Ultra ভারতের প্রথম ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরা থাকা স্মার্টফোন। 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ 1,59,999 টাকায় উপলব্ধ। হ্যান্ডসেটের ব্যাক প্যানেলে 200 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 200 মেগাপিক্সেল Samsung HPO পেরিস্কোপ টেলিফটো লেন্স ও 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে। সেলফি ক্যামেরা 50 মেগাপিক্সেলের। Oppo Find X9 Ultra ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার সবচেয়ে দামি ফোন। 12 জিবি র‍্যাম ও 512 জিবি স্টোরেজের মূল্য 1,69,999 টাকা।
  • Amazon গ্রেট ফ্রিডম সেলে 10,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে 200MP ক্যামেরার দুর্ধর্ষ Xiaomi ফোন
    অ্যামাজন এখন Xiaomi 17 Ultra-এর উপর 10,000 টাকা কুপন ডিসকাউন্ট অফার করছে। ফলে Great Freedom সেলে ফোনের দাম 1,29,999 টাকায় নেমে এসেছে। তবে মনে রাখবেন, কুপন যে কোনও সময় শেষ হয়ে যেতে পারে। ফোনে 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। এটি বিশ্বের প্রথম ফোন, যা Leica-এর তৈরি 1 ইঞ্চি LOFIC সেন্সর ব্যবহার করে। ডিভাইসটি 90W ফাস্ট চার্জিং, Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর, 3D ডুয়াল চ্যানেল আইসলুপ কুলিং সিস্টেম, ও IP68 + IP69 রেটিংয়ের সঙ্গে এসেছে।
  • নতুন Xiaomi ফোনে 10,000 টাকা ছাড়, 200MP ক্যামেরায় DSLR-এর মতো ছবি
    Xiaomi 17 Ultra ভারতে 16 জিবি র‍্যাম ও 512 জিবি স্টোরেজ অপশনে বিক্রি হচ্ছে। দাম 1,39,999 টাকা। অ্যামাজনে অ্যাক্সিস ও কোটাক ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে EMI অপশনে কিনলে 10,000 টাকা ডিসকাউন্ট মিলবে। অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে ফুল পেমেন্ট করলে 8,000 টাকা ছাড় মিলবে। এছাড়াও, এটি অ্যামাজন পে আইসিআইসিআই ক্রেডিট কার্ডে কিনলে 4,199 টাকা ক্যাশব্যাক পাবে ক্রেতারা।
  • Xiaomi 17 ও Xiaomi 17 Ultra-এর সেল শুরু, 10,000 টাকা ছাড়ে 200MP ক্যামেরা ফোন
    Xiaomi 17 ও Xiaomi 17 Ultra-এর ওপেন সেল শুরু হয়েছে। দুই ফোনে 10,000 টাকা সাশ্রয় করা যাচ্ছে।
  • 10,000 টাকা ছাড়ের সাথে Xiaomi 17 সিরিজের সেল শুরু হল, ক্রেতাদের জন্য 19,999 টাকার উপহার ফ্রি
    Xiaomi 17-এর 512 জিবি স্টোরেজ আর্লি বার্ড সেলে 99,999 টাকার পরিবর্তে 89,999 টাকায় কেনা যাবে। Xiaomi 17 Ultra সিঙ্গেল 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ ভার্সন এসেছে ও দাম 1,39,999 টাকা। SBI ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে 10,000 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে। মার্চ 17-এর মধ্যে কিনলে 19,999 টাকার ফটোগ্রাফি কিট বিনামূল্যে পাওয়া যাবে। নতুন ফোনগুলি অনলাইনে Amazon এবং শাওমির ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।
  • Xiaomi 17 Ultra ভারতে 200MP Leica ক্যামেরা ও 16GB র‍্যাম সহ লঞ্চ হল, টেক্কা দেবে DSLR-কে
    Xiaomi 17 Ultra প্রথম স্মার্টফোন যা Leica-এর 1 ইঞ্চি LOFIC সেন্সর পেয়েছে। ফ্ল্যাগশিপ ফোনে Snapdragon 8 Elite Gen 5 চিপসেট, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 120x ডিজিটাল জুম, 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স, 3D ডুয়াল চ্যানেল আইসলুপ কুলিং সিস্টেম, 90W ফাস্ট চার্জিং, IP68 + IP69 জল এবং ধুলোরোধী রেটিং, 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং, সিগন্যাল এনহ্যান্সমেন্ট চিপ, Dolby Atmos, X-অ্যাক্সিস লিনিয়ার মোটর, এবং NFC-এর মতো ফিচার্স আছে।
  • Xiaomi 17 ও Xiaomi 17 Ultra-এর পর ভারতে আসবে Xiaomi 17T, লঞ্চ নিয়ে বড় আপডেট
    Xiaomi 17 ও Xiaomi 17 Ultra মার্চ 11 ভারতে লঞ্চ হচ্ছে। Xiaomi 17 সিরিজের আরও একটি প্রিমিয়াম ফোন এ দেশে আনার পরিকল্পনা করছে চাইনিজ টেক জায়ান্টটি, যার নাম Xiaomi 17T। এটি MediaTek Dimensity 8000 সিরিজের চিপসেটে রান করবে, যেখানে Xiaomi 17 ও Xiaomi 17 Ultra মডেলে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর ব্যবহার করা হয়েছে। একটি সূত্র আসন্ন Xiaomi 17T-এর লঞ্চ টাইমলাইন ফাঁস করেছে।
  • Xiaomi 17 Ultra গ্লোবালি 200MP ক্যামেরা, 16GB র‍্যাম, ও 90W ফাস্ট চার্জ সহ লঞ্চ হল
    Xiaomi 17 Ultra দুর্ধর্ষ ক্যামেরা সিস্টেম নিয়ে গ্লোবাল মার্কেটে এসেছে। এতে Leica-এর 1 ইঞ্চি প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 3D ডুয়াল চ্যানেল আইসলুপ কুলিং সিস্টেম, 90W ফাস্ট চার্জিং, ও সর্বোচ্চ স্তরের জল এবং ধুলো প্রতিরোধী সিস্টেম রয়েছে।
  • Xiaomi 17 ও Xiaomi 17 Ultra অবশেষে ভারতে আসছে, লঞ্চের তারিখ ঘোষণা হল
    শাওমি 17 ও শাওমি 17 আল্ট্রা ফেব্রুয়ারির 28 তারিখ সন্ধ্যা 6:30টার সময় আনুষ্ঠানিকভাবে প্রকাশ হবে। টিজার পোস্টারে আল্ট্রা ভেরিয়েন্টের সবুজ রঙের মডেলের ক্যামেরা মডিউল দেখানো হয়েছে। শাওমি 17 সিরিজের মাইক্রোসাইট অ্যামাজনে লাইভ হয়েছে। অর্থাৎ লঞ্চের পর ফোনগুলি ওই ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে ভারতে বিক্রি হবে।
  • Apple, Samsung, Vivo-দের টেক্কা দিতে ভারতে আসছে Xiaomi-এর দুই দুর্ধর্ষ ফোন, লঞ্চের আগেই দাম প্রকাশ্যে
    স্ট্যান্ডার্ড Xiaomi 17 মডেলের দাম এ দেশে 80,000 টাকার কাছাকাছি থাকতে পারে। Xiaomi 17 Ultra লঞ্চ হতে পারে প্রায় 1,25,000 টাকার আশেপাশে। এই দাম পূর্বসূরি Xiaomi 14 এবং Xiaomi 14 Ultra এর তুলনায় অনেকটাই বেশি। ফোনগুলো যথাক্রমে 64,999 টাকা ও 1,09,999 টাকায় ভারতে এসেছিল।
  • Oppo, Vivo-দের টেক্কা দিতে Xiaomi তিনটি দুর্ধর্ষ ফোন আনছে, লঞ্চ কবে, ফিচার্স কেমন জেনে নিন
    Xiaomi 17 ও Xiaomi 17 Ultra লঞ্চের এক মাস পর Xiaomi 17T ভারতে আসবে বলে দাবি করা হয়েছে। যদি খবর সত্যি হয়, তাহলে চার বছর পর Xiaomi 17T-এর হাত ধরে ভারতে কোম্পানির T লাইনআপের প্রত্যাবর্তন ঘটবে। Xiaomi T সিরিজের যে মডেল শেষবার ভারতে এসেছিল (জানুয়ারি, 2022), সেটি হল Xiaomi 11T Pro।
  • Xiaomi 17 Ultra ভারতের বাজার কাঁপাতে আসছে, BIS-এর ছাড়পত্র পেল পকেট DSLR স্মার্টফোন!
    Xiaomi 17 Ultra-এর গ্লোবাল ভ্যারিয়েন্ট ভারত, থাইল্যান্ড, ও সিঙ্গাপুরে লঞ্চের অনুমতি পেয়েছে। অর্থাৎ ডিভাইসটির চীনের বাইরে সফর শীঘ্রই শুরু হচ্ছে। গ্লোবাল সংস্করণে ব্যাটারির ক্ষমতা কিছুটা কম হবে বলে জল্পনা শোনা যাচ্ছে। সূত্রের দাবি, এটি চীনের বাইরে 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হতে পারে।
  • Xiaomi 17 Ultra: DSLR-কে চ্যালেঞ্জ ছুঁড়ে হাজির শাওমির নতুন স্মার্টফোন, ক্যামেরা তাক লাগাবে
    Xiaomi 17 Ultra-এর পাশাপাশি Xiaomi 17 Ultra Leica Edition নামে একটি বিশেষ সংস্করণ বাজারে এনেছে কোম্পানি। স্মার্টফোনটির ক্যামেরা মডিউলের চারপাশে একটি ফিজিক্যাল জুম রিং যুক্ত আছে। এটি ডিজিটাল ক্যামেরার মতো হাতে সরাসরি ঘুরিয়ে ছবি কাছে আনা বা দূরে সরানো যাবে। পিছনের ক্যামেরা ডলবি ভিশন ফরম্যাটে 8K ভিডিও রেকর্ড করতে পারে।
  • রাত পোহালেই লঞ্চ হচ্ছে Xiaomi 17 Leica Edition, এমন DSLR স্টাইল ক্যামেরা ফোনে আগে দেখেননি
    Xiaomi 17 Ultra-এর ক্যামেরা মডিউলের চারপাশে একটি রোটারি ডায়াল থাকতে পারে। এটি ছবি অথবা ভিডিও তোলার সময় জুন ইন এবং জুম আউট করতে সাহায্য করবে, যেমন আমরা ডিজিটাল ক্যামেরার লেন্সে দেখতে পাই। খবর সত্যি হলে, স্ক্রিনে স্লাইডার টানার পরিবর্তে ডায়াল ঘোরালেই জুম পরিবর্তন করা যাবে।
  • Xiaomi 17 Ultra: বড়দিনে বিরাট চমক, বিশ্বসেরা ক্যামেরার সঙ্গে দুর্ধর্ষ স্মার্টফোন আনছে শাওমি
    Xiaomi 17 Ultra স্মার্টফোনে Leica APO সার্টিফায়েড 200 মেগাপিক্সেল টেলিফটো লেন্স আছে। এতে উন্নত লো-লাইট ইমেজিং প্রযুক্তির পাশাপাশি দূর থেকে স্পষ্ট এবং পরিষ্কার ছবি তোলার জন্য লং-রেঞ্জ ক্যামেরায় উল্লেখযোগ্য আপগ্রেড এসেছে। ফোনটিতে পুরনো iPhone ও Sony Xperia-এর মতো গোল ভলিউম আপ-ডাউন বাটন দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »